Saturday, October 17, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home শিক্ষাঙ্গণ

দোষী সাব্যস্ত হলে হামলাকারীদের বহিষ্কার করা হবে: ঢাবি উপাচার্য

April 24, 2026
A A
দোষী সাব্যস্ত হলে হামলাকারীদের বহিষ্কার করা হবে: ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম। তিনি বলেন, তদন্তে কেউ দোষী প্রমাণিত হলে তাকে অবশ্যই বহিষ্কার করা হবে।

শুক্রবার উপাচার্য কার্যালয় সংলগ্ন আব্দুল মতিন ভার্চ্যুয়াল ক্লাসরুমে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির জমা দেওয়া অভিযোগপত্র গ্রহণের সময় তিনি এ কথা বলেন।

উপাচার্য জানান, সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন, যা অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত। আহতদের খোঁজখবর নেওয়া হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, ঘটনার তদন্তে ইতোমধ্যে দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একটি কমিটি সামাজিক যোগাযোগমাধ্যম-সংশ্লিষ্ট বিষয় যাচাই করবে এবং অন্যটি হামলার ঘটনার তদন্ত করবে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

সাংবাদিকদের পক্ষ থেকে হামলাকারীদের বহিষ্কারের দাবির বিষয়ে তিনি বলেন, অভিযোগপত্র গ্রহণ করা হয়েছে এবং প্রশাসনের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। দোষ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে শাহবাগ থানায় দায়িত্বরত অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সাংবাদিক হামলার শিকার হন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি উপাচার্যের কাছে লিখিত অভিযোগ জমা দেয়।

অভিযোগপত্রে ১২ জন অভিযুক্তের নাম, বিভাগ, শিক্ষাবর্ষ, আবাসিক হল ও রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করা হয়েছে। পাশাপাশি বিকেলের মধ্যে অভিযুক্তদের বহিষ্কারের আলটিমেটামও দেওয়া হয়।

সাংবাদিকদের দাবির মধ্যে রয়েছে—হামলায় জড়িত শিক্ষার্থীদের অবিলম্বে সাময়িক বহিষ্কার এবং তদন্ত শেষে স্থায়ী বহিষ্কার নিশ্চিত করা, যাদের ছাত্রত্ব শেষ হয়েছে তাদের সনদ বাতিল করা এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যদেরও শনাক্ত করে একই ধরনের ব্যবস্থা গ্রহণ করা।
এ ঘটনায় দেশজুড়ে সাংবাদিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

Related Posts

বাংলাদেশ

শিক্ষার্থীদের থেকে বিচ্ছিন্ন বলেই ছাত্রদল ছাত্র সংসদ নির্বাচন দিতে ভয় পাচ্ছে: ফরহাদ

October 15, 2026
প্রধান সংবাদ

এক বছরে মাধ্যমিকে শিক্ষার্থী কমেছে ৪ লাখের বেশি, বেড়েছে মাদ্রাসা ও ইংরেজি মাধ্যমে

October 15, 2026
বাংলাদেশ

গরুর মাংস রান্নার পর তুলকালাম, ক্যাম্পাসে ‘পশু জবাই’ নিষিদ্ধ করল জগন্নাথ বিশ্ববিদ্যালয়

October 14, 2026

সপ্তাহের সেরা

  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিনকে শোকজ

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘র’ সংশ্লিষ্টতায় গ্রেফতার সাবেক দুই সেনা কর্মকর্তা, সেনাপ্রধানের সম্পৃক্ততা নিয়ে উঠছে প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ইউপি নির্বাচনের আগে সরকারি দলের এমপিদের কোটি কোটি টাকার বিশেষ বরাদ্দ

October 17, 2026

‘বাংলাদেশপন্থী’ রাজনীতির সূতিকাগার ছিল বঙ্গভঙ্গ: জেডিপি

October 16, 2026

মোদির আত্মবিশ্বাসী ভাবমূর্তিতে চিড় ধরাচ্ছে তরুণদের বিক্ষোভ

October 16, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version