Tuesday, October 27, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home রাজনীতি জামায়াত

রাজধানীতে শিশুদের জন্য জামায়াতের ঈদ পোশাক বিতরণ

May 25, 2026
A A
রাজধানীতে শিশুদের জন্য জামায়াতের ঈদ পোশাক বিতরণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, আজকের শিশুরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই তাদের মেধা, মনন ও প্রতিভা বিকাশে সহায়ক পরিবেশ নিশ্চিত করা জরুরি।

সোমবার রাজধানীর খিলক্ষেত বাজার এলাকায় ঢাকা মহানগরী উত্তরের খিলক্ষেত থানা পশ্চিম আয়োজিত ঈদুল আজহা উপলক্ষে প্রান্তিক শিশুদের মাঝে নতুন পোশাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে এক হাজার শিশুর মধ্যে ঈদের পোশাক বিতরণ করা হয়।

সেলিম উদ্দিন বলেন, উন্নত ও সমৃদ্ধ জাতি গঠনে শিশুদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার বিকল্প নেই। তিনি বলেন, যুব সমাজ অতীতে দেশের বিভিন্ন অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং বর্তমান শিশুরাই ভবিষ্যতের সেই নেতৃত্ব তৈরি করবে।

আরওপড়ুন

বিরোধীদলকে কাজ দিতে চায় না সরকার: রফিকুল ইসলাম খান

একই দিনে এনএসআই প্রধানের দিল্লি ও চার কর্মকর্তার চীন সফর নিয়ে বিভিন্ন মহলে কৌতূহল

তিনি আরও বলেন, শিশুবান্ধব রাষ্ট্র ও নগরব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। নগরবাসী দায়িত্ব দিলে ঢাকা উত্তর সিটি করপোরেশনকে শিশুদের জন্য উপযোগী নগরীতে রূপান্তর করার চেষ্টা করা হবে, যেখানে খেলাধুলা, শরীরচর্চা ও সুস্থ বিনোদনের সুযোগ থাকবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খিলক্ষেত থানা পশ্চিমের ভারপ্রাপ্ত আমির সলিমুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা।

এসময় স্থানীয় জামায়াত নেতাকর্মী ও বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

Related Posts

বিরোধীদলকে কাজ দিতে চায় না সরকার: রফিকুল ইসলাম খান
জামায়াত

বিরোধীদলকে কাজ দিতে চায় না সরকার: রফিকুল ইসলাম খান

October 27, 2026
একই দিনে এনএসআই প্রধানের দিল্লি ও চার কর্মকর্তার চীন সফর নিয়ে বিভিন্ন মহলে কৌতূহল
প্রধান সংবাদ

একই দিনে এনএসআই প্রধানের দিল্লি ও চার কর্মকর্তার চীন সফর নিয়ে বিভিন্ন মহলে কৌতূহল

October 26, 2026
নির্বাচনে ফায়দা লুটতে শেষমুহূর্তে ইরানে হামলা চালাতে মরিয়া নেতানিয়াহু, বাধা হলেন খোদ ইসরায়েলি সেনাপ্রধান
আন্তর্জাতিক

নির্বাচনে ফায়দা লুটতে শেষমুহূর্তে ইরানে হামলা চালাতে মরিয়া নেতানিয়াহু, বাধা হলেন খোদ ইসরায়েলি সেনাপ্রধান

October 26, 2026

সপ্তাহের সেরা

  • ‘কালকের দিন সময় দিলাম, না হলে সবার আগে তোর লাশ পড়ে থাকবে’

    ‘কালকের দিন সময় দিলাম, না হলে সবার আগে তোর লাশ পড়ে থাকবে’

    0 shares
    Share 0 Tweet 0
  • ২৫ লাখ টাকার বাণিজ্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিবালয়ে রাত কাটানোর নাটক

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে শিক্ষকের ধর্ষণে ছাত্রী অন্তঃসত্ত্বা, জোরপূর্বক গর্ভপাতের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল আরেকটি পোশাক কারখানা

অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল আরেকটি পোশাক কারখানা

October 27, 2026
বিরোধীদলকে কাজ দিতে চায় না সরকার: রফিকুল ইসলাম খান

বিরোধীদলকে কাজ দিতে চায় না সরকার: রফিকুল ইসলাম খান

October 27, 2026
লোকসানের চাপে বন্ধ কর্ণফুলী গার্ডেন সিটির বাণিজ্যিক কার্যক্রম

লোকসানের চাপে বন্ধ কর্ণফুলী গার্ডেন সিটির বাণিজ্যিক কার্যক্রম

October 27, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০