শুক্রবার, জুন ১২, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলমের পদত্যাগের খবর সত্য নয়

জুন ১১, ২০২৬
A A
ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলমের পদত্যাগের খবর সত্য নয়
Share on FacebookShare on Twitter

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নবনিযুক্ত চেয়ারম্যান খুরশীদ আলমের পদত্যাগের খবরটি সঠিক নয়। বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর পদত্যাগের বিষয়ে একটি ফোটো কার্ড ছড়িয়ে পড়ে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

ব্যাংকটির একাধিক দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে নিশ্চিত করেছেন যে, খুরশীদ আলমের পদত্যাগের বিষয়ে কোনো সিদ্ধান্ত তাঁদের কাছে আসেনি এবং তিনি যথারীতি তাঁর পদে বহাল আছেন। বর্তমানে ইসলামী ব্যাংক সব ধরনের ব্যবসায়িক ও দাপ্তরিক কার্যক্রমের স্বাভাবিক গতি ফিরিয়ে আনতে কাজ করছে।

গ্রাহকদের আমানতের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ব্যাংকের আর্থিক ভিত শক্তিশালী করতে বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংক একযোগে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে গত বুধবার (১০ জুন) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ আশরাফুল আলমকে ইসলামী ব্যাংকের পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে, গত ২৪ মে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। তার আগে ব্যাংকটির তৎকালীন চেয়ারম্যান এম জুবায়দুর রহমান পদত্যাগ করেছিলেন।

আরওপড়ুন

খুলনায় সিটি মেডিকেল কলেজ হাসপাতালে আগুন

চূড়ান্ত সিদ্ধান্তের আগ পর্যন্ত সেবা কার্যক্রম চালাতে চায় আদ্-দ্বীন

এদিকে, খুরশীদ আলমের নিয়োগের পর তাঁর পদত্যাগসহ ৭ দফা দাবিতে রাজধানীর মতিঝিলের দিলকুশায় অবস্থান কর্মসূচি পালন করে ব্যাংকটির ‘সচেতন গ্রাহক ফোরামের’ সদস্যরা। এছাড়া গত ৮ জুন দুই ঘণ্টার কলম বিরতি পালন করেন ব্যাংকটির কর্মকর্তা ও কর্মচারীরা।

সর্বশেষ গত বুধবার (১০ জুন) রাজধানীতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন শেষে আন্দোলনকারী গ্রাহকরা খুরশীদ আলমের পদত্যাগ, বর্তমান পর্ষদ পুনর্গঠন এবং অনিয়মের অভিযোগ তদন্তের দাবিতে অর্থমন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দিয়েছেন।

সম্পর্কিত খবর

খুলনায় সিটি মেডিকেল কলেজ হাসপাতালে আগুন
বাংলাদেশ

খুলনায় সিটি মেডিকেল কলেজ হাসপাতালে আগুন

জুন ১১, ২০২৬
চূড়ান্ত সিদ্ধান্তের আগ পর্যন্ত সেবা কার্যক্রম চালাতে চায় আদ্-দ্বীন
বাংলাদেশ

চূড়ান্ত সিদ্ধান্তের আগ পর্যন্ত সেবা কার্যক্রম চালাতে চায় আদ্-দ্বীন

জুন ১১, ২০২৬
সরিয়ে দেওয়া হলো এমাজউদ্দীন কন্যা বাউবি প্রো-ভিসি ড. দিল রওশন আরাকে
বাংলাদেশ

সরিয়ে দেওয়া হলো এমাজউদ্দীন কন্যা বাউবি প্রো-ভিসি ড. দিল রওশন আরাকে

জুন ১১, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

    0 shares
    Share 0 Tweet 0
  • বগুড়ায় ধর্ষণ চেষ্টা মামলায় আটক বগুড়া জেলা শ্রমিক দল নেতা

    0 shares
    Share 0 Tweet 0
  • নড়াইলে পর্যটন কেন্দ্রের জমি দখল করে শিবলিঙ্গ স্থাপনের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • স্ত্রীকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে করলেন যুবক

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলে ক্ষতিটা জনগণেরই: জামায়াত আমির

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলে ক্ষতিটা জনগণেরই: জামায়াত আমির

জুন ১২, ২০২৬
খুলনায় সিটি মেডিকেল কলেজ হাসপাতালে আগুন

খুলনায় সিটি মেডিকেল কলেজ হাসপাতালে আগুন

জুন ১১, ২০২৬
ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলমের পদত্যাগের খবর সত্য নয়

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলমের পদত্যাগের খবর সত্য নয়

জুন ১১, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০