বুধবার, জুলাই ২৯, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

হেডফোন নিয়ে লুটপাটের অভিযোগ শাহজাহান চৌধুরীর

মার্চ ১৫, ২০২৬
A A
হেডফোন নিয়ে লুটপাটের অভিযোগ শাহজাহান চৌধুরীর
Share on FacebookShare on Twitter

জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম ও হেডফোনের মান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। তিনি হেডফোন হাতে দেখিয়ে বলেন, এত বড় যন্ত্র মাথায় দিয়ে এক-দুই ঘণ্টা বসে থাকা সংসদ সদস্যদের জন্য কষ্টকর। তার মতে, অপ্রয়োজনীয়ভাবে বড় ও জটিল এই ব্যবস্থার পেছনে বাজেট করে কেউ লাভবান হওয়ার সুযোগ নিয়েছে।

রোববার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠক অনুষ্ঠিত হয়।

শাহজাহান চৌধুরী বলেন, “আমরা আগেও দুবার সংসদে এসেছি, আপনিও এসেছেন। কিন্তু এত বড় একটি হেডফোন মাথায় দিয়ে দীর্ঘ সময় বসে থাকা সবার জন্যই অস্বস্তিকর। এর পরিবর্তে এমন ব্যবস্থা করা উচিত যাতে হেডফোন ছাড়াই স্পষ্টভাবে শব্দ শোনা যায়।” তিনি আরও বলেন, ১৯৯১ সালের সংসদেও হেডফোন ছাড়াই অধিবেশন পরিচালিত হয়েছে এবং ২০০১ সালে চারদলীয় জোট সরকারের সময়েও একইভাবে সংসদ চলেছে।

আরওপড়ুন

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

বাংলাদেশিদের জন্য অন অ্যারাইভাল ভিসা বন্ধ করলো কেপ ভার্দেসহ ২ দেশ

তার ভাষায়, “এত বড় যন্ত্রের প্রয়োজন নেই। মনে হয় কোনো বাজেট করে সেখান থেকে বিল করার সুযোগ রাখতে এমন ব্যবস্থা করা হয়েছে। আমরা চাই সহজ ও সাধারণ মানের হেডফোন দেওয়া হোক এবং সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকভাবে উন্নত করা হোক।”

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। সেদিন বিরতির পর নবনির্বাচিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশন শুরু হলে সাউন্ড সিস্টেমে সমস্যা দেখা দেয়। এ সময় স্পিকার কিছুক্ষণ হ্যান্ডমাইক ব্যবহার করে অধিবেশন পরিচালনা করেন এবং পরে ২০ মিনিটের জন্য সভা মুলতবি করেন। বিরতির পরও সংসদ কক্ষের সব মাইক্রোফোন স্বাভাবিকভাবে কাজ করেনি বলে একাধিক সংসদ সদস্য স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন।

এদিকে হেডফোনের মান নিয়ে এর আগেও অভিযোগ তুলেছেন জামায়াতের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম (আরমান)। তিনি নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, “এই হেডফোনের মান এতটাই খারাপ যে ব্যবহার করতে গিয়ে কান থেকে মাথা পর্যন্ত ব্যথা হয়েছে। সাউন্ড কোয়ালিটিও খুবই নিম্নমানের—সংসদের পুরোনো ডিভাইসগুলোও এর চেয়ে ভালো অডিও দিত।”

সম্পর্কিত খবর

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব
বাংলাদেশ

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

জুলাই ২৯, ২০২৬
বাংলাদেশিদের জন্য অন অ্যারাইভাল ভিসা বন্ধ করলো কেপ ভার্দেসহ ২ দেশ
বাংলাদেশ

বাংলাদেশিদের জন্য অন অ্যারাইভাল ভিসা বন্ধ করলো কেপ ভার্দেসহ ২ দেশ

জুলাই ২৯, ২০২৬
হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি, যদি পারে মেরে ফেলবে: সারজিস
এনসিপি

হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি, যদি পারে মেরে ফেলবে: সারজিস

জুলাই ২৯, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ভাষাকে ‘বমি আসার মতো’ বললেন কঙ্গনা

আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ভাষাকে ‘বমি আসার মতো’ বললেন কঙ্গনা

জুলাই ২৯, ২০২৬
কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

জুলাই ২৯, ২০২৬
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

জুলাই ২৯, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০