শুক্রবার, জুন ২৬, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম ফিচার

মুনাওয়ার হাসনাইনের প্রথম কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচনে ছিলেন সাদিক কায়েম

মার্চ ৭, ২০২৬
A A
মুনাওয়ার হাসনাইনের প্রথম কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচনে ছিলেন সাদিক কায়েম
Share on FacebookShare on Twitter

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ৬ মার্চ অমর একুশে বইমেলায় প্রকাশিত হলো তরুণ কবি ও গীতিকার মুনাওয়ার হাসনাইনের প্রথম কাব্যগ্রন্থ ‘গোলাপের ভাঁজে ভাঁজে বিপ্লবের দাগ’। বইটির মোড়ক উন্মচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম, যিনি মুনাওয়ারকে বাংলাদেশের সাংস্কৃতিক বিপ্লবের নতুন দিক নির্দেশক হিসেবে বর্ণনা করেন।

সাদিক কায়েম বলেন, “বাংলাদেশে দীর্ঘদিন ধরে যে ফ্যাসিবাদ, স্বাধীনতা পরবর্তি আমাদের প্রতি যে সাংস্কৃতিক আগ্রাসন, তা থেকে মুক্তি পেতে আমাদের মুনাওয়ারদের মতো শিল্পী ও সৃষ্টিশীল ব্যক্তিত্বের প্রয়োজন। জুলাই বিপ্লব পরবর্তি কালচারের মধ্য দিয়ে যে সুযোগ এসেছে, আমরা তা পুরোপুরি কাজে লাগাতে পারিনি। আশা করি মুনাওয়াররা যে বিপ্লবের ডাক দিয়েছে, সেই বিপ্লবই একদিন আগামীর বাংলাদেশে নেতৃত্ব দেবে ইনশা আল্লাহ।”

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গায়ক আতাউল্লা সালমান, যিনি মুনাওয়ার হাসনাইনের লেখা ‘রক্ষাকবচ’ গানটি পরিবেশন করেন। গানটি ইতোমধ্যেই শ্রোতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

আলোক ঠিকানা প্রকাশনী থেকে প্রকাশিত এই বইটি অমর একুশে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানে ৩৫৬-৩৫৭ নং স্টলে পাওয়া যাবে। বয়সে তরুণ হলেও মুনাওয়ার হাসনাইন ছন্দনৈপুণ্যতা এবং নান্দনিক উপমায় অসংখ্য কবিতা ও গান রচনা করে ইতোমধ্যে নিজেকে সাহিত্যের দরবারে প্রমাণ করেছেন।

গীতিকার ও কবি রাকিবুল এহসান মিনার মন্তব্য করেন, “মুনাওয়ার বয়সে একদমই তরুণ হলেও তার হাত যথেষ্ট সমৃদ্ধ। বইয়ের প্রতিটি পাতা দেখেই বোঝা যায়, এটি একটি তরুণ লেখকের প্রথম কাব্যগ্রন্থ হলেও সাহিত্যে তার দক্ষতা অত্যন্ত প্রগাঢ়।”

বাংলাদেশ সাহিত্য মঞ্চের সভাপতি রবিউল ইসলাম শেখ বলেন, “পড়াশোনা, শিল্পচর্চা ও আন্দোলনের সমান্তরাল অভিযাত্রায় মুনাওয়ার নিজেকে দায়বদ্ধ, সংবেদনশীল ও সৃজনশীল লেখক হিসেবে নির্মাণ করেছেন। তার প্রতিফলনই প্রকাশিত গ্রন্থ ‘গোলাপের ভাঁজে ভাঁজে বিপ্লবের দাগ’-এ পাওয়া যায়।”

উল্লেখ্য, মুনাওয়ার হাসনাইনের লেখা ‘রক্ষাকবচ’ ছাড়াও তার আরও অনেক গান ইতোমধ্যেই শ্রোতাদের মধ্যে সাড়া ফেলেছে এবং নতুন প্রজন্মের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে।

সম্পর্কিত খবর

আওয়ামী লীগ

আ. লীগের কেন্দ্রীয় কার্যালয় নির্মাণ করতে পাকিস্তানি নাগরিকের জমি ও সড়ক দখল!

জুন ২৬, ২০২৬
আন্তর্জাতিক

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ সদস্য নিহত

জুন ২৫, ২০২৬
ফিচার

ইসলামী ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স আসা কমে প্রায় অর্ধেকে নেমেছে

জুন ২৫, ২০২৬

সপ্তাহের সেরা

  • সামান্তা শারমীনকে ঘিরে সামাজিক মাধ্যমে বিতর্ক, উঠছে নানা প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ফেসবুকে বন্ধুত্ব, উপহার দিতে এসে গুলিস্তান আবাসিক হোটেলে প্রবাসীর মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামী ব্যাংকের মালিকানা ফেরত চেয়ে অবস্থান কর্মসূচির ঘোষণা

    0 shares
    Share 0 Tweet 0
  • ইস্কন আশ্রমে নওমুসলিমদের আটকে রেখে নির্যাতনের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

নতুন প্রজন্মের সাবমেরিন উন্মোচন করল চীন

জুন ২৬, ২০২৬

আ. লীগের কেন্দ্রীয় কার্যালয় নির্মাণ করতে পাকিস্তানি নাগরিকের জমি ও সড়ক দখল!

জুন ২৬, ২০২৬

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ সদস্য নিহত

জুন ২৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version