সোমবার, জুলাই ২০, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

সংসদ কক্ষে প্রবেশের ক্ষেত্রে মাথা ঝোঁকানো নিয়ে আপত্তি জামায়াত এমপির

জুন ১৬, ২০২৬
A A
সংসদ অধিবেশনে শুরুতেই চমক
Share on FacebookShare on Twitter

জাতীয় সংসদে প্রবেশের সময় মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শনের প্রচলিত রীতির বিষয়ে আপত্তি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান। মঙ্গলবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ বিষয়ে বক্তব্য দেন।

সংসদ সদস্যদের মধ্যে দীর্ঘদিন ধরে সংসদ কক্ষে প্রবেশের সময় মাথা নত করে সম্মান প্রদর্শনের একটি রেওয়াজ প্রচলিত রয়েছে। কেউ কেউ এ সময় সালামও বিনিময় করেন।
বক্তব্যে মুজিবুর রহমান বলেন, অতীতে সংসদের কার্যপ্রণালি বিধিতে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শনের বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। তবে পরবর্তীতে এ নিয়ে আলোচনা ও পর্যালোচনার পর বিধিতে সংশোধন আনা হয়। তার দাবি, ইসলামী দৃষ্টিকোণ থেকে এ ধরনের আচরণ গ্রহণযোগ্য নয় এবং তা শিরকের পর্যায়ে পড়ে যেতে পারে বলেই বিধি থেকে বিষয়টি বাদ দেওয়া হয়েছিল।

স্পিকারকে উদ্দেশ করে তিনি বলেন, স্পিকার নিয়মিত সালাম বিনিময় করেন, যা তিনি ইতিবাচকভাবে দেখেন। তবে এখনও অনেকের মধ্যে মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর প্রবণতা লক্ষ্য করা যায়। তার মতে, কার্যপ্রণালি বিধিতে এ বিষয়ে যে পরিবর্তন আনা হয়েছে, তা সবার অনুসরণ করা উচিত।

আরওপড়ুন

শহীদদের আকাঙ্ক্ষা পূরণে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে

সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষকদের ‘পকেট কমিটি’ দেওয়ার অভিযোগ

তিনি আরও বলেন, শিরকসদৃশ আচরণ পরিহারের উদ্দেশ্যে প্রণীত বিধান মেনে চললে ধর্মীয়ভাবে কল্যাণ লাভ করা সম্ভব হবে এবং গুনাহ থেকে বেঁচে থাকা যাবে।

জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, তিনি বিষয়টি কার্যপ্রণালি বিধি দেখে পর্যালোচনা করবেন। তবে তার মতে, এটি অনেকাংশে ব্যক্তিগত চর্চার বিষয়। কেউ সালাম দিতে পারেন, আবার কেউ মাথা নত করে সম্মান জানাতে পারেন। বিশ্বের বিভিন্ন দেশের সংসদেও এমন রীতি রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। পাশাপাশি তিনি খতিয়ে দেখবেন, পূর্ববর্তী সংসদে এ সংক্রান্ত বিধান সত্যিই বাতিল করা হয়েছিল কি না।

সম্পর্কিত খবর

শহীদদের আকাঙ্ক্ষা পূরণে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে
জামায়াত

শহীদদের আকাঙ্ক্ষা পূরণে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে

জুলাই ২০, ২০২৬
সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষকদের ‘পকেট কমিটি’ দেওয়ার অভিযোগ
বাংলাদেশ

সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষকদের ‘পকেট কমিটি’ দেওয়ার অভিযোগ

জুলাই ২০, ২০২৬
জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের
এনসিপি

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের

জুলাই ২০, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পাকিস্তান ভেঙে বাংলাদেশ সৃষ্টিতে ইন্দিরা গান্ধীর ভূমিকা নিয়ে সংসদে প্রিয়াঙ্কার অকপট স্বীকারোক্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • নবম পে স্কেল সরকারি চাকরিজীবীরা ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত

    0 shares
    Share 0 Tweet 0
  • ৭ দলকে জামায়াতের সঙ্গ ছাড়াতে চায় হেফাজত, রাজী নয় কয়েকটি দল

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘আমি মোজাফফর’ বলার পরই হাতে হ্যান্ডকাফ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা ককরোচ জনতা পার্টির

বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা ককরোচ জনতা পার্টির

জুলাই ২০, ২০২৬
ছেলেকে বিসিবিতে পদ ও এস আলমকে পুনর্বাসনই কি জুলাইয়ের চেতনা? প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর

ছেলেকে বিসিবিতে পদ ও এস আলমকে পুনর্বাসনই কি জুলাইয়ের চেতনা? প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর

জুলাই ২০, ২০২৬
দায়িত্ব নিয়েই যে বার্তা দিলেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

দায়িত্ব নিয়েই যে বার্তা দিলেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

জুলাই ২০, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০