সোমবার, জুন ৮, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

ভেতর থেকে ভেঙে পড়ার দ্বারপ্রান্তে ইসরাইলি সেনাবাহিনী

জুন ৭, ২০২৬
A A
ভেতর থেকে ভেঙে পড়ার দ্বারপ্রান্তে ইসরাইলি সেনাবাহিনী
Share on FacebookShare on Twitter

ক্রমবর্ধমান সামরিক চাপ ও তীব্র জনবল সংকটের কারণে ইসরাইলি সেনাবাহিনী গুরুতর চ্যালেঞ্জের মুখে পড়েছে বলে সতর্ক করেছেন দেশটির সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল এয়াল জামির। তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে সেনাবাহিনী ‘ভেতর থেকে ভেঙে পড়ার দ্বারপ্রান্তে’ রয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম চ্যানেল ১৩ নিউজের প্রতিবেদনে বলা হয়, গত রাতে অনুষ্ঠিত নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকে জামির মন্ত্রীদের সামনে সেনাবাহিনীর সংকট তুলে ধরেন। তিনি বলেন, আইডিএফের (ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী) জন্য জরুরি ভিত্তিতে নতুন সেনা নিয়োগ আইন, রিজার্ভ ডিউটি আইন এবং বাধ্যতামূলক সামরিক সেবার মেয়াদ বাড়ানোর আইন প্রয়োজন। অন্যথায় খুব শিগগিরই সেনাবাহিনী তার স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় ব্যর্থ হতে পারে এবং রিজার্ভ বাহিনীর বর্তমান কাঠামোও টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে।

বৈঠকে তিনি বলেন, “আমি আপনাদের সামনে ১০টি লাল সতর্কসংকেত তুলে ধরছি। প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ না নিলে আইডিএফের সক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।”

এ ধরনের উদ্বেগ এর আগেও প্রকাশ করেছিলেন এয়াল জামির। চলতি বছরের জানুয়ারিতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ শীর্ষ সরকারি কর্মকর্তাদের কাছে পাঠানো এক চিঠিতে তিনি সতর্ক করেছিলেন যে, সৈন্যসংকট দ্রুত সেনাবাহিনীর যুদ্ধ প্রস্তুতি ও কার্যক্ষমতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

আরওপড়ুন

খালেদা জিয়ার স্মরণে পশ্চিমবঙ্গ বিধানসভায় শোক প্রস্তাব

ইরান যুদ্ধে ক্ষতির পর নতুন রিপার ড্রোন কিনছে যুক্তরাষ্ট্র

২০২৩ সালের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইলি সেনাবাহিনী একাধিকবার আইনপ্রণেতাদের জানিয়েছে যে, দীর্ঘমেয়াদি যুদ্ধ ও অন্যান্য সামরিক দায়িত্ব পালনের কারণে তাদের প্রায় ১২ হাজার সৈন্যের ঘাটতি রয়েছে।

এদিকে, অতি-রক্ষণশীল হারেদি ইহুদিদের সামরিক সেবায় অন্তর্ভুক্তি নিয়ে বিতর্কও সংকটকে আরও জটিল করে তুলেছে। ২০২৪ সালের জুনে ইসরাইলের সর্বোচ্চ আদালত রায় দেয় যে, হারেদি ইয়েশিভা শিক্ষার্থীদের দীর্ঘদিনের সামরিক সেবা অব্যাহতির কোনো আইনি ভিত্তি নেই। এরপর থেকে হারেদি রাজনৈতিক দলগুলো তাদের সম্প্রদায়ের সদস্যদের বাধ্যতামূলক সামরিক সেবা থেকে অব্যাহতি দিতে নতুন আইন প্রণয়নের দাবি জানিয়ে আসছে।

সরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে ১৮ থেকে ২৪ বছর বয়সী প্রায় ৮০ হাজার হারেদি পুরুষ সামরিক সেবার জন্য উপযুক্ত হলেও তাদের অধিকাংশই এখনো সেনাবাহিনীতে যোগ দেননি। বিশ্লেষকদের মতে, এই জনবলকে অন্তর্ভুক্ত করা গেলে সেনাবাহিনীর বিদ্যমান সংকট অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হতে পারে।

সূত্র: টাইমস অব ইসরাইল

সম্পর্কিত খবর

খালেদা জিয়ার স্মরণে পশ্চিমবঙ্গ বিধানসভায় শোক প্রস্তাব
আন্তর্জাতিক

খালেদা জিয়ার স্মরণে পশ্চিমবঙ্গ বিধানসভায় শোক প্রস্তাব

জুন ৭, ২০২৬
ইরান যুদ্ধে ক্ষতির পর নতুন রিপার ড্রোন কিনছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে ক্ষতির পর নতুন রিপার ড্রোন কিনছে যুক্তরাষ্ট্র

জুন ৬, ২০২৬
যে কারণে হাকান ফিদান এরদোয়ানের পর দেশটির দ্বিতীয় প্রভাবশালী ব্যক্তি
আন্তর্জাতিক

যে কারণে হাকান ফিদান এরদোয়ানের পর দেশটির দ্বিতীয় প্রভাবশালী ব্যক্তি

জুন ৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • সড়ক পরিবহন মন্ত্রী রবিউল আলমকে সরিয়ে দিয়েছে বিএনপি সরকার

    সড়ক পরিবহন মন্ত্রী রবিউল আলমকে সরিয়ে দিয়েছে বিএনপি সরকার

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রধানমন্ত্রীর রেড টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার রঞ্জন চন্দ্র সম্পর্কে যা জানা গেল

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামী ব্যাংকের ভার্চুয়াল মিটিংয়ে চ্যানেল আইয়ের প্রযুক্তিগত সহায়তা

    0 shares
    Share 0 Tweet 0
  • মায়ের পেটে গুলিবিদ্ধ শিশুর অস্ত্রোপচার করা সেই অধ্যাপককে সরিয়ে প্রধান হলেন ৮ ব্যাচ জুনিয়র ড্যাব নেতা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ঢাকায় ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত

ঢাকায় ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত

জুন ৮, ২০২৬
মে মাসে মূল্যস্ফীতি বেড়ে ৯.৪২ শতাংশ, চাপে সাধারণ মানুষ

মে মাসে মূল্যস্ফীতি বেড়ে ৯.৪২ শতাংশ, চাপে সাধারণ মানুষ

জুন ৭, ২০২৬
আতঙ্কিত হয়ে এক দিনে ১৫০০ কোটি টাকা তুলে নিল ইসলামী ব্যাংকের আমানতকারীরা

আতঙ্কিত হয়ে এক দিনে ১৫০০ কোটি টাকা তুলে নিল ইসলামী ব্যাংকের আমানতকারীরা

জুন ৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০