মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের পাঠানো সর্বশেষ শান্তি প্রস্তাবটি তিনি খুব শিগগিরই পর্যালোচনা করবেন। তবে প্রস্তাবটি গ্রহণযোগ্য হবে কি না, এ বিষয়ে তিনি সংশয় প্রকাশ করেছেন।
শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “ইরান আমাদের কাছে যে পরিকল্পনা পাঠিয়েছে, তা আমি শিগগিরই পর্যালোচনা করব। কিন্তু এটি গ্রহণযোগ্য হবে বলে মনে করি না। গত ৪৭ বছরে তারা মানবতা ও বিশ্বের যে ক্ষতি করেছে, তার জন্য এখনো যথেষ্ট মূল্য দেয়নি।”
ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে অবস্থানকালে তিনি এসব কথা বলেন। ইরানের নতুন প্রস্তাবে কী কী বিষয় রয়েছে, সে সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি। তবে ট্রাম্পের এই মন্তব্যের পর দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা কমার সম্ভাবনা আরও অনিশ্চিত হয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: এএফপি







