Friday, October 16, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home আন্তর্জাতিক

ইসরাইল শর্ত না মানলে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য: স্টারমার

July 30, 2025
A A
ইসরাইল শর্ত না মানলে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য: স্টারমার

আরওপড়ুন

ক্ষমতা বদলের লড়াইতে একাট্টা সাংবাদিক, শিক্ষার্থী ও আইনজীবীরা: ব্যাকফুটে শাসকদল বিজেপি

‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’, ‘জামা টেনে তুলে দিয়েছে’ – দিল্লিতে আটক বিক্ষোভকারীদের অভিজ্ঞতা

ইসরাইল প্রয়োজনীয় শর্ত পুরণে ব্যর্থ হলে সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য। স্থানীয় সময় সোমবার এক জরুরি ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এই ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। খবর বিবিসির।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন, ইসরাইলকে গাজার বর্তমান ভয়াবহ পরিস্থিতির অবসান ঘটাতে অবশ্যই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে। এছাড়া আরো কিছু শর্তের কথা জানান তিনি। যার মধ্যে রয়েছে যুদ্ধবিরতিতে সম্মত হওয়া, দ্বি-রাষ্ট্রীয় সমাধানের লক্ষ্যে দীর্ঘমেয়াদী টেকসই শান্তির জন্য প্রতিশ্রুতিবদ্ধ হওয়া এবং জাতিসংঘকে সাহায্য সরবরাহ পুনরায় শুরু করার অনুমতি দেওয়া। অন্যথায় যুক্তরাজ্য সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে।

বৈঠকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জের সঙ্গে আলোচনা করে একটি সম্মিলিত শান্তি পরিকল্পনার কথাও জানান তিনি।

স্টারমারের মতে, ‘মানবিক বিপর্যয় এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে নির্লিপ্ত থাকার কোনো সুযোগ নেই। বিশ্ববাসী শিশুদের দুর্দশা দেখছে। জাতিসংঘকে আবারো ত্রাণ পৌঁছানোর অনুমতি দিতে হবে। ত্রাণ পাঠানো আবার শুরু করতে হবে। শিশুদের না খাওয়ার যে হৃদয়বিদারক ছবি আমরা দেখছি, তা আর চলতে পারে না।’

তবে সরকারের অভ্যন্তরেই এই সিদ্ধান্ত ঘিরে তীব্র মতবিরোধ রয়েছে। উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেইনার, পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি, বিচারমন্ত্রী শাবানা মাহমুদ ও জ্বালানিমন্ত্রী এড মিলিব্যান্ড স্বীকৃতির পক্ষে জোরালো অবস্থান নেন।

অন্যদিকে চ্যান্সেলর র‍্যাচেল রিভস, প্রযুক্তিমন্ত্রী পিটার কাইল ও লেবার ফ্রেন্ডস অব ইসরাইলের ঘনিষ্ঠ মন্ত্রীরা উদ্বেগ প্রকাশ করেন। তাদের মতে এই স্বীকৃতি হামাসকে ‘পুরস্কৃত’ করার সমান হবে।

স্টারমারের এই অবস্থানের পেছনে রয়েছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জের সমর্থন। তাদের সঙ্গে সমঝোতার ভিত্তিতেই এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

এর আগে নরওয়ে, আয়ারল্যান্ড, স্পেন এবং ফ্রান্স ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। জি৭-এর মধ্যে ফ্রান্সই প্রথম দেশ যারা এই সিদ্ধান্ত নেয়।

স্টারমার বলেন, ‘গাজায় অপুষ্ট শিশুর ছবি, হাঁটতে অক্ষম শিশুদের করুণ দৃশ্য আমাদের বিবেক নাড়া দিচ্ছে। এই সংকট আমাদের চোখের সামনে ইতিহাস হয়ে উঠছে।’ তিনি বলেন, যুক্তরাজ্য ইতোমধ্যে গাজায় আকাশপথে ত্রাণ পাঠিয়েছে, এখন স্থলপথে সহায়তার চেষ্টা চলছে।

তিনি আরো বলেন, ‘আমরা বহু বছর ধরে বলেছি, দুই-রাষ্ট্র ভিত্তিক সমাধানে বিশ্বাস করি। কিন্তু বাস্তবতা হচ্ছে, এই সমাধান আদৌ সম্ভব কি না তা নিয়েই এখন প্রশ্ন উঠছে। স্বীকৃতি না দিলে হয়তো ভবিষ্যতে আর স্বীকৃত করার মতো কোনো ফিলিস্তিন রাষ্ট্র থাকবে না।’

স্টারমার বলেন, ‘এটি শুধু লেবার পার্টির নীতি নয়, এটি এখন সময়ের দাবি। প্রতিদিন গাজায় যা ঘটছে, তা আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতা। যুক্তরাজ্য আর চুপ করে থাকতে পারে না।’

আরএ

Related Posts

ক্ষমতা বদলের লড়াইতে একাট্টা সাংবাদিক, শিক্ষার্থী ও আইনজীবীরা: ব্যাকফুটে শাসকদল বিজেপি
আন্তর্জাতিক

ক্ষমতা বদলের লড়াইতে একাট্টা সাংবাদিক, শিক্ষার্থী ও আইনজীবীরা: ব্যাকফুটে শাসকদল বিজেপি

October 16, 2026
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’, ‘জামা টেনে তুলে দিয়েছে’ – দিল্লিতে আটক বিক্ষোভকারীদের অভিজ্ঞতা
আন্তর্জাতিক

‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’, ‘জামা টেনে তুলে দিয়েছে’ – দিল্লিতে আটক বিক্ষোভকারীদের অভিজ্ঞতা

October 16, 2026
দেশব্যাপী সুন্দরী প্রতিযোগিতা বন্ধ করে নারীদের প্রতিভা বিকাশে বিজ্ঞান প্রতিযোগিতা চালু করল বুরকিনা ফাসো
আন্তর্জাতিক

দেশব্যাপী সুন্দরী প্রতিযোগিতা বন্ধ করে নারীদের প্রতিভা বিকাশে বিজ্ঞান প্রতিযোগিতা চালু করল বুরকিনা ফাসো

October 16, 2026

সপ্তাহের সেরা

  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • তাজমিনের হাতেও ছিল আইফোন, কললিস্ট ধরে উঠে এল নতুন তথ্য

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘র’ সংশ্লিষ্টতায় গ্রেফতার সাবেক দুই সেনা কর্মকর্তা, সেনাপ্রধানের সম্পৃক্ততা নিয়ে উঠছে প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

জামায়াত নেতার গাড়ি ভাংচুরে বহিস্কার এবি পার্টি নেতা, আর মিডিয়া বানায় ‘জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ’!

জামায়াত নেতার গাড়ি ভাংচুরে বহিস্কার এবি পার্টি নেতা, আর মিডিয়া বানায় ‘জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ’!

October 16, 2026
সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ বাংলাদেশ

সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ বাংলাদেশ

October 16, 2026
ক্ষমতা বদলের লড়াইতে একাট্টা সাংবাদিক, শিক্ষার্থী ও আইনজীবীরা: ব্যাকফুটে শাসকদল বিজেপি

ক্ষমতা বদলের লড়াইতে একাট্টা সাংবাদিক, শিক্ষার্থী ও আইনজীবীরা: ব্যাকফুটে শাসকদল বিজেপি

October 16, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০