Monday, October 26, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home রাজনীতি বিএনপি

মোংলা আবাসনে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

May 21, 2026
A A
মোংলা আবাসনে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

বাগেরহাটের মোংলা উপজেলার সোনাইলতলা ইউনিয়নের উলুবুনিয়া সরকারি আবাসনে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগ উঠেছে। ওই আবাসন প্রকল্পের বাসিন্দারা মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন। এতে অভিযুক্ত করা হয়েছে সোনাইলতলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাহিদ শেখকে।

অভিযোগকারীদের দাবি, জাহিদ শেখ দীর্ঘদিন ধরে ওই আবাসন এলাকায় প্রভাব বিস্তার করে নানা অপকর্ম চালিয়ে আসছেন। তার মাদক সেবন, চাঁদাবাজি এবং নারীদের হয়রানির কারণে আবাসনের বেশ কয়েকটি পরিবার বর্তমানে চরম আতঙ্কে দিন কাটাচ্ছে। প্রভাব ও ভয়ে ইতিমধ্যে কয়েকটি পরিবার আবাসনের ঘর ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছে বলেও বাসিন্দারা জানিয়েছেন।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ৭ মে সন্ধ্যায় আবাসনের বাসিন্দা হেনা বেগম ও সালমা বেগমের মধ্যে পূর্ববিরোধের জেরে উত্তেজনা সৃষ্টি হয়। ওই সময় অভিযুক্ত নেতার লোকজন তাদের গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকি দেয়। এছাড়াও আবাসনের নারীরা অভিযোগ করেন, জাহিদ শেখ নিয়মিত সেখানে এসে অশালীন আচরণ করেন এবং প্রতিবাদ করলে আবাসন থেকে বের করে দেওয়ার হুমকি দেন। জাহিদ শেখের ছেলের বিরুদ্ধেও নারীদের সঙ্গে অসদাচরণের অভিযোগ তুলেছেন স্থানীয়রা।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা জাহিদ শেখ তা সম্পূর্ণ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, এসব অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত এবং একটি মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

এদিকে, মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি জানান, বাসিন্দাদের কাছ থেকে লিখিত অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া মোংলা থানার ওসি আতিকুর রহমান জানান, বিষয়টি নিয়ে থানায় অভিযোগ এসেছে এবং তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Posts

প্রধান সংবাদ

চাঁদাবাজির অভিযোগে মোহাম্মদপুর থানার ওয়ার্ড বিএনপির সভাপতি গ্রেপ্তার

October 26, 2026
বাংলাদেশ

২১৭ বোতল ভারতীয় মদ জব্দ, ছাত্রদল নেতাসহ আটক ৫

October 25, 2026
প্রধান সংবাদ

ইলিয়াস আলী গুম: জিয়াউলের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছাল

October 25, 2026

সপ্তাহের সেরা

  • ২৫ লাখ টাকার বাণিজ্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিবালয়ে রাত কাটানোর নাটক

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘কালকের দিন সময় দিলাম, না হলে সবার আগে তোর লাশ পড়ে থাকবে’

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকরের আগে বাবাকে কী বলেছিলেন সুইটি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

বিমানবন্দরের ঘটনায় বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন শুনানি আজ

October 26, 2026

অস্ত্র ও মাদকসহ কনটেন্ট ক্রিয়েটর ডুরান গ্রেপ্তার

October 26, 2026

প্রতিবন্ধী চার ভাই-বোনের দুর্বিষহ জীবন, চলাচলের রাস্তা নেই

October 26, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version