সোমবার, আগস্ট ১০, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম ফিচার

বৃষ্টির দিনে গরম গরম ধোঁয়া ওঠা খিচুড়ি এক অদ্ভুত তৃপ্তি, জেনে নিন রেসিপি

জুন ১৬, ২০২৬
A A
বৃষ্টির দিনে গরম গরম ধোঁয়া ওঠা খিচুড়ি এক অদ্ভুত তৃপ্তি, জেনে নিন রেসিপি
Share on FacebookShare on Twitter

বৃষ্টি নামলেই যেন অজান্তেই খিচুড়ির কথা মাথায় আসে। এর সঙ্গে কোনো বৈজ্ঞানিক সম্পর্ক আছে কি না, সে ব্যাখ্যা বিজ্ঞানীদের ওপরই থাক। তবে বাস্তবতা হলো— বাইরে যখন টুপটাপ বৃষ্টি পড়ছে, তখন মনটা আপনা থেকেই খিচুড়ির দিকে ঝুঁকে পড়ে।

এই মুহূর্তেও চলছে ঝুম বৃষ্টি। আর এমন আবহাওয়ায় খিচুড়ির জন্য একটা অদ্ভুত টান তৈরি হওয়াই যেন স্বাভাবিক। মনে হয়, খিচুড়ি না খেলে বৃষ্টির এই দিনটা ঠিক পূর্ণতা পায় না। এই অনুভূতিটা এতটাই পরিচিত যে, আমরা আলাদা করে এর ব্যাখ্যা খুঁজি না— বরং মেনে নিই, বৃষ্টি মানেই খিচুড়ির ডাক।

জানালার কাচে বৃষ্টির ফোঁটার টুপটাপ শব্দ, ধূসর আকাশ, দূরের ঝাপসা গাছপালা আর ভেজা মাটির গন্ধ— সব মিলিয়ে পরিবেশটা যেন মনকে ধীরে করে দেয়। ব্যস্ততা থেমে যায়, সময় যেন একটু থমকে দাঁড়ায়। আর এই শান্ত মুহূর্তেই কোথা থেকে যেন মনে পড়ে— আজ খিচুড়ি হলে মন্দ হয় না।

খিচুড়ি শুধু একটি খাবার নয়; এটি অনেকের কাছে স্মৃতি, ঘরের উষ্ণতা আর এক টুকরো শৈশব। হারিয়ে যাওয়া সময়ের সঙ্গে এর সম্পর্ক গভীর, যদিও তা আমরা সবসময় উপলব্ধি করি না।

বৃষ্টির দিনে ধোঁয়া ওঠা গরম খিচুড়ি এক ধরনের আরাম এনে দেয়। মুগ ডালের ভুনা খিচুড়ি, মাংসের খিচুড়ি বা সবজির খিচুড়ির সঙ্গে ডিম ভাজা, বেগুন ভাজা কিংবা আচার— সব মিলিয়ে এই খাবারটা আরও উপভোগ্য হয়ে ওঠে।

আরওপড়ুন

হার্ট অ্যাটাকের রোগীদের রক্তে বেশি মাইক্রোপ্লাস্টিক উপস্থিতি, বলছে গবেষণা

সোহরাওয়ার্দীতে সচল যন্ত্র বিকল দেখিয়ে ৪৭ লাখ টাকা লোপাট

চলুন দেখে নেওয়া যাক বৃষ্টির দিনের জন্য সহজ খিচুড়ির রেসিপি—পোলাও বা কাটারিভোগ চাল ২ কাপ, মুগ ও মসুর ডাল মিশ্রণ ১ কাপ, পেঁয়াজ কুচি ১ কাপ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, গোটা গরম মসলা (এলাচ, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা), লবণ স্বাদমতো, কাঁচামরিচ ৫–৭টি, পানি পরিমাণমতো।

প্রথমে ডাল হালকা ভেজে চালের সঙ্গে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর কড়াইয়ে তেল গরম করে গোটা গরম মসলা ও পেঁয়াজ সোনালি করে ভাজুন। তারপর আদা-রসুন বাটা ও অন্যান্য মসলা দিয়ে সামান্য পানি যোগ করে কষিয়ে নিন।

এরপর চাল-ডালের মিশ্রণ দিয়ে একটু ভেজে নিন। প্রয়োজনমতো গরম পানি ও লবণ দিন। ফুটে উঠলে কাঁচামরিচ দিয়ে ঢেকে দিন এবং আঁচ কমিয়ে রান্না করুন। পানি শুকিয়ে চাল-ডাল সেদ্ধ হয়ে এলে ওপর থেকে সামান্য ঘি ছড়িয়ে নামিয়ে পরিবেশন করুন।

সম্পর্কিত খবর

হার্ট অ্যাটাকের রোগীদের রক্তে বেশি মাইক্রোপ্লাস্টিক উপস্থিতি, বলছে গবেষণা
ফিচার

হার্ট অ্যাটাকের রোগীদের রক্তে বেশি মাইক্রোপ্লাস্টিক উপস্থিতি, বলছে গবেষণা

আগস্ট ১০, ২০২৬
সোহরাওয়ার্দীতে সচল যন্ত্র বিকল দেখিয়ে ৪৭ লাখ টাকা লোপাট
প্রধান সংবাদ

সোহরাওয়ার্দীতে সচল যন্ত্র বিকল দেখিয়ে ৪৭ লাখ টাকা লোপাট

আগস্ট ৯, ২০২৬
আইজিপি আলী হোসেন ফকিরের বিরুদ্ধে কানাডায় বাড়ি কেনার চাঞ্চল্যকর অভিযোগ
প্রধান সংবাদ

আইজিপি আলী হোসেন ফকিরের বিরুদ্ধে কানাডায় বাড়ি কেনার চাঞ্চল্যকর অভিযোগ

আগস্ট ৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • হিন্দু নারীর ঘরে আপত্তিকর অবস্থায় যুবদল নেতা আটক, পুলিশে সোপর্দ

    হিন্দু নারীর ঘরে আপত্তিকর অবস্থায় যুবদল নেতা আটক, পুলিশে সোপর্দ

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0
  • সেনাসদস্যকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াত প্রার্থী দেবে কিনা, জানা গেল

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

লোডশেডিংয়ের রেকর্ড, অনেক এলাকায় ১০ ঘণ্টা থাকছে না বিদ্যুৎ

লোডশেডিংয়ের রেকর্ড, অনেক এলাকায় ১০ ঘণ্টা থাকছে না বিদ্যুৎ

আগস্ট ১০, ২০২৬
দাখিলে পাশের হার ৫৫.৪৯ শতাংশ, জিপিএ-৫ পেল ৬ হাজার ১৭৬ জন

দাখিলে পাশের হার ৫৫.৪৯ শতাংশ, জিপিএ-৫ পেল ৬ হাজার ১৭৬ জন

আগস্ট ১০, ২০২৬
হার্ট অ্যাটাকের রোগীদের রক্তে বেশি মাইক্রোপ্লাস্টিক উপস্থিতি, বলছে গবেষণা

হার্ট অ্যাটাকের রোগীদের রক্তে বেশি মাইক্রোপ্লাস্টিক উপস্থিতি, বলছে গবেষণা

আগস্ট ১০, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০