বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি বিএনপি

ডুয়েটে ভিসি প্রত্যাখ্যানের আন্দোলন: বহিরাগতদের নিয়ে শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলা

মে ১৭, ২০২৬
A A
ডুয়েটে ভিসি প্রত্যাখ্যানের আন্দোলন: বহিরাগতদের নিয়ে শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলা
Share on FacebookShare on Twitter

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) সদ্য নিয়োগপ্রাপ্ত উপাচার্যকে প্রত্যাখ্যান করে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অভ্যন্তরীণ শিক্ষক থেকে ভিসি নিয়োগের দাবিতে চলমান আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের নিয়ে হামলা চালিয়েছে ছাত্রদল। রোববার (১৭ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীদের পূর্বঘোষিত ‘লাল কার্ড’ প্রদর্শন কর্মসূচি পালনকালে আকস্মিক এই হামলার ঘটনা ঘটে।

টানা চতুর্থ দিনের মতো চলা এই বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীদের অভিযোগ, ডুয়েট ও গাজীপুর মহানগর ছাত্রদলের নেতা-কর্মীদের পাশাপাশি বিএনপিপন্থী শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের একদল কর্মচারী এই হামলায় অংশ নেন। বহিরাগতদের সঙ্গে নিয়ে চালানো এই হামলায় পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিক এবং আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীসহ অন্তত ১০ থেকে ১২ জন গুরুতর আহত হয়েছেন।

এই রক্তক্ষয়ী হামলার পর পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং এর আশপাশের এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ডুয়েট ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করে টিয়ার শেল নিক্ষেপ করে এবং আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বর্তমানে গোটা ডুয়েট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, বাইরে থেকে কোনো রাজনৈতিক বা দলীয় ভিসি নিয়োগ দিলে বিশ্ববিদ্যালয়ের স্বকীয়তা নষ্ট হবে এবং দীর্ঘমেয়াদি একাডেমিক পরিকল্পনা বাস্তবায়নে জটিলতা তৈরি হবে। ডুয়েটের শিক্ষার পরিবেশ ও গৌরব ধরে রাখতে তারা অবিলম্বে ডুয়েটের নিজস্ব জ্যেষ্ঠ ও যোগ্য শিক্ষকদের মধ্য থেকে নতুন উপাচার্য নিয়োগ দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

শিবিরকর্মী ছেলে আন্দোলনে, বিএনপি নেতা বাবা বহিষ্কার!

জুলাই ১৬, ২০২৬
বাংলাদেশ

হুইপের কণ্ঠ নকল করে পুলিশ সুপারকে বদলির প্রলোভন, ছাত্রদল নেতার মুচলেকা

জুলাই ১৬, ২০২৬
বাংলাদেশ

বিএনপিতে বড় পদ পেলেন জালিয়াতি করে সরকারি জমি দখলে অভিযুক্ত আবুল হাশেম

জুলাই ১৫, ২০২৬

সপ্তাহের সেরা

  • উপবৃত্তি বিতরণে চরম বৈষম্য: ৩২ শিক্ষার্থীর সবাই হিন্দু, বঞ্চিত মুসলিমরা

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানি গণমাধ্যমে ১৩ বিদেশি নেতার ছবি প্রকাশ

    0 shares
    Share 0 Tweet 0
  • পাকিস্তান ভেঙে বাংলাদেশ সৃষ্টিতে ইন্দিরা গান্ধীর ভূমিকা নিয়ে সংসদে প্রিয়াঙ্কার অকপট স্বীকারোক্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • নবম পে স্কেল সরকারি চাকরিজীবীরা ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

হেঁটেও যেভাবে সবচেয়ে সফল ‘ওয়াকিং ফুটবলের অবিসংবাদিত রাজা’ মেসি

জুলাই ১৬, ২০২৬

ইরানের দক্ষিণে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা, রাতভর হরমুজ প্রণালিতে বিস্ফোরণ

জুলাই ১৬, ২০২৬

শিবিরকর্মী ছেলে আন্দোলনে, বিএনপি নেতা বাবা বহিষ্কার!

জুলাই ১৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version