শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

ন্যায় ও ইনসাফ কায়েমে চিকিৎসকদের এগিয়ে আসার আহ্বান ড. মাসুদের

মার্চ ২৯, ২০২৬
A A
ন্যায় ও ইনসাফ কায়েমে চিকিৎসকদের এগিয়ে আসার আহ্বান ড. মাসুদের
Share on FacebookShare on Twitter

ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে কুরআন ও সুন্নাহর আলোকে জীবন গড়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি। শনিবার (২৮ মার্চ) ন্যাশনাল ডক্টরস ফোরাম ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত চিকিৎসকদের এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. শফিকুল ইসলাম মাসুদ উপস্থিত চিকিৎসকদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, একটি আদর্শ রাষ্ট্র ও সমাজ গঠনে ব্যক্তিগত জীবনে রাসূল (সা.)-এর জীবনাদর্শ ফুটিয়ে তোলা অপরিহার্য। বিশেষ করে পেশাজীবী ও জামায়াতের রুকনদের নিজেদের জীবনে নৈতিকতা ও ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে সাধারণ মানুষের কাছে দৃষ্টান্ত স্থাপনের পরামর্শ দেন তিনি।

ন্যাশনাল ডক্টরস ফোরাম ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ডা. এমজি ফারুক হোসেনের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে প্রায় শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসক অংশগ্রহণ করেন। পবিত্র ঈদুল ফিতর পরবর্তী এই মিলনমেলায় পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি দ্বীনি আদর্শ প্রচারের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন এবং বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এম এ বাকী। বক্তারা চিকিৎসকদের সেবামূলক মনোভাব নিয়ে মানুষের পাশে দাঁড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়াও অনুষ্ঠানে ন্যাশনাল ডক্টরস ফোরামের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, যাদের মধ্যে ছিলেন অধ্যাপক ডা. শহীদুল ইসলাম আকন, অধ্যাপক ডা. শরীফুল ইসলাম ভুঁইয়া এবং ডা. এসএম বোরহান উদ্দিন প্রমুখ। আমন্ত্রিত অতিথিরা ঈদ পুনর্মিলনীর মাধ্যমে ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

পাঁচ দেশের পাসপোর্ট, তুর্কি পরিচয়, কিছুই রক্ষা করল না বেনজীরকে

জুলাই ২৪, ২০২৬
এনসিপি

বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের মামলায় গ্রেপ্তার এনসিপি নেতা দল থেকে বহিষ্কার

জুলাই ২৪, ২০২৬
জামায়াত

একই ডেকচিতে রান্না করা গোশত হালাল আর ঝোল হারাম হয় কীভাবে

জুলাই ২৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • শেখ হাসিনা নিজেই ভারতে আশ্রয় চেয়েছিলেন: জয়শঙ্করের সেই পার্লামেন্ট বক্তব্য নিয়ে নতুন বিতর্ক

    0 shares
    Share 0 Tweet 0
  • হোটেল রুমে গোপন ক্যামেরা আছে কিনা ২ মিনিটেই পরীক্ষা করুন

    0 shares
    Share 0 Tweet 0
  • জামায়াত এমপির ভিডিওটি মগবাজারের, ব্ল্যাকমেইলের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মাদরাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনা ইসলামবিরোধী ষড়যন্ত্রের অংশ

জুলাই ২৪, ২০২৬

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান

জুলাই ২৪, ২০২৬

পাঁচ দেশের পাসপোর্ট, তুর্কি পরিচয়, কিছুই রক্ষা করল না বেনজীরকে

জুলাই ২৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version