রবিবার, জুন ১৪, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

আদ্-দ্বীন হাসপাতালে সেবা বন্ধ, ডায়ালাইসিস না পেয়ে রোগীর মৃত্যু

জুন ১৩, ২০২৬
A A
আদ্-দ্বীন হাসপাতালে সেবা বন্ধ, ডায়ালাইসিস না পেয়ে রোগীর মৃত্যু
Share on FacebookShare on Twitter

রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে সেবা কার্যক্রম বন্ধ থাকায় পূর্বনির্ধারিত সময়ে ডায়ালাইসিস করতে না পেরে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৩ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর খিলগাঁও থানার আদর্শবাগ আবাসিক এলাকার বাসিন্দা কামাল মিয়া (৫০) নামের ওই রোগী মারা যান।

পারিবারিক সূত্রে জানা গেছে, কামাল মিয়া দীর্ঘদিন ধরে আদ্-দ্বীন হাসপাতালে নিয়মিত ডায়ালাইসিস সেবা নিয়ে আসছিলেন। আজ শনিবার তাঁর ডায়ালাইসিস করার পূর্বনির্ধারিত শিডিউল ছিল। তবে সম্প্রতি হাসপাতালটিতে নবজাতক মৃত্যুর একটি ঘটনাকে কেন্দ্র করে সেবা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

হাসপাতাল বন্ধ থাকার পরও পূর্বনির্ধারিত শিডিউল থাকায় রোগীর স্বজনরা যোগাযোগ করলে আদ্-দ্বীন কর্তৃপক্ষ সেবা বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করে। একই সঙ্গে তারা রোগীকে সরকার নির্ধারিত বিকল্প ৬টি হাসপাতালের যেকোনো একটিতে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়। কিন্তু অন্য হাসপাতালে নেওয়ার মতো পর্যাপ্ত সময় পাওয়ার আগেই কামাল মিয়া মারা যান।

আরওপড়ুন

ফাঁসির মঞ্চকে যারা তুচ্ছ মনে করে তাদের জেলের ভয় দেখাবেন না: চট্টগ্রাম সমাবেশে জামায়াত আমির

মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

নিহত কামাল মিয়ার স্ত্রী ক্ষোভ প্রকাশ করে গণমাধ্যমকে বলেন, “আমার পেশেন্ট ডায়ালাইসিস পেলে মারা যেত না। আজকে দেড় বছর ধরে তিনি এখানে ডায়ালাইসিস নিচ্ছিলেন। অন্য ৬টি হাসপাতালের নাম আমাদের বলা হয়েছিল ঠিকই, কিন্তু সেখানে দৌঁড়ে যাওয়ার মতো সময় আমাদের হাতে ছিল না। যাওয়ার পথেই সব শেষ হয়ে গেল।”

এদিকে আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, চিকিৎসাসেবা সাময়িক বন্ধ থাকার বিষয়টি ডায়ালাইসিসসহ অন্যান্য নিয়মিত রোগীদের আগেই মুঠোফোনে বা বার্তার মাধ্যমে জানানো হয়েছিল এবং বিকল্প হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। তবে রোগীর পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আকস্মিক এই সিদ্ধান্তের কারণে শেষ মুহূর্তে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা তাঁদের পক্ষে সম্ভব হয়নি।

সম্পর্কিত খবর

ফাঁসির মঞ্চকে যারা তুচ্ছ মনে করে তাদের জেলের ভয় দেখাবেন না: চট্টগ্রাম সমাবেশে জামায়াত আমির
জামায়াত

ফাঁসির মঞ্চকে যারা তুচ্ছ মনে করে তাদের জেলের ভয় দেখাবেন না: চট্টগ্রাম সমাবেশে জামায়াত আমির

জুন ১৩, ২০২৬
মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়
প্রধান সংবাদ

মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

জুন ১৩, ২০২৬
আসামে ভারতীয় বিমান বাহিনীর পরিবহন বিমান বিধ্বস্ত, ৫ সেনা নিহত
আন্তর্জাতিক

আসামে ভারতীয় বিমান বাহিনীর পরিবহন বিমান বিধ্বস্ত, ৫ সেনা নিহত

জুন ১৩, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

    0 shares
    Share 0 Tweet 0
  • বগুড়ায় ধর্ষণ চেষ্টা মামলায় আটক বগুড়া জেলা শ্রমিক দল নেতা

    0 shares
    Share 0 Tweet 0
  • নড়াইলে পর্যটন কেন্দ্রের জমি দখল করে শিবলিঙ্গ স্থাপনের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • ছাত্রদল নেতা আমানুল্লাহ আমানের বিরুদ্ধে মানিকগঞ্জে ধর্ষণ ও নারী নির্যাতন মামলা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

সীমান্তে কাঁটাতার ও নদীতে বাঁধ দিয়ে বন্ধুত্ব হয় না: নাহিদ

সীমান্তে কাঁটাতার ও নদীতে বাঁধ দিয়ে বন্ধুত্ব হয় না: নাহিদ

জুন ১৩, ২০২৬
ফাঁসির মঞ্চকে যারা তুচ্ছ মনে করে তাদের জেলের ভয় দেখাবেন না: চট্টগ্রাম সমাবেশে জামায়াত আমির

ফাঁসির মঞ্চকে যারা তুচ্ছ মনে করে তাদের জেলের ভয় দেখাবেন না: চট্টগ্রাম সমাবেশে জামায়াত আমির

জুন ১৩, ২০২৬
বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা

বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা

জুন ১৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০