Friday, September 18, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home রাজনীতি এনসিপি

আ.লীগের মতো হয়রানিমূলক মামলার সংস্কৃতি চালু হয়েছে: নাহিদ ইসলাম

March 8, 2026
A A
আ.লীগের মতো হয়রানিমূলক মামলার সংস্কৃতি চালু হয়েছে: নাহিদ ইসলাম

এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশে আবারও আওয়ামী লীগের মতো হয়রানিমূলক মামলার সংস্কৃতি চালু হয়েছে। রোববার (৮ মার্চ) বরিশালের হালিমা খাতুন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এনসিপির বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে দায়ের করা মামলাকে ‘মিথ্যা’ বলে অভিহিত করেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, মামলা দিয়ে পাটওয়ারীদের মুখ বন্ধ করা যাবে না। এক পাটওয়ারীর মুখ বন্ধ করার চেষ্টা করলে ঘরে ঘরে নতুন পাটওয়ারী তৈরি হবে।

বক্তব্যে তিনি বিএনপিকে আওয়ামী লীগের মতো না হওয়ার পরামর্শ দিয়ে বলেন, বিএনপি একটি ফ্যাসিবাদবিরোধী দল এবং গণঅভ্যুত্থানে তাদের নেতাকর্মীরা রাজপথে ছিল। তবে বিএনপি যদি জনগণের রক্তের সঙ্গে বেঈমানি করে আওয়ামী লীগ বা ভারতের সঙ্গে আঁতাত করে এবং দুর্নীতিবাজ-চাঁদাবাজদের আশ্রয় দেয়, তবে রাজপথে প্রতিরোধ গড়ে তোলা হবে।

নির্বাচন প্রসঙ্গে এই সংসদ সদস্য অভিযোগ করেন, গত জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করে তাদের অনেক প্রার্থীকে হারিয়ে দেওয়া হয়েছে। রাষ্ট্রের স্থিতিশীলতার স্বার্থে তারা তা মেনে নিলেও আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো ধরনের কারচুপি মেনে নেওয়া হবে না বলে তিনি স্পষ্ট জানিয়ে দেন। একই সঙ্গে তিনি বরিশালের নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী, এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এবং জাতীয় যুবশক্তির আহ্বায়ক তরিকুল ইসলামসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

Related Posts

আন্তর্জাতিক

পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদের বাইরে বোমা বিস্ফোরণ, নিহত ১৬

September 18, 2026
প্রধান সংবাদ

সার্ককে ফের সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

September 18, 2026
আন্তর্জাতিক

সৌদিকে এফ-৩৫ দিতে রাজি ট্রাম্প, কেন এত শক্তিশালী এই যুদ্ধবিমান?

September 18, 2026

সপ্তাহের সেরা

Plugin Install : Popular Post Widget need JNews - View Counter to be installed

সর্বশেষ খবর

টেইলর সুইফটের স্বামীর সঙ্গেও প্রতারণা, কে এই ভয়ংকর প্রতারক ভারতের সিদ্ধার্থ

September 18, 2026

হুতিদের নিয়ন্ত্রণে তেহরানের সহায়তা চেয়েছে চীন, কারণ কী

September 18, 2026

পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদের বাইরে বোমা বিস্ফোরণ, নিহত ১৬

September 18, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version