Friday, October 16, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home প্রধান সংবাদ

বৃহস্পতিবারের মধ্যেই জুলাই সনদের খসড়া চূড়ান্ত: আলী রীয়াজ

July 30, 2025
A A
বৃহস্পতিবারের মধ্যেই জুলাই সনদের খসড়া চূড়ান্ত: আলী রীয়াজ

রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে আগামীকাল বৃহস্পতিবারের মধ্যেই জুলাই সনদের খসড়া চূড়ান্ত করতে চায় জাতীয় ঐকমত্য কমিশন। এ কথা জানিয়ে কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ বলেছেন, আলোচনা দ্রুত এগিয়ে নেওয়ার লক্ষ্যে আজ সন্ধ্যায়, কিংবা প্রয়োজন হলে কালও, আমরা একটি চূড়ান্ত খসড়া প্রস্তুত করতে চাই। এতে করে একটি সর্বজনগ্রাহ্য ঐক্যমত্যের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্তগুলো একটি সনদ আকারে সকলের হাতে তুলে দেওয়া সম্ভব হবে।’

বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের দ্বিতীয় দফার ২২তম দিনের বৈঠকের শুরুতে তিনি এসব কথা বলেন।

আলী রীয়াজ বলেন, ‘আমরা এখন প্রতিটি প্রস্তাব আলোচনা করে সিদ্ধান্তে উপনীত হওয়ার চেষ্টা করছি। আজকের আলোচনার ফলাফল হিসেবে সংশোধনী ও সংযোজনীগুলো আপনাদের কাছে তুলে দেওয়া হয়েছে। যদি এসব বিষয়ে আপনাদের কোনো আপত্তি বা পরিবর্তনের প্রস্তাব থাকে, তবে অনুগ্রহ করে আগামীকাল সকালের মধ্যে তা আমাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন।

প্রাথমিক পর্যায়ে যেসব বিষয়ে দলসমূহের মধ্যে ঐকমত্য হয়েছে, সেগুলোর একটি তালিকা আজ বিকেলের মধ্যে আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে।

আজকের আলোচনার বিষয় সংসদে নারী প্রতিনিধিত্ব, রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব (অনুচ্ছেদ ৪৮(৩)), রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, ইলেক্টোরাল কলেজ, উচ্চকক্ষের গঠন, সদস্য নির্বাচনের পদ্ধতি, এখতিয়ার, নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ সম্পর্কিত প্রস্তাব ও রাষ্ট্রের মূলনীতি।

আলী রীয়াজ বলেন, ”তবে, রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব সংক্রান্ত আলোচনা যেহেতু নতুন প্রস্তাব হিসেবে আসছে, তাই এই একটিমাত্র বিষয় আজকের সিদ্ধান্তের বাইরে রাখা হয়েছে। বাকি সব বিষয়ে আমরা সর্বসম্মত সিদ্ধান্তের দিকে এগিয়ে যেতে চাই এবং সে জন্য আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন, যেমনটি আপনারা শুরু থেকেই দিয়ে আসছেন। আমরা সেই প্রচেষ্টা অব্যাহত রাখব।’

Related Posts

জামায়াত

কুমিল্লায় ঘটনায় মহানগর কমিটি বাতিলসহ ৬ সিদ্ধান্ত জামায়াতের

October 16, 2026
জামায়াত

‘অক্ষরে অক্ষরে বাস্তবায়নে সত্যি রাজি থাকলে সংসদে বিল আনুক বিএনপি’: ব্যারিস্টার মোমেন

October 16, 2026
বাংলাদেশ

সাংবাদিককে গুলি করে হত্যা, রাতের খাবার খেয়ে দুই সন্তানকে নিয়ে লুৎফুজ্জামানের অপেক্ষায় ছিলেন স্ত্রী

October 16, 2026

সপ্তাহের সেরা

  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • তাজমিনের হাতেও ছিল আইফোন, কললিস্ট ধরে উঠে এল নতুন তথ্য

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিনকে শোকজ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

কুমিল্লায় ঘটনায় মহানগর কমিটি বাতিলসহ ৬ সিদ্ধান্ত জামায়াতের

October 16, 2026

‘অক্ষরে অক্ষরে বাস্তবায়নে সত্যি রাজি থাকলে সংসদে বিল আনুক বিএনপি’: ব্যারিস্টার মোমেন

October 16, 2026

সাংবাদিককে গুলি করে হত্যা, রাতের খাবার খেয়ে দুই সন্তানকে নিয়ে লুৎফুজ্জামানের অপেক্ষায় ছিলেন স্ত্রী

October 16, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version