শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

শিক্ষক শিক্ষকের মতো থাকেন, না হলে কান বরাবর পড়বে— রাবি অধ্যাপকে ছাত্রদল নেতা

এপ্রিল ২৬, ২০২৬
A A
শিক্ষক শিক্ষকের মতো থাকেন, না হলে কান বরাবর পড়বে— রাবি অধ্যাপকে ছাত্রদল নেতা
Share on FacebookShare on Twitter

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. আমিরুল ইসলাম কনককে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সভাপতি শরিফুল ইসলামের বিরুদ্ধে। ছাত্র উপদেষ্টার একটি ফেসবুক পোস্টের মন্তব্যে ওই নেতা লিখেছেন, ‘শিক্ষক শিক্ষকের মতো থাকেন, না হলে কান বরাবর পড়বে।’ এই মন্তব্যের স্ক্রিনশট ছড়িয়ে পড়ার পর ক্যাম্পাসজুড়ে তীব্র নিন্দা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

অধ্যাপক কনক তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে সমসাময়িক রাজনীতি ও অস্থিতিশীলতা নিয়ে একটি পোস্ট করেছিলেন। সেখানেই নৃবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শরিফুল ইসলাম এই ঔদ্ধত্যপূর্ণ মন্তব্যটি করেন। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে রাকসুর বিতর্ক ও সাহিত্যবিষয়ক সম্পাদক ইমরান লস্কর বলেন, জুলাই গণঅভ্যুত্থানের অগ্রসেনানী একজন শিক্ষককে এভাবে প্রকাশ্যে হুমকি দেওয়া অত্যন্ত লজ্জাজনক।

ঘটনার বিষয়ে অধ্যাপক আমিরুল ইসলাম কনক জানান, তিনি ওই ছাত্রকে চিনতেন না এবং এমন কুরুচিপূর্ণ ভাষায় অত্যন্ত বিরক্ত হয়ে পোস্টটি ডিলিট করে দিয়েছেন। তিনি আরও বলেন, কোনো ছাত্র শিক্ষকের সঙ্গে এমন ভাষা ব্যবহার করতে পারে, তা তাঁর বিশ্বাসের বাইরে ছিল। তবে পুরো বিষয়টি বর্তমানে তিনি ‘সিলি’ বা তুচ্ছ হিসেবেই দেখছেন।

অভিযুক্ত ছাত্রদল নেতা শরিফুল ইসলাম নিজের করা মন্তব্যটি সঠিক হয়নি বলে স্বীকার করেছেন। তবে তাঁর দাবি, ওই শিক্ষক অতীতে ছাত্রলীগের নেতাদের দিয়ে তাঁকে নির্যাতন করিয়েছেন এবং তাঁর বিশ্ববিদ্যালয় জীবন অতিষ্ঠ করে তুলেছিলেন। শিক্ষকের সাথে তর্কের একপর্যায়ে ক্ষোভ থেকে তিনি এমন মন্তব্য করেছেন বলে দাবি করেন।

সম্পর্কিত খবর

বিএনপি

‘চাইলেই ভিসি হতে পারতেন, কিন্তু তিনি চাননি’—জাবির নতুন উপ-উপাচার্যকে নিয়ে মহিলা দল নেতা

জুলাই ১৭, ২০২৬
বাংলাদেশ

এবার ঢাবির জসীমউদ্‌দীন হলের ক্যান্টিনের খাবারে মিলল ব্লেড

জুলাই ১৭, ২০২৬
বাংলাদেশ

আপনার বহু আগে আমি ঢাকায় ছাত্রদল করেছি, ছাত্রদল নেতাকে পুলিশ সুপার

জুলাই ১৭, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পাকিস্তান ভেঙে বাংলাদেশ সৃষ্টিতে ইন্দিরা গান্ধীর ভূমিকা নিয়ে সংসদে প্রিয়াঙ্কার অকপট স্বীকারোক্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • উপবৃত্তি বিতরণে চরম বৈষম্য: ৩২ শিক্ষার্থীর সবাই হিন্দু, বঞ্চিত মুসলিমরা

    0 shares
    Share 0 Tweet 0
  • খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানি গণমাধ্যমে ১৩ বিদেশি নেতার ছবি প্রকাশ

    0 shares
    Share 0 Tweet 0
  • নবম পে স্কেল সরকারি চাকরিজীবীরা ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ম্যাচের আয় ফিলিস্তিনিদের সহায়তায় দিয়ে মানবতার ইতিহাস গড়ল নরওয়ে

জুলাই ১৭, ২০২৬

‘চাইলেই ভিসি হতে পারতেন, কিন্তু তিনি চাননি’—জাবির নতুন উপ-উপাচার্যকে নিয়ে মহিলা দল নেতা

জুলাই ১৭, ২০২৬

সরকারকে চাপে রাখতে সংখ্যালঘু হিন্দুদের মাঠে নামানোসহ যেসব পদক্ষেপ দিল্লির

জুলাই ১৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version