বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’: ঢাকা

জুন ২৫, ২০২৬
A A
দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’: ঢাকা
Share on FacebookShare on Twitter

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে ঘিরে দিল্লি বিমানবন্দরে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে ভারতের দেওয়া ব্যাখ্যাকে ‘সন্তোষজনক নয়’ বলে মন্তব্য করেছে বাংলাদেশ। একই সঙ্গে ঘটনাটিকে ‘দুর্ভাগ্যজনক ও দুঃখজনক’ হিসেবে অভিহিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বক্তব্যের প্রতিক্রিয়ায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এ বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষ যে ব্যাখ্যা দিয়েছে, তা বাংলাদেশের কাছে গ্রহণযোগ্য বা সন্তোষজনক নয়।

তিনি জানান, কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ভারতীয় কর্তৃপক্ষকে আগেই অবহিত করা হয়েছিল যে ডা. জাহেদ উর রহমান ভারত মহাসাগরীয় উপকূলীয় দেশগুলোর জোট (আইওআরএ)-এর বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। এ বিষয়ে পূর্ব থেকেই অবগত থাকার পরও দিল্লি বিমানবন্দরে তার সঙ্গে যে আচরণ করা হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত।

আরওপড়ুন

ইসলামী ব্যাংকে দ্রুতই এমডি নিয়োগ দেওয়া হবে

‘আ.লীগের জায়গা আছে, বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’

চলতি মাসের শুরুতে আইওআরএর একটি বৈঠকে যোগ দিতে ভারত সফরে যাওয়ার কথা ছিল ডা. জাহেদ উর রহমানের। তবে দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে পরবর্তী যাত্রা অব্যাহত রাখতে বাধা দেওয়া হয়, যা নিয়ে দুই দেশের কূটনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়।

এদিকে, বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের পরিস্থিতি নিয়ে ভারতের সাম্প্রতিক মন্তব্যের বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, প্রতিটি রাষ্ট্রের দায়িত্ব তার ভূখণ্ডে বসবাসরত সকল নাগরিকের, বিশেষ করে সংখ্যালঘু জনগোষ্ঠীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা।

তিনি আরও বলেন, বাংলাদেশ সরকার সংখ্যালঘুসহ দেশের সব নাগরিকের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।
সূত্র: বাসস।

সম্পর্কিত খবর

ইসলামী ব্যাংকে দ্রুতই এমডি নিয়োগ দেওয়া হবে
বাংলাদেশ

ইসলামী ব্যাংকে দ্রুতই এমডি নিয়োগ দেওয়া হবে

জুন ২৫, ২০২৬
‘আ.লীগের জায়গা আছে, বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’
জামায়াত

‘আ.লীগের জায়গা আছে, বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’

জুন ২৫, ২০২৬
ক্যালকুলেটরে হিসাব কষে ঘুষ নেওয়া সেই কর্মকর্তা প্রত্যাহার
বাংলাদেশ

ক্যালকুলেটরে হিসাব কষে ঘুষ নেওয়া সেই কর্মকর্তা প্রত্যাহার

জুন ২৫, ২০২৬

সপ্তাহের সেরা

  • সামান্তা শারমীনকে ঘিরে সামাজিক মাধ্যমে বিতর্ক, উঠছে নানা প্রশ্ন

    সামান্তা শারমীনকে ঘিরে সামাজিক মাধ্যমে বিতর্ক, উঠছে নানা প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ফেসবুকে বন্ধুত্ব, উপহার দিতে এসে গুলিস্তান আবাসিক হোটেলে প্রবাসীর মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0
  • ইস্কন আশ্রমে নওমুসলিমদের আটকে রেখে নির্যাতনের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামী ব্যাংকের মালিকানা ফেরত চেয়ে অবস্থান কর্মসূচির ঘোষণা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ভূমিকম্পে লন্ডভন্ড ভেনেজুয়েলা, প্রাণহানি ছাড়াতে পারে ১০ হাজার

ভূমিকম্পে লন্ডভন্ড ভেনেজুয়েলা, প্রাণহানি ছাড়াতে পারে ১০ হাজার

জুন ২৫, ২০২৬
মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জুন ২৫, ২০২৬
দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’: ঢাকা

দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’: ঢাকা

জুন ২৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০