বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম খেলা

রাষ্ট্রীয় সম্মানে ভূষিত হলেন শহীদ আফ্রিদি

- তুহিন সিরাজী
মে ১৪, ২০২৬
A A
রাষ্ট্রীয় সম্মানে ভূষিত হলেন শহীদ আফ্রিদি
Share on FacebookShare on Twitter

পাকিস্তান ক্রিকেটের ইতিহাসে অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী অলরাউন্ডার শহীদ আফ্রিদি দেশের অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘হিলাল-ই-ইমতিয়াজ’ অর্জন করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ ক্যারিয়ার, অসাধারণ পারফরম্যান্স এবং পাকিস্তান ক্রিকেটে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই মর্যাদাপূর্ণ সম্মানে ভূষিত করা হয়েছে।

এই সম্মান পাওয়ার মাধ্যমে পাকিস্তানের পঞ্চম ক্রিকেটার হিসেবে ‘হিলাল-ই-ইমতিয়াজ’ অর্জনের কৃতিত্ব গড়লেন আফ্রিদি। এর আগে পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান, কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম এবং ওয়াকার ইউনিস-এর মতো তারকারাও এ সম্মানে ভূষিত হয়েছেন।

একই অনুষ্ঠানে পাকিস্তানের প্রথম টেস্ট অধিনায়ক আব্দুল হাফিজ কারদার-কে মরণোত্তর ‘হিলাল-ই-ইমতিয়াজ’ প্রদান করা হয়। পাকিস্তান ক্রিকেটের ভিত্তি নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাকে দেশটির ক্রিকেট ইতিহাসের অন্যতম পথিকৃৎ হিসেবে বিবেচনা করা হয়। আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি ২৬টি টেস্ট ম্যাচ খেলেছিলেন।

রাজধানী ইসলামাবাদের আইওয়ান-ই-সদরে আয়োজিত অনুষ্ঠানে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি আনুষ্ঠানিকভাবে আফ্রিদির হাতে এই সম্মাননা তুলে দেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া প্রতিক্রিয়ায় আফ্রিদি জানান, এই অর্জন শুধু তার ব্যক্তিগত সম্মান নয়, বরং পুরো পাকিস্তান জাতির জন্যই গর্বের বিষয়।

২০০৯ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন শহীদ আফ্রিদি। পুরো টুর্নামেন্টে ব্যাট ও বল হাতে অসাধারণ পারফরম্যান্স করে দলকে শিরোপা জেতাতে বড় অবদান রাখেন তিনি। তার আক্রমণাত্মক ব্যাটিং স্টাইলের কারণে ক্রিকেটবিশ্বে তিনি ‘বুম বুম আফ্রিদি’ নামেই বেশি পরিচিত।

৪৬ বছর বয়সি এই সাবেক অধিনায়ক আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে মোট ৫২৪টি ম্যাচ খেলেছেন। ওয়ানডে ক্রিকেটে তার সংগ্রহ ৮ হাজার ৬৪ রান ও ৩৯৫ উইকেট। এছাড়া টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে করেছেন ১ হাজার ৪১৬ রান এবং নিয়েছেন ৯৮ উইকেট।

আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি বিশ্বের বিভিন্ন জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগেও সফলতার ছাপ রেখেছেন আফ্রিদি। পাকিস্তান সুপার লিগ, বাংলাদেশ প্রিমিয়ার লিগ, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ এবং বিগ ব্যাশ লিগ-সহ বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দাপটের সঙ্গে খেলেছেন তিনি। ক্রিকেটে তার অবদান ও জনপ্রিয়তা তাকে পাকিস্তানের ক্রীড়াঙ্গনের অন্যতম বড় তারকায় পরিণত করেছে।

সম্পর্কিত খবর

খেলা

বিসিবি নির্বাচনের উত্তাপ শুরু, গঠন হলো নির্বাচন কমিশন

মে ১৩, ২০২৬
খেলা

ক্রীড়া কূটনীতিতে বাংলাদেশ-তুরস্কের ঐতিহাসিক চুক্তি

মে ১৩, ২০২৬
খেলা

ভারত বাংলাদেশে এলেই সব স্বাভাবিক হয়ে যাবে বিশ্বাস তামিমের

মে ১২, ২০২৬

সপ্তাহের সেরা

  • ভারতে তরমুজে বিষ মিশিয়ে মুসলিম পরিবারের ৪ জনকে হত্যা

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • রাজশাহীর বাঘা: ৩ কোটি টাকার কাজে ভাগ চান জেলা বিএনপির আহ্বায়ক এমপি চাঁদ

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপির ৩ সংগঠন: আসছে নতুন নেতৃত্ব, ছাত্রনেতাদের মধ্যে আলোচনায় যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রথম মানববিহীন যুদ্ধবিমান রপ্তানির চুক্তি করল তুরস্ক; ক্রেতা কে?

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

রাষ্ট্রীয় সম্মানে ভূষিত হলেন শহীদ আফ্রিদি

মে ১৪, ২০২৬

ইরানে হামলার নিন্দা জানাতে ব্রিকস সদস্যদের আহ্বান আরাগচির

মে ১৪, ২০২৬

মালয়েশিয়া গেলেন জামায়াত সেক্রেটারী জেনারেল মিয়া গোলাম পরওয়ার

মে ১৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version