শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

চুয়াডাঙ্গায় বিএনপি নেতাকর্মীদের হামলায় জামায়াত নেতার ভাই নিহত

তুর্জ খান - তুর্জ খান
মার্চ ১, ২০২৬
A A
চুয়াডাঙ্গায় বিএনপি নেতাকর্মীদের হামলায় জামায়াত নেতার ভাই নিহত
Share on FacebookShare on Twitter

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদহ বাজারে নির্বাচন-পরবর্তী রেষারেষির জের ধরে বিএনপি নেতাকর্মীদের হামলায় হাফিজুর রহমান (২৫) নামে এক জামায়াত কর্মী নিহত হয়েছেন। নিহত হাফিজুর উপজেলার বাঁকা ইউনিয়ন জামায়াতের আমির মফিজুর রহমানের ছোট ভাই। রবিবার (১ মার্চ) রাত ১টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে হাসাদহ বাজারে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ভয়াবহ সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের অন্তত ৬ জন গুরুতর আহত হন। আহতদের মধ্যে জামায়াত আমির মফিজুর রহমান ও তাঁর ভাই হাফিজুর রহমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছিল।

উপজেলা জামায়াতের আমির মাওলানা সাজেদুর রহমান এই হামলার তীব্র নিন্দা জানিয়ে অভিযোগ করেছেন যে, বিএনপির নেতাকর্মীরা পরিকল্পিতভাবে জামায়াতের নিরপরাধ নেতাকর্মীদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে। তিনি এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আরওপড়ুন

জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের নিয়ে জাতীয় সমাবেশ সফলের আহ্বান

আজ এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার, পদ ছাড়ছেন আলাউদ্দীন মোহাম্মদ

অন্যদিকে, উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খোকন দাবি করেন, গত ১৩ ফেব্রুয়ারি স্বেচ্ছাসেবক দল নেতা মেহেদী হাসানের ওপর জামায়াত কর্মীদের হামলার জের ধরে এই সংঘর্ষের সূত্রপাত হয়। তবে তিনি এই ধরনের সংঘাতকে অত্যন্ত নিন্দনীয় বলে অভিহিত করেছেন এবং আলোচনার মাধ্যমে সমাধানের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলাইমান শেখ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ টহল জোরদার করা হয়েছে। নিহতের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

সম্পর্কিত খবর

গোলাম পরওয়ারের আসনে কারচুপির অভিযোগ, ভোটের ফল চ্যালেঞ্জ
জামায়াত

জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের নিয়ে জাতীয় সমাবেশ সফলের আহ্বান

এপ্রিল ২৪, ২০২৬
আজ এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার, পদ ছাড়ছেন আলাউদ্দীন মোহাম্মদ
এনসিপি

আজ এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার, পদ ছাড়ছেন আলাউদ্দীন মোহাম্মদ

এপ্রিল ২৪, ২০২৬
ডাকসু নেতাসহ সারা দেশে ছাত্রশিবিরের ওপর হামলায় জামায়াতের নিন্দা
জামায়াত

ডাকসু নেতাসহ সারা দেশে ছাত্রশিবিরের ওপর হামলায় জামায়াতের নিন্দা

এপ্রিল ২৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • মনিরা শারমিনের এমপি হওয়া অনিশ্চিত!

    মনিরা শারমিনের এমপি হওয়া অনিশ্চিত!

    0 shares
    Share 0 Tweet 0
  • ঐতিহাসিক বড়াইবাড়ি দিবস আজ: বিএসএফ-এর দম্ভ চূর্ণ করার ২৫ বছর

    0 shares
    Share 0 Tweet 0
  • গাজীপুরে ‘অপহৃত’ সেই ইমামের মেয়েকে উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • এনসিপি থেকে ফারহার পদত্যাগ

    0 shares
    Share 0 Tweet 0
  • সংরক্ষিত ৩৫ আসনের প্রার্থী তালিকা প্রকাশ বিএনপির

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

গোলাম পরওয়ারের আসনে কারচুপির অভিযোগ, ভোটের ফল চ্যালেঞ্জ

জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের নিয়ে জাতীয় সমাবেশ সফলের আহ্বান

এপ্রিল ২৪, ২০২৬

এপ্রিল ২৪, ২০২৬
দোষী সাব্যস্ত হলে হামলাকারীদের বহিষ্কার করা হবে: ঢাবি উপাচার্য

দোষী সাব্যস্ত হলে হামলাকারীদের বহিষ্কার করা হবে: ঢাবি উপাচার্য

এপ্রিল ২৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০