সোমবার, আগস্ট ১০, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম ফিচার

বারমুডার ‘রহস্য’ উন্মোচন, বিজ্ঞানীদের গবেষণায় মিলল অবিশ্বাস্য তথ্য

মে ১৫, ২০২৬
A A
বারমুডার ‘রহস্য’ উন্মোচন, বিজ্ঞানীদের গবেষণায় মিলল অবিশ্বাস্য তথ্য
Share on FacebookShare on Twitter

আটলান্টিক মহাসাগরের রহস্যময় দ্বীপ বারমুডার উচ্চতা নিয়ে দীর্ঘদিনের বৈজ্ঞানিক সংশয়ের জট খুলেছেন মার্কিন গবেষকরা। ৩ কোটি বছর ধরে আগ্নেয়গিরি নিষ্ক্রিয় থাকা সত্ত্বেও দ্বীপটি কেন আশপাশের সমুদ্রতলের চেয়ে প্রায় ১ হাজার ৬০০ ফুট উঁচুতে অবস্থান করছে, তা নিয়ে ভূকম্পবিদ উইলিয়াম ফ্রেজার ও জেফ্রি পার্কের নেতৃত্বে পরিচালিত গবেষণায় নতুন তথ্য মিলেছে।

বিজ্ঞানীদের দাবি, বারমুডা পৃথিবীর অন্য সব আগ্নেয় দ্বীপের চেয়ে সম্পূর্ণ আলাদা ও এক বিশেষ ভূতাত্ত্বিক গঠনের ওপর দাঁড়িয়ে আছে। সাধারণত আগ্নেয়গিরির সক্রিয়তা কমে গেলে টেকটোনিক প্লেটের নড়াচড়ায় দ্বীপের উচ্চতা কমে যাওয়ার কথা থাকলেও বারমুডার ক্ষেত্রে তা ঘটেনি। ভূমিকম্পের তরঙ্গ বিশ্লেষণ করে গবেষকরা দ্বীপটির নিচে প্রায় ২০ মাইল গভীর পর্যন্ত এক নিখুঁত চিত্র তৈরি করেছেন।

অনুসন্ধানে দেখা গেছে, সমুদ্রীয় ভূত্বকের নিচে ১২ মাইলেরও বেশি পুরু একটি অস্বাভাবিক ও কম ঘনত্বের শিলাস্তর রয়েছে। এই স্তরটি সমুদ্রের নিচে একটি বিশালাকার ‘ভেলার’ মতো কাজ করছে, যা পুরো বারমুডা দ্বীপকে ওপরের দিকে ভাসিয়ে রাখছে। ভূতাত্ত্বিক বিজ্ঞানে এই বিরল প্রক্রিয়াটিকে ‘আন্ডারপ্লেটিং’ বলা হয়, যা পৃথিবীর অন্য কোনো ম্যান্টল প্লুম অঞ্চলে সচরাচর দেখা যায় না।

আরওপড়ুন

অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে

হার্ট অ্যাটাকের রোগীদের রক্তে বেশি মাইক্রোপ্লাস্টিক উপস্থিতি, বলছে গবেষণা

গবেষকদের ধারণা, কোটি কোটি বছর আগে যখন সুপারমহাদেশ প্যাঞ্জিয়া গঠিত হচ্ছিল, তখনকার কার্বনসমৃদ্ধ গলিত শিলা ভূত্বকের নিচে জমাট বেঁধে এই স্তর তৈরি করেছে। উইলিয়াম ফ্রেজারের মতে, এই আবিষ্কার ইঙ্গিত দেয় যে পৃথিবীর গভীরে আরও অনেক অজানা প্রবাহগত প্রক্রিয়া রয়েছে যা এখনো বিজ্ঞানের কাছে পুরোপুরি স্পষ্ট নয়।

এদিকে বারমুডা ট্রায়াঙ্গল বা ‘শয়তানের ত্রিভুজ’ নিয়ে প্রচলিত রহস্যকেও ভিন্নভাবে দেখছেন বিজ্ঞানীরা। তাঁদের মতে, ওই অঞ্চলে জাহাজ বা বিমান নিখোঁজ হওয়ার পেছনে কোনো অলৌকিক শক্তি নয়, বরং মাত্রাতিরিক্ত যানচলাচল, গালফ স্ট্রিমের মতো প্রতিকূল আবহাওয়া এবং মানুষের ভুলই প্রধান কারণ। এই আবিষ্কার ভূ-প্রকৃতির রহস্য বুঝতে বিজ্ঞানীদের ভবিষ্যতে আরও সহায়তা করবে।

সম্পর্কিত খবর

অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে
প্রধান সংবাদ

অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে

আগস্ট ১০, ২০২৬
হার্ট অ্যাটাকের রোগীদের রক্তে বেশি মাইক্রোপ্লাস্টিক উপস্থিতি, বলছে গবেষণা
ফিচার

হার্ট অ্যাটাকের রোগীদের রক্তে বেশি মাইক্রোপ্লাস্টিক উপস্থিতি, বলছে গবেষণা

আগস্ট ১০, ২০২৬
সোহরাওয়ার্দীতে সচল যন্ত্র বিকল দেখিয়ে ৪৭ লাখ টাকা লোপাট
প্রধান সংবাদ

সোহরাওয়ার্দীতে সচল যন্ত্র বিকল দেখিয়ে ৪৭ লাখ টাকা লোপাট

আগস্ট ৯, ২০২৬

সপ্তাহের সেরা

  • হিন্দু নারীর ঘরে আপত্তিকর অবস্থায় যুবদল নেতা আটক, পুলিশে সোপর্দ

    হিন্দু নারীর ঘরে আপত্তিকর অবস্থায় যুবদল নেতা আটক, পুলিশে সোপর্দ

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0
  • সেনাসদস্যকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াত প্রার্থী দেবে কিনা, জানা গেল

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও স্পিকারকে আলোচনার আমন্ত্রণ পাকিস্তানের

ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও স্পিকারকে আলোচনার আমন্ত্রণ পাকিস্তানের

আগস্ট ১০, ২০২৬
এটাই এনসিপির মূল বসন্ত: হাসনাত আবদুল্লাহ

হাসনাত আবদুল্লাহ ম্যানেজিং কমিটির হাতে নিয়োগ ক্ষমতা শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করবে

আগস্ট ১০, ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে স্থাপিত হলো ২১ এসি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে স্থাপিত হলো ২১ এসি

আগস্ট ১০, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০