বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

এক চোখের দৃষ্টি হারিয়েছেন কারাবন্দি ইমরান খান

- তুর্জ খান
মে ১৪, ২০২৬
A A
এক চোখের দৃষ্টি হারিয়েছেন কারাবন্দি ইমরান খান
Share on FacebookShare on Twitter

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কারাগারে নির্যাতনের শিকার হয়ে এক চোখের দৃষ্টি হারিয়েছেন বলে দাবি করেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) মহাসচিব সালমান আকরাম রাজা। বুধবার (১৩ মে) ইসলামাবাদে সুপ্রিম কোর্টের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইমরান খানকে প্রায় এক হাজার দিন ধরে কারাবন্দি রেখে তাঁর মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।

কারাগারে ইমরান খানের স্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে উল্লেখ করে সালমান আকরাম রাজা অভিযোগ করেন, তাঁকে ও তাঁর স্ত্রী বুশরা বিবির সঙ্গে কাউকে দেখা করতে দেওয়া হচ্ছে না। এমনকি আদালতের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও আইনজীবী কিংবা বোনদের সাক্ষাতের ক্ষেত্রেও নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সালমান রাজার দাবি, ইমরান খানের আইনগত নথিতে স্বাক্ষর করার সুযোগ পর্যন্ত দেওয়া হচ্ছে না।

এর আগে গত ২৮ এপ্রিল পিমস হাসপাতালে ইমরান খানের চোখে চতুর্থবারের মতো ইনট্রাভিট্রিয়াল ইনজেকশন দেওয়া হয়। তাঁর আইনজীবী ও আদালতের অ্যামিকাস কিউরি সালমান সাফদার সুপ্রিম কোর্টে জমা দেওয়া এক প্রতিবেদনে জানিয়েছেন, ইমরান খান ‘সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন’ (সিআরভিও) নামের একটি জটিল চোখের রোগে আক্রান্ত। এই রোগের ফলে রেটিনার প্রধান রক্ত সরবরাহকারী শিরা বন্ধ হয়ে যায়।

পিটিআই মহাসচিব আরও অভিযোগ করেন, বর্তমান সরকারের অধীনে পাকিস্তানের বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ন হচ্ছে এবং দেশের অর্থনীতি ধ্বংসের মুখে রয়েছে। খাইবার পাখতুনখোয়া প্রদেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে একজন জনপ্রিয় নেতাকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকেও দূরে রাখা হচ্ছে, যা তাঁর স্বাস্থ্যের অপূরণীয় ক্ষতি করছে।

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

বেইজিংয়ে মার্কিন প্রেসিডেন্ট: যুদ্ধে ক্লান্ত বিশ্বের নজর ট্রাম্প-শি সম্মেলনে

মে ১৪, ২০২৬
আন্তর্জাতিক

তেল সংকটে জাপানে রঙিন চিপসের প্যাকেট হচ্ছে সাদাকালো

মে ১৪, ২০২৬
আন্তর্জাতিক

নয়াদিল্লির পথে ইরানি পররাষ্ট্রমন্ত্রী; ব্রিকস সম্মেলনে যোগ দিতে তেহরান ত্যাগ

মে ১৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • ভারতে তরমুজে বিষ মিশিয়ে মুসলিম পরিবারের ৪ জনকে হত্যা

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • রাজশাহীর বাঘা: ৩ কোটি টাকার কাজে ভাগ চান জেলা বিএনপির আহ্বায়ক এমপি চাঁদ

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপির ৩ সংগঠন: আসছে নতুন নেতৃত্ব, ছাত্রনেতাদের মধ্যে আলোচনায় যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রথম মানববিহীন যুদ্ধবিমান রপ্তানির চুক্তি করল তুরস্ক; ক্রেতা কে?

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

২০ কিমি মহাসড়কে পাঁচ অবৈধ বাজার, তবু ইজারা

মে ১৪, ২০২৬

বেইজিংয়ে মার্কিন প্রেসিডেন্ট: যুদ্ধে ক্লান্ত বিশ্বের নজর ট্রাম্প-শি সম্মেলনে

মে ১৪, ২০২৬

তেল সংকটে জাপানে রঙিন চিপসের প্যাকেট হচ্ছে সাদাকালো

মে ১৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version