বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

ডেপুটি স্পিকার পদে আলোচনায় জামায়াতের ৪, এনসিপির একজন

মার্চ ৩, ২০২৬
A A
ডেপুটি স্পিকার পদে আলোচনায় জামায়াতের ৪, এনসিপির একজন
Share on FacebookShare on Twitter

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১২ মার্চ শুরু হচ্ছে। এ অধিবেশনেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জানিয়েছে, স্পিকার সরকারি দল থেকে নির্বাচিত হবেন এবং বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার মনোনয়নের প্রস্তাব দেওয়া হয়েছে।

‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর প্রস্তাবনা অনুযায়ী, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচনের বিধান রাখা হয়েছে। রাষ্ট্রব্যবস্থা সংস্কারের অংশ হিসেবে সংসদ পরিচালনায় বিরোধী দলের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যেই এ প্রস্তাব আনা হয়। যদিও বর্তমান সংবিধান অনুযায়ী সাধারণত স্পিকার ও ডেপুটি স্পিকার উভয় পদই সরকারি দল থেকে নির্বাচিত হয়ে থাকে।

সোমবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই সনদের প্রতি সম্মান রেখে রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে এর বাস্তবায়ন শুরু করতে চায় তার দল। তিনি জানান, প্রধান বিরোধী দলকে মৌখিকভাবে ডেপুটি স্পিকার পদ প্রস্তাব করা হয়েছে, যাতে স্পিকার নির্বাচনের দিনই এ পদেও নির্বাচন সম্পন্ন করা যায়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী সূত্রে জানা গেছে, ডেপুটি স্পিকার পদে চারজন সংসদ সদস্যের নাম আলোচনায় রয়েছে। তারা হলেন—পাবনা-১ আসনের নাজিবুর রহমান মোমেন, ঢাকা-১৪ আসনের ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম, কুড়িগ্রাম-৩ আসনের ব্যারিস্টার মাহবুব সালেহী এবং পিরোজপুর-১ আসনের মাসুদ সাঈদী।

আরওপড়ুন

হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া মুফতি রুহুল আমিন শিক্ষাবোর্ডের সভায়

মাদক সেবনের টাকা না পেয়ে দলিল লেখককে পেটাল ছাত্রদল নেতা

অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকেও ডেপুটি স্পিকার পদে দাবি তোলা হয়েছে। দলটির পক্ষ থেকে সদস্যসচিব আখতার হোসেনের নাম প্রস্তাব করা হয়েছে। জানা গেছে, এ বিষয়ে জোটের শরিকদের সঙ্গে আলোচনা চলছে এবং আলোচনার মাধ্যমেই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ গণমাধ্যমকে বলেন, বিএনপি এ বিষয়ে প্রস্তাব দিয়েছে। তবে বিষয়টি এখনো দলীয় ফোরামে আনুষ্ঠানিকভাবে আলোচনা হয়নি।

সম্পর্কিত খবর

হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া মুফতি রুহুল আমিন শিক্ষাবোর্ডের সভায়
বাংলাদেশ

হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া মুফতি রুহুল আমিন শিক্ষাবোর্ডের সভায়

জুলাই ৩০, ২০২৬
মাদক সেবনের টাকা না পেয়ে দলিল লেখককে পেটাল ছাত্রদল নেতা
বাংলাদেশ

মাদক সেবনের টাকা না পেয়ে দলিল লেখককে পেটাল ছাত্রদল নেতা

জুলাই ২৯, ২০২৬
ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে কিশোরীকে ধর্ষণচেষ্টা, ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা
বাংলাদেশ

ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে কিশোরীকে ধর্ষণচেষ্টা, ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

জুলাই ২৯, ২০২৬

সপ্তাহের সেরা

  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি নজরুলকে ঘিরে বেরিয়ে এলো আরও চাঞ্চল্যকর তথ্য

    0 shares
    Share 0 Tweet 0
  • তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

আসামে বন্যা পরিস্থিতির অবনতি, মৃতের সংখ্যা বেড়ে ৭৫

আসামে বন্যা পরিস্থিতির অবনতি, মৃতের সংখ্যা বেড়ে ৭৫

জুলাই ৩০, ২০২৬
হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া মুফতি রুহুল আমিন শিক্ষাবোর্ডের সভায়

হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া মুফতি রুহুল আমিন শিক্ষাবোর্ডের সভায়

জুলাই ৩০, ২০২৬
৩০০-৪০০টি চীনা আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র কিনছে ইরান

৩০০-৪০০টি চীনা আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র কিনছে ইরান

জুলাই ৩০, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০