রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

এসএসসির ৩ দিন আগে কেন্দ্রে প্রবেশ নিয়ে নতুন নির্দেশনা

- তুহিন সিরাজী
এপ্রিল ১৯, ২০২৬
A A
এসএসসির ৩ দিন আগে কেন্দ্রে প্রবেশ নিয়ে নতুন নির্দেশনা
Share on FacebookShare on Twitter

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২১ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে। এ উপলক্ষে পরীক্ষাকেন্দ্রে প্রবেশসংক্রান্ত কিছু নির্দেশনা জারি করেছে ঢাকা শিক্ষা বোর্ড।

শনিবার বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক নোটিশে জানানো হয়, কেন্দ্রের আশপাশে যানজট ও জনদুর্ভোগ কমাতে পরীক্ষার্থীদের সকাল সাড়ে ৮টা থেকে কেন্দ্রের ভেতরে প্রবেশের ব্যবস্থা নিতে কেন্দ্র সচিবদের অনুরোধ করা হয়েছে।

তবে পরীক্ষার কক্ষে প্রবেশের বিষয়ে পূর্বের নির্দেশনাই বহাল থাকবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

এদিকে, পাবলিক পরীক্ষায় ‘সাইলেন্ট এক্সপেল’ বা নীরব বহিষ্কার পদ্ধতি বাতিল করা হয়েছে। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের নির্দেশে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এ সিদ্ধান্ত জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এর ফলে এসএসসি পরীক্ষা পরিচালনা নীতিমালার ২৯ নম্বর ধারা কার্যত বাতিল হলো।

এর আগে প্রকাশিত ২০২৬ সালের এসএসসি পরীক্ষা পরিচালনা নীতিমালায় পরীক্ষায় শৃঙ্খলা বজায় রাখতে ‘নীরব বহিষ্কার’ ব্যবস্থা বহাল রাখার কথা বলা হয়েছিল। তবে শনিবার আয়োজিত এক ভার্চুয়াল মতবিনিময় সভায় এ পদ্ধতি বাতিলের নির্দেশ দেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, ‘নীরব বহিষ্কার’ প্রথাটি ১৯৬১ সালের একটি পুরোনো নীতিমালা থেকে এসেছে, অথচ ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা আইনে এর কোনো উল্লেখ নেই। তাই এমন অযৌক্তিক বিধান বহাল রাখার কোনো প্রয়োজন নেই।

শিক্ষামন্ত্রী আরও বলেন, পরীক্ষার পরিবেশ যেন ইতিবাচক ও স্বস্তিদায়ক থাকে, সে বিষয়ে গুরুত্ব দিতে হবে। এমন কোনো নিয়ম রাখা যাবে না, যা পরীক্ষার্থীদের মানসিক চাপে ফেলে বা তাদের স্বাভাবিক পারফরম্যান্সে বাধা সৃষ্টি করে।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

উৎপাদন বন্ধ হয়ে গেল ডিএপি সার কারখানার

এপ্রিল ১৯, ২০২৬
বাংলাদেশ

বিএনপির কার্যালয় ও দোকানে আ.লীগের হামলা-ভাঙচুর, আহত ২০

এপ্রিল ১৯, ২০২৬
বাংলাদেশ

দাওয়াত খেয়ে ফেরার পথে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩০

এপ্রিল ১৯, ২০২৬

সপ্তাহের সেরা

  • ঐতিহাসিক বড়াইবাড়ি দিবস আজ: বিএসএফ-এর দম্ভ চূর্ণ করার ২৫ বছর

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে বাংকার, টানেল

    0 shares
    Share 0 Tweet 0
  • গাজীপুরে ‘অপহৃত’ সেই ইমামের মেয়েকে উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • এবার কানাডায় মাফিয়ার খপ্পরে ব্যাংক খেকো এস আলমের ভাই লাবু

    0 shares
    Share 0 Tweet 0
  • এনসিপি থেকে ফারহার পদত্যাগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

উৎপাদন বন্ধ হয়ে গেল ডিএপি সার কারখানার

এপ্রিল ১৯, ২০২৬

হামলার ভিডিও ফুটেজে ছাত্রদল নেতাকর্মীদের উপস্থিতি সামনের সারিতে স্পষ্ট হলেও মামলায় নাম নেই

এপ্রিল ১৯, ২০২৬

এনসিপিতে যোগ দিচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা

এপ্রিল ১৯, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version