রবিবার, মে ১৭, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

‘জয় বাংলা’ স্লোগান দিলে ছাড় দেওয়া হবে না: শুভেন্দু অধিকারী

- তুর্জ খান
মে ১৭, ২০২৬
A A
‘জয় বাংলা’ স্লোগান দিলে ছাড় দেওয়া হবে না: শুভেন্দু অধিকারী
Share on FacebookShare on Twitter

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, এ রাজ্যে যারা নারীদের ওপর শারীরিক নির্যাতন করে এখনো বাংলাদেশের রাজনৈতিক স্লোগান ‘জয় বাংলা’ বলে ঘুরে বেড়াচ্ছেন, তাদের কাউকেই কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। শনিবার (১৬ মে) দক্ষিণ ২৪ পরগনা জেলার ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনী প্রচারণায় আয়োজিত এক বিশাল জনসভায় তিনি এই মন্তব্য করেন।

জনসভায় দলীয় নেতাকর্মী ও জনসাধারণের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর আবাস যোজনার বাড়ি, আম্ফানের ত্রাণ, পিএম কৃষাণ সম্মান নিধি, কৃষক বন্ধু কিংবা বিধবা ভাতার মতো সরকারি প্রকল্পগুলোতে যদি কোনো দুর্নীতির সুনির্দিষ্ট প্রমাণ বা ডকুমেন্ট থাকে, তবে সাথে সাথে যেন কমপ্লেন নেওয়া হয়। অপরাধীদের সরাসরি জেলের ভেতরে ঢোকানোর নির্দেশ দিয়ে তিনি স্পষ্ট করেন যে, মা-বোনদের ওপর নির্যাতনকারী এবং স্লোগানধারী দুষ্কৃতকারীদের রেহাই দেওয়া হবে না।

দীর্ঘ রাজনৈতিক পটপরিবর্তনের পর নতুন সরকারের লক্ষ্য ও অগ্রগতির কথা তুলে ধরে শুভেন্দু অধিকারী বলেন, ক্ষমতায় আসার মাত্র ৮ দিনের মাথায় সরকার বড় বড় বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যে রাজনৈতিক হিংসায় এ পর্যন্ত ৩২১ জন বিজেপি কর্মী শহীদ হয়েছেন উল্লেখ করে তিনি ঘোষণা দেন, শহীদদের পরিবারের ১৮ থেকে ৪৫ বছর বয়সী সদস্যদের বিজেপির নতুন সরকার চাকরি দেবে।

সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সাবেক সরকারের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, রাজ্যে এতদিন জনসংখ্যা গণনার কাজ আটকে রাখা হয়েছিল, যা বর্তমান সরকার পুনরায় চালু করেছে। একই সাথে সীমান্ত সুরক্ষায় বিএসএফকে জমি হস্তান্তরের কাজও শুরু হয়েছে। তিনি পুনর্ব্যক্ত করেন যে, সিএএ-এর আওতায় বৈধ শরণার্থীরা রাজ্যে সসম্মানে থাকবে, তবে অবৈধ ‘অনুপ্রবেশকারীদের’ টাটা-বাই-বাই বা রাজ্যছাড়া করা হবে।

উল্লেখ্য, ফলতা বিধানসভা কেন্দ্রে গত নির্বাচনের দিন সকাল থেকেই বুথে বুথে কারচুপি, অনিয়ম এবং সিসি ক্যামেরার ওপর কসটেপ লাগিয়ে দৃশ্যমানতা বন্ধ করে দেওয়ার অভিযোগ ওঠে। নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তর আনুষ্ঠানিক রিপোর্টের ভিত্তিতে আগামী বৃহস্পতিবার (২১ মে) এই আসনে পুনর্নির্বাচন হতে চলেছে। সেই পুনর্নির্বাচনকে কেন্দ্র করেই মূলত শাসক দল বিজেপির এই হেভিওয়েট প্রচারণার আয়োজন।

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের গোপন তথ্য ইরানের হাতে! পলাতক মার্কিন নারী গোয়েন্দার খোঁজে এফবিআই

মে ১৭, ২০২৬
আন্তর্জাতিক

জাতীয় যুদ্ধ প্রস্তুতি’র অংশ হিসেবে টিভিতে রাইফেল চালানো শেখাচ্ছে ইরান

মে ১৭, ২০২৬
আন্তর্জাতিক

পদত্যাগ করতে প্রস্তুত ব্রিটিশ প্রধানমন্ত্রী

মে ১৭, ২০২৬

সপ্তাহের সেরা

  • কারাবন্দি আ. লীগ নেতার স্ত্রীকে জিম্মি করে ছাত্রদল নেতার ধর্ষণ!

    0 shares
    Share 0 Tweet 0
  • ঢাকার নেতাকে ‘খুশি’ করতে ১৫ বছরের মেয়ে খুঁজছেন বিএনপি নেতা; কল রেকর্ড ভাইরাল

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ইঞ্জিনিয়ার মোশাররফের জানাজায় নিষিদ্ধ ছাত্রলীগের শোডাউন; গ্রেপ্তার ১৫০

    0 shares
    Share 0 Tweet 0
  • নীরবে ক্ষতিগ্রস্ত হয় কিডনি, যে ৭ লক্ষণ অবহেলা করা ঠিক নয়

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

‘জয় বাংলা’ স্লোগান দিলে ছাড় দেওয়া হবে না: শুভেন্দু অধিকারী

মে ১৭, ২০২৬

যুক্তরাষ্ট্রের গোপন তথ্য ইরানের হাতে! পলাতক মার্কিন নারী গোয়েন্দার খোঁজে এফবিআই

মে ১৭, ২০২৬

চাল চুরির অভিযোগ মিডিয়ার প্রোপাগান্ডা; ক্রয়ের বৈধ কাগজ দেখালেন জামায়াত নেতা

মে ১৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version