বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

ফিতরার টাকা বিতরণকে ভোটারদের প্রভাবিত করার দাবি করে জামায়াত কর্মীদের হেনস্তা

মার্চ ২২, ২০২৬
A A
ফিতরার টাকা বিতরণকে ভোটারদের প্রভাবিত করার দাবি করে জামায়াত কর্মীদের হেনস্তা
Share on FacebookShare on Twitter

ঝিনাইগাতীতে ফিতরার অর্থ বিতরণকে কেন্দ্র করে জামায়াত কর্মীদের হেনস্তা করার অভিযোগ উঠেছে। দলীয় সূত্র ও স্থানীয় নেতাদের দাবি, দরিদ্রদের মাঝে ফিতরার টাকা বিলি করাকে কেন্দ্র করে ভিত্তিহীন ও মিথ্যা অভিযোগ তুলে ভোটারদের প্রভাবিত করার অপচেষ্টা চালানো হচ্ছে। প্রকৃতপক্ষে এই অর্থ ছিল ‘সদাকাতুল ফিতর’, যা ধর্মীয় বিধান অনুযায়ী অসহায়দের প্রাপ্য।

হাতিবান্ধা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ বলেন, ‘তিনি ঘটনাস্থলে গিয়ে টাকা বিতরণের সত্যতা পান। পরে তাদের আটক করে প্রশাসনকে জানানো হলে এসিল্যান্ড ঘটনাস্থলে আসেন।’

ঝিনাইগাতী উপজেলা বিএনপির সদস্য সচিব মো. লুৎফর রহমান বলেন, ‘ধর্মীয় নিয়ম হচ্ছে, ফিতরার টাকা ঈদের জামাতের আগেই পরিশোধ করতে হয়। ঈদের দিন রাতে টাকা বিতরণের উদ্দেশ্য হচ্ছে, ভোটারদের প্রভাবিত করে পক্ষে নেওয়া। এটা আচরণবিধির লঙ্ঘন।’

মাসুদুজ্জামান বলেন, ‘ফিতরার ১১০ টাকা। কিন্তু ঈদের দিন রাতে তারা দিচ্ছেন ৩০০ টাকা। এই বিতরণ ধর্মীয়ভাবে গ্রহণযোগ্য নয়।’

অথচ ২০২৬ সালের রমজান মাসের জন্য ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক নির্ধারিত ফিতরার হার অনুযায়ী, জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা এবং সর্বোচ্চ ২,৮০৫ টাকা ধার্য করা হয়েছে। বাজারমূল্য বিবেচনা করে আটা, যব, কিসমিস, খেজুর বা পনিরের সমমূল্যে এই অর্থ প্রদান করা হয়।

আরওপড়ুন

প্রধানমন্ত্রীর নৈশভোজে বিতর্কিত সৈনিক লীগ নেতা ‘ব্যাটারি কামাল’

ঢাকার ৪১৬ বছর উদযাপনে প্রতিটি ব্যাংকের কাছে ৩ কোটি টাকা পর্যন্ত স্পন্সর চায় ডিএসসিসি

জামায়াত নেতাদের দাবি, জনপ্রতি ৩০০ টাকা বা ওয়ার্ড প্রতি সামান্য কিছু টাকা বিতরণ কোনোভাবেই ভোটারদের প্রভাবিত করার কৌশল হতে পারে না; বরং এটি সর্বোচ্চ সীমার (২৮০৫ টাকা) তুলনায় অত্যন্ত নগণ্য এবং নিছক ধর্মীয় দায়িত্ব পালন।

জামায়াত মনোনীত প্রার্থী মাসুদুর রহমানের পক্ষে স্থানীয় নেতারা জানান, সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি ওয়ার্ডে অসহায়দের জন্য ৫ হাজার ১০০ টাকা করে ফিতরা বরাদ্দ করা হয়েছে। ঈদের দিন সূর্যাস্ত পর্যন্ত ফিতরা দেওয়ার অবকাশ থাকায় সকালে টাকা পাওয়ামাত্রই তা বিতরণের উদ্যোগ নেওয়া হয়। তারা জোর দিয়ে বলেন, জামায়াত কোনো অনৈতিক পথে নয়, বরং জনগণের আস্থায় বিশ্বাসী।

ঘটনার প্রেক্ষিতে ঝিনাইগাতীর সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, জামায়াত কর্মীরা ফিতরার টাকা দেওয়ার কথা বললেও অপর পক্ষ নির্বাচনী আইন ভঙ্গের অভিযোগ তুলেছে। তবে সরাসরি কোনো দোষ প্রমাণিত না হওয়ায় আটক দুই কর্মীকে স্থানীয় জামায়াত নেতা আব্দুর রহিমের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বিষয়টি তদন্তের জন্য নির্বাচনী অনুসন্ধান টিমে পাঠানো হবে।

উল্লেখ্য, প্রয়াত জামায়াত নেতা নুরুজ্জামান বাদলের মৃত্যুতে স্থগিত হওয়া এই আসনের ভোটগ্রহণ আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। নির্বাচনে জামায়াতের প্রার্থী মাসুদুর রহমান এবং বিএনপির মাহমুদুল হক রুবেলের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে। এই রাজনৈতিক উত্তাপের মধ্যেই ফিতরার টাকা বিতরণকে ঘিরে পাল্টাপাল্টি অভিযোগে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সম্পর্কিত খবর

প্রধানমন্ত্রীর নৈশভোজে বিতর্কিত সৈনিক লীগ নেতা ‘ব্যাটারি কামাল’
আওয়ামী লীগ

প্রধানমন্ত্রীর নৈশভোজে বিতর্কিত সৈনিক লীগ নেতা ‘ব্যাটারি কামাল’

জুলাই ২৩, ২০২৬
ঢাকার ৪১৬ বছর উদযাপনে প্রতিটি ব্যাংকের কাছে ৩ কোটি টাকা পর্যন্ত স্পন্সর চায় ডিএসসিসি
প্রধান সংবাদ

ঢাকার ৪১৬ বছর উদযাপনে প্রতিটি ব্যাংকের কাছে ৩ কোটি টাকা পর্যন্ত স্পন্সর চায় ডিএসসিসি

জুলাই ২৩, ২০২৬
মহিলা কলেজে শিক্ষকতা করায় পদ গেল আরেক জামায়াত নেতার
জামায়াত

মহিলা কলেজে শিক্ষকতা করায় পদ গেল আরেক জামায়াত নেতার

জুলাই ২২, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ৭ দলকে জামায়াতের সঙ্গ ছাড়াতে চায় হেফাজত, রাজী নয় কয়েকটি দল

    0 shares
    Share 0 Tweet 0
  • শেখ হাসিনা নিজেই ভারতে আশ্রয় চেয়েছিলেন: জয়শঙ্করের সেই পার্লামেন্ট বক্তব্য নিয়ে নতুন বিতর্ক

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘আমি মোজাফফর’ বলার পরই হাতে হ্যান্ডকাফ

    0 shares
    Share 0 Tweet 0
  • জামায়াত এমপির ভিডিওটি মগবাজারের, ব্ল্যাকমেইলের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

প্রধানমন্ত্রীর নৈশভোজে বিতর্কিত সৈনিক লীগ নেতা ‘ব্যাটারি কামাল’

প্রধানমন্ত্রীর নৈশভোজে বিতর্কিত সৈনিক লীগ নেতা ‘ব্যাটারি কামাল’

জুলাই ২৩, ২০২৬
ঢাকার ৪১৬ বছর উদযাপনে প্রতিটি ব্যাংকের কাছে ৩ কোটি টাকা পর্যন্ত স্পন্সর চায় ডিএসসিসি

ঢাকার ৪১৬ বছর উদযাপনে প্রতিটি ব্যাংকের কাছে ৩ কোটি টাকা পর্যন্ত স্পন্সর চায় ডিএসসিসি

জুলাই ২৩, ২০২৬
প্রবাসীর বাসা থেকে চুরি হওয়া টিভি-ফ্রিজসহ শ্রমিকদল নেতা গ্রেপ্তার

প্রবাসীর বাসা থেকে চুরি হওয়া টিভি-ফ্রিজসহ শ্রমিকদল নেতা গ্রেপ্তার

জুলাই ২৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০