শনিবার, মে ২৩, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

ভারতে ককরোচ জনতা পার্টি নামকরণ হলো যেভাবে

- তুর্জ খান
মে ২২, ২০২৬
A A
ভারতে ‘তেলাপোকা জনতা পার্টি’র জয়জয়কার, ‘হারল’ মোদির বিজেপি
Share on FacebookShare on Twitter

সামাজিক যোগাযোগমাধ্যমে এখন ব্যাপক আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) নামের একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক দল। সোশ্যাল প্ল্যাটফর্মে অনুসারীর সংখ্যার দিক থেকে দলটি ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টিকেও (বিজেপি) পেছনে ফেলেছে। ইনস্টাগ্রামে বিজেপির ফলোয়ার যেখানে ৮ দশমিক ৮ মিলিয়ন, সেখানে ককরোচ জনতা পার্টির ফলোয়ার সংখ্যা ইতিমধ্যে ১৯ মিলিয়ন বা ১ কোটি ৯০ লাখ ছাড়িয়ে গেছে।

সম্প্রতি আইনি দাবির পরিপ্রেক্ষিতে ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্ম থেকে সিজেপির অফিশিয়াল অ্যাকাউন্টটি মুছে দেওয়া হয়, যেখানে তাদের ২ লাখের বেশি ফলোয়ার ছিল। তবে এই ধাক্কার কয়েক ঘণ্টার মধ্যেই এক্সে নতুন আরেকটি অ্যাকাউন্ট খুলে নিজেদের উপস্থিতির জানান দিয়েছে দলটি।

যুক্তরাষ্ট্রের বোস্টন শহরে এই ব্যঙ্গাত্মক রাজনৈতিক দলটির সূচনা করেন ৩০ বছর বয়সী অভিজিৎ দীপক। তিনি পুনে থেকে সাংবাদিকতায় স্নাতক শেষ করে বর্তমানে বোস্টন বিশ্ববিদ্যালয়ে জনসংযোগ বিষয়ে স্নাতকোত্তর করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক এই দলটির ওয়েবসাইট অনুযায়ী, তারা মূলত ব্যবস্থার বাইরে পড়ে থাকা অলস ও বেকার মানুষের প্রতিনিধিত্ব করে এবং তাদের কণ্ঠস্বর হিসেবে কাজ করে।

দলটি মূলত মিম, গ্রাফিক্স, অ্যানিমেশন এবং বিভিন্ন ইশতেহারের মাধ্যমে বেকারত্ব, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষার মতো যুবসমাজের নানা সংকট নিয়ে তীক্ষ্ণ রাজনৈতিক ব্যঙ্গাত্মক কনটেন্ট তৈরি করে জনপ্রিয়তা পেয়েছে। ইতিমধ্যে ইন্টারনেটের গণ্ডি পেরিয়ে ভারতের একাধিক রাজ্যে সিজেপির রাজ্য স্তরের শাখা ইউনিটও গড়ে উঠেছে।

এই অদ্ভুত নামকরণের পেছনে রয়েছে ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্তের একটি বিতর্কিত মন্তব্য। সম্প্রতি একটি মামলার শুনানির সময় প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর যৌথ বেঞ্চ কিছু বেকার যুবকের কড়া সমালোচনা করেন। প্রধান বিচারপতি মন্তব্য করেন যে, সমাজে কিছু পরজীবী ও তেলাপোকার মতো যুবক রয়েছে যারা কোনো চাকরি বা পেশায় জায়গা না পেয়ে সাংবাদিক, আরটিআই কর্মী কিংবা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট সেজে পুরো সিস্টেমকে আক্রমণ করে।

প্রধান বিচারপতির এই মন্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়, যদিও পরবর্তীতে দাবি করা হয় বক্তব্যটি খণ্ডিত ও বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। তবে এই মন্তব্যের প্রতিবাদস্বরূপ ও ব্যঙ্গ করে গত ১৬ মে ‘ককরোচ জনতা পার্টি’ প্রতিষ্ঠা করেন অভিজিৎ দীপক, যিনি একসময় আম আদমি পার্টির (এএপি) সোশ্যাল মিডিয়া টিমে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেছিলেন।

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

বিজিবির বাধায় সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ

মে ২২, ২০২৬
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি চূড়ান্ত পর্যায়ে; বড় প্রতিনিধি দল নিয়ে তেহরানে পাক সেনাপ্রধান

মে ২২, ২০২৬
আন্তর্জাতিক

ভারতের মহাসড়কে সিসিটিভি বসিয়ে পাকিস্তানের নজরদারি

মে ২২, ২০২৬

সপ্তাহের সেরা

  • হবিগঞ্জ জেলা প্রশাসককে কারাগারে পাঠিয়েছে সৌদির আদালত: হতে পারে ১০ বছরের জেল

    0 shares
    Share 0 Tweet 0
  • ঢাকার নেতাকে ‘খুশি’ করতে ১৫ বছরের মেয়ে খুঁজছেন বিএনপি নেতা; কল রেকর্ড ভাইরাল

    0 shares
    Share 0 Tweet 0
  • চাল চুরির অভিযোগ মিডিয়ার প্রোপাগান্ডা; ক্রয়ের বৈধ কাগজ দেখালেন জামায়াত নেতা

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপি নেতাদের জন্য মেয়ে সরবরাহকারী আবুল কাশেমকে বহিষ্কার

    0 shares
    Share 0 Tweet 0
  • কারাবন্দি আ. লীগ নেতার স্ত্রীকে জিম্মি করে ছাত্রদল নেতার ধর্ষণ!

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

শিশু রামিসা হত্যা, যুবলীগ কর্মী সোহেল রানার মৃত্যুদণ্ড চান স্বজনরা

মে ২৩, ২০২৬

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা

মে ২২, ২০২৬

সরকারবিরোধী বৈঠক থেকে আ.লীগের ১০ কর্মী গ্রেপ্তার

মে ২২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version