মঙ্গলবার, জুন ৯, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

বিরোধী দলের আসনগুলোতে টিআর-কাবিখা বরাদ্দ যায়নি, সংসদে ক্ষোভ

জুন ৮, ২০২৬
A A
বিরোধী দলের আসনগুলোতে টিআর-কাবিখা বরাদ্দ যায়নি, সংসদে ক্ষোভ
Share on FacebookShare on Twitter

জাতীয় সংসদে টিআর-কাবিখা বরাদ্দ নিয়ে বৈষম্যের অভিযোগ তুলেছেন বিরোধী দলীয় সংসদ সদস্য আখতার হোসেন। তিনি প্রশ্ন তুলেছেন, দেশে দুর্যোগের জন্য সরকারি ও বিরোধী দলের আলাদা কোনো মানচিত্র তৈরি করা হয়েছে কি না। তার অভিযোগ, সম্প্রতি ঘোষিত টিআর-কাবিখা বরাদ্দে সরকারি দলের সংসদ সদস্যদের আসন অন্তর্ভুক্ত হলেও বিরোধী দলের কোনো আসন রাখা হয়নি।

সোমবার জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সম্পূরক প্রশ্নের মাধ্যমে বিষয়টি উত্থাপন করেন তিনি। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে আখতার হোসেন বলেন, গত ৩০ এপ্রিল দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে যে বরাদ্দ দেওয়া হয়েছে, তা কেবল সরকারি দলের আসনগুলোতেই গেছে। বিরোধী দলের কোনো আসন এতে অন্তর্ভুক্ত হয়নি।

তিনি বলেন, “যদি দুর্যোগ কেবল সরকারি দলের এলাকাতেই সীমাবদ্ধ থাকত, তাহলে বিষয়টি ভিন্ন ছিল। কিন্তু দুর্যোগে তো সব এলাকার মানুষই ক্ষতিগ্রস্ত হয়। জনগণের করের টাকায় পরিচালিত এই বরাদ্দ থেকে বিরোধী দলের আসনের মানুষকে বঞ্চিত করা হয়েছে।”

আরওপড়ুন

খালেদা জিয়া, তারেক রহমান ও বাবরসহ বহু মামলার নেপথ্যে অ্যাডভোকেট শিশির মনির

নির্বাচনের একদিন না যেতেই পদত্যাগ করলেন বিসিবি পরিচালক

আখতার হোসেনের দাবি, গত ৩০ এপ্রিল সরকারি দলের সংসদ সদস্যদের আসনে ৮৫ লাখ টাকা এবং ৯০ টন চাল-গম বরাদ্দ দেওয়া হয়েছে। একই ধরনের বরাদ্দ বিরোধী দলের আসনগুলোতে কবে দেওয়া হবে, সে বিষয়ে তিনি সরকারের কাছে ব্যাখ্যা চান।

বিষয়টিকে ‘অত্যন্ত মৌলিক প্রশ্ন’ হিসেবে উল্লেখ করে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, অভিযোগটি সত্য হলে তা অবশ্যই অনভিপ্রেত ও অনুচিত। তিনি এ বিষয়ে মন্ত্রীর কাছ থেকে স্পষ্ট ব্যাখ্যা প্রত্যাশা করেন।

জবাবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, দুর্যোগ মোকাবিলায় সরকার সারাদেশে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। বন্যা ও ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণের পাশাপাশি জেলা প্রশাসকদের কাছেও জরুরি ত্রাণসামগ্রী ও অর্থ বরাদ্দ রাখা হয়েছে।

তিনি জানান, যেসব সংসদ সদস্য মন্ত্রণালয়ে চাহিদাপত্র জমা দিয়েছেন, তাদের বরাদ্দ প্রদান করা হচ্ছে। আগামী এক থেকে দুই দিনের মধ্যেই বাকি বরাদ্দও পৌঁছে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সংসদে উপস্থিত বিরোধী দলের সদস্যদের উদ্দেশে মন্ত্রী বলেন, “আপনারাও বরাদ্দ পাবেন। যারা চাহিদাপত্র জমা দিয়েছেন, তাদের বরাদ্দ অনুমোদন করা হয়েছে। ইনশাআল্লাহ খুব দ্রুতই তা সংশ্লিষ্ট এলাকায় পৌঁছে যাবে।”

সম্পর্কিত খবর

খালেদা জিয়া, তারেক রহমান ও বাবরসহ বহু মামলার নেপথ্যে অ্যাডভোকেট শিশির মনির
বাংলাদেশ

খালেদা জিয়া, তারেক রহমান ও বাবরসহ বহু মামলার নেপথ্যে অ্যাডভোকেট শিশির মনির

জুন ৯, ২০২৬
নির্বাচনের একদিন না যেতেই পদত্যাগ করলেন বিসিবি পরিচালক
খেলা

নির্বাচনের একদিন না যেতেই পদত্যাগ করলেন বিসিবি পরিচালক

জুন ৯, ২০২৬
ইসলামী ব্যাংক দখলের চেষ্টা করলে পরিণতি ভোগ করতে হবে: সেলিম উদ্দিন
জামায়াত

ইসলামী ব্যাংক দখলের চেষ্টা করলে পরিণতি ভোগ করতে হবে: সেলিম উদ্দিন

জুন ৮, ২০২৬

সপ্তাহের সেরা

  • প্রধানমন্ত্রীর রেড টেলিফোনের তার চুরি সচিবালয়ে: সাত ঘণ্টা ফোন বন্ধ

    প্রধানমন্ত্রীর রেড টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার রঞ্জন চন্দ্র সম্পর্কে যা জানা গেল

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • সড়ক পরিবহন মন্ত্রী রবিউল আলমকে সরিয়ে দিয়েছে বিএনপি সরকার

    0 shares
    Share 0 Tweet 0
  • মায়ের পেটে গুলিবিদ্ধ শিশুর অস্ত্রোপচার করা সেই অধ্যাপককে সরিয়ে প্রধান হলেন ৮ ব্যাচ জুনিয়র ড্যাব নেতা

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামী ব্যাংকের ভার্চুয়াল মিটিংয়ে চ্যানেল আইয়ের প্রযুক্তিগত সহায়তা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

খালেদা জিয়া, তারেক রহমান ও বাবরসহ বহু মামলার নেপথ্যে অ্যাডভোকেট শিশির মনির

খালেদা জিয়া, তারেক রহমান ও বাবরসহ বহু মামলার নেপথ্যে অ্যাডভোকেট শিশির মনির

জুন ৯, ২০২৬
বিটিভিতে ফিফা বিশ্বকাপ দেখাতে ৭২ কোটি ৭০ লাখে সম্প্রচার স্বত্ব কিনছে সরকার

বিটিভিতে ফিফা বিশ্বকাপ দেখাতে ৭২ কোটি ৭০ লাখে সম্প্রচার স্বত্ব কিনছে সরকার

জুন ৯, ২০২৬
নির্বাচনের একদিন না যেতেই পদত্যাগ করলেন বিসিবি পরিচালক

নির্বাচনের একদিন না যেতেই পদত্যাগ করলেন বিসিবি পরিচালক

জুন ৯, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০