শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

বিএনপি সরকারের সমালোচনা করে ঢাবি ছাত্রদল নেতার পদত্যাগ

- তুর্জ খান
এপ্রিল ১৬, ২০২৬
A A
বিএনপি সরকারের সমালোচনা করে ঢাবি ছাত্রদল নেতার পদত্যাগ
Share on FacebookShare on Twitter

সরকারের সমালোচনা এবং নিজ দলের নীতি ও কার্যক্রমের প্রতি অনাস্থা জানিয়ে পদত্যাগ করেছেন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শোভন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এক ফেসবুক পোস্টে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও ছাত্রদল থেকে সরে দাঁড়ানোর এই আনুষ্ঠানিক ঘোষণা দেন।

ফেসবুক পোস্টে শেখ শোভন বর্তমান সময়কে রাষ্ট্রের জন্য এক গভীর সংকটের ক্রান্তিলগ্ন হিসেবে অভিহিত করেন। তিনি উল্লেখ করেন, ৫ আগস্টের বিপ্লবের চেতনা ও অঙ্গীকার আজ উপেক্ষিত এবং গোষ্ঠীস্বার্থের অন্ধ প্রতিযোগিতায় সহস্র শহীদের আত্মত্যাগ আজও ন্যায্য মর্যাদা পায়নি। এই পরিস্থিতিকে তিনি জাতির জন্য লজ্জা ও বেদনার ইতিহাস বলে মন্তব্য করেন।

শোভন তাঁর পোস্টে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ‘দুর্বল’ এবং নিজ দলকে ‘কপটতার আশ্রয় নেওয়া’ সংগঠন হিসেবে উল্লেখ করে তাদের প্রতি সমর্থন প্রত্যাহারের কথা জানান। তিনি বলেন, গত এক দশকের সংগ্রাম ছিল গণমানুষের মর্যাদা রক্ষার লড়াই, কিন্তু বর্তমানে দলের কার্যক্রমের সঙ্গে একজন আদর্শনিষ্ঠ মানুষ হিসেবে তাঁর পক্ষে পথচলা আর সম্ভব নয়।

বিবৃতিতে তিনি আরও বলেন, রাষ্ট্রের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না। দলের চেয়ে রাষ্ট্রকে বড় উল্লেখ করে তিনি জানান, জাতির স্বাধীনতা ও মর্যাদা রক্ষায় ভবিষ্যতে যেকোনো প্রয়োজনে তিনি সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকবেন। অন্যায়ের সামনে নতজানু না হয়ে দেশমাতৃকার সেবায় লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার দিয়ে তিনি তাঁর বক্তব্য শেষ করেন।

সম্পর্কিত খবর

প্রধান সংবাদ

রাজধানীর শ্যামলীতে ৫০ এর অধিক হাসপাতালে যুবদলের মাসিক চাঁদা ৫০ লাখ!

এপ্রিল ১৭, ২০২৬
আওয়ামী লীগ

টঙ্গী ডিসি অফিসে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা: জনমনে তীব্র ক্ষোভ

এপ্রিল ১৭, ২০২৬
বাংলাদেশ

বহিষ্কারের ৬ মাস পর পদে ফিরে আবারো ইয়াবাসহ গ্রেপ্তার যুবদল নেতা

এপ্রিল ১৭, ২০২৬

সপ্তাহের সেরা

  • প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে বাংকার, টানেল

    0 shares
    Share 0 Tweet 0
  • এবার কানাডায় মাফিয়ার খপ্পরে ব্যাংক খেকো এস আলমের ভাই লাবু

    0 shares
    Share 0 Tweet 0
  • এনসিপিতে যোগ দিয়ে মেয়র নির্বাচন করার বিষয়ে যা বললেন মনজুর আলম

    0 shares
    Share 0 Tweet 0
  • পরাশক্তি হওয়ার দৌড়ে এরদোয়ান; ১৩৩ সামরিক ঘাঁটি নিয়ে বিশ্বের ২য় বৃহত্তম সামরিক নেটওয়ার্ক

    0 shares
    Share 0 Tweet 0
  • শক্তি বাড়াচ্ছে এনসিপি, যুক্ত হচ্ছেন জুলাই নেতারা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

রাজধানীর শ্যামলীতে ৫০ এর অধিক হাসপাতালে যুবদলের মাসিক চাঁদা ৫০ লাখ!

এপ্রিল ১৭, ২০২৬

টঙ্গী ডিসি অফিসে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা: জনমনে তীব্র ক্ষোভ

এপ্রিল ১৭, ২০২৬

ইরান যুদ্ধের ধাক্কায়ও গতিশীল চীনের অর্থনীতি

এপ্রিল ১৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version