শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

ছাত্রদলের মারধরে ফেটে গেছে ঢাবির হল সংসদ নেতার কানের পর্দা

এপ্রিল ২৬, ২০২৬
A A
ছাত্রদলের মারধরে ফেটে গেছে ঢাবির হল সংসদ নেতার কানের পর্দা
Share on FacebookShare on Twitter

শাহবাগ থানায় ছাত্রদল নেতাকর্মীদের মারধরে কানের পর্দা ফেটে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল সংসদের সংস্কৃতি সম্পাদক মোঃ জুলহাস ইসলামের। শনিবার নিজের ফেসবুক প্রোফাইলে মেডিকেল রিপোর্টের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি। ভুক্তভোগী জুলহাস ইসলাম বিশ্ববিদ্যালয় ভিত্তিক গণমাধ্যম ‘ডেইলি পোস্ট’-এর সাব-এডিটর হিসেবে কর্মরত আছেন।

ফেসবুক পোস্টে জুলহাস ক্ষোভ প্রকাশ করে লেখেন, চিকিৎসকের দেওয়া চূড়ান্ত রিপোর্টে জানা গেছে তাঁর কানের পর্দা ফেটে গেছে। এই ঘটনার জন্য তিনি ছাত্রদলকে দায়ী করে ব্যাঙ্গাত্মকভাবে ধন্যবাদ জানান। একইসাথে নিজের হলের ছাত্রদল আহ্বায়ক বন্ধুর নাম উল্লেখ না করে তিনি জানান, সেই বন্ধুর প্রতি তাঁর কোনো ব্যক্তিগত ক্ষোভ নেই, তবে একদিন সে নিজের ভুল বুঝতে পারবে বলে তিনি বিশ্বাস করেন।

গত বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর মেয়ে জাইমা রহমানকে জড়িয়ে একটি বিকৃত ছবি ফেসবুকে ছড়ানোকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। সেই রাতে শাহবাগ থানায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ঢাবি সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের হামলার শিকার হন। ওই হামলায় সমিতির সভাপতি-সাধারণ সম্পাদকসহ অন্তত ১০ জন সাংবাদিক গুরুতর আহত হয়েছিলেন।

এই হামলার পর থেকে ক্যাম্পাসে সাংবাদিক ও শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। সাংবাদিক সমাজ ছাত্রদলের এই আচরণের প্রতিবাদে সব ধরনের কর্মসূচি বর্জনের ঘোষণা দিয়েছে। জুলহাস ইসলামের কানের পর্দা ফেটে যাওয়ার খবর ছড়িয়ে পড়ার পর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আরও জোরালো হয়েছে।

সম্পর্কিত খবর

জামায়াত

‘জান দেবো তবু জুলাই দেবো না’ স্লোগানে ধানমন্ডিতে জামায়াতের র‍্যালি

জুলাই ১৭, ২০২৬
বাংলাদেশ

সংবিধান সংস্কার ও সংশোধনের পার্থক্য নিয়ে তাজুল ইসলামের বক্তব্য

জুলাই ১৭, ২০২৬
বাংলাদেশ

সোহেল তাজের পোষ্ট: পাচার করা অর্থের পাহাড়ে বসে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন

জুলাই ১৭, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পাকিস্তান ভেঙে বাংলাদেশ সৃষ্টিতে ইন্দিরা গান্ধীর ভূমিকা নিয়ে সংসদে প্রিয়াঙ্কার অকপট স্বীকারোক্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • উপবৃত্তি বিতরণে চরম বৈষম্য: ৩২ শিক্ষার্থীর সবাই হিন্দু, বঞ্চিত মুসলিমরা

    0 shares
    Share 0 Tweet 0
  • খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানি গণমাধ্যমে ১৩ বিদেশি নেতার ছবি প্রকাশ

    0 shares
    Share 0 Tweet 0
  • নবম পে স্কেল সরকারি চাকরিজীবীরা ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

প্রথমবারের মতো সিরিয়ায় ইরানের হামলা, মার্কিন কমান্ড সেন্টার ধ্বংসের দাবি

জুলাই ১৭, ২০২৬

‘জান দেবো তবু জুলাই দেবো না’ স্লোগানে ধানমন্ডিতে জামায়াতের র‍্যালি

জুলাই ১৭, ২০২৬

সংবিধান সংস্কার ও সংশোধনের পার্থক্য নিয়ে তাজুল ইসলামের বক্তব্য

জুলাই ১৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version