বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

‘শোকর করতে হবে বরাদ্দের-প্রধানমন্ত্রীর, না হলে কঠিন আজাবের সম্মুখীন করতে হবে’

সংসদে কোরআনের আয়াত নিয়ে বিতর্ক

জুন ২৫, ২০২৬
A A
‘শোকর করতে হবে বরাদ্দের-প্রধানমন্ত্রীর, না হলে কঠিন আজাবের সম্মুখীন করতে হবে’
Share on FacebookShare on Twitter

জাতীয় সংসদের বাজেট অধিবেশনে পবিত্র কোরআনের আয়াত তেলাওয়াত ও এর রাজনৈতিক ব্যাখ্যা দেওয়াকে কেন্দ্র করে সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যদের মধ্যে তীব্র বিতর্ক ও বাগ্‌বিতণ্ডার ঘটনা ঘটেছে। বুধবার (২৪ জুন) বিকেলে সংসদের বাজেট অধিবেশনের ১৪তম দিনে কক্সবাজার-২ আসনের বিএনপির সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদের দেওয়া একটি বক্তব্যকে কেন্দ্র করে এই পরিস্থিতির সৃষ্টি হয়।

অধিবেশনে প্রস্তাবিত বাজেটকে ঐতিহাসিক উল্লেখ করে এমপি আলমগীর ফরিদ বলেন, বাজেট ঘোষণার পর দেশের মানুষ স্বস্তি প্রকাশ করলেও বিরোধীদল রাস্তায় নেমে মিছিল করেছে। এরপর তিনি সূরা ইব্রাহীমের ৭ নম্বর আয়াত তেলাওয়াত করে বলেন, “শোকর করতে হবে জীবনের, শোকর করতে হবে বরাদ্দের, শোকর করতে হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের, শোকর করতে হবে মন্ত্রীদের।” বিরোধীদল শোকরিয়া আদায় না করে সরকারের উন্নয়নকে অস্বীকার করছে দাবি করে তিনি আরও মন্তব্য করেন, “সে জন্য তাদের জন্য লাশাদীদুল আজাব, তাদের কঠিন আজাবের সম্মুখীন করতে হবে।” এরপর তিনি সূরা আলে-ইমরানের ৫৪ নম্বর আয়াত তেলাওয়াত করে চক্রান্তকারীদের বিরুদ্ধে আল্লাহর কৌশলী হওয়ার প্রসঙ্গটিও টেনে আনেন।

আরওপড়ুন

সীমান্তে মাইন বিস্ফোরণে আহত যুবকের মৃত্যু

দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’: ঢাকা

কোরআনের আয়াতকে এভাবে দলীয় ও রাজনৈতিক স্বার্থে ব্যবহারের তীব্র প্রতিবাদ জানান পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বক্তব্য দেওয়া জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, কোরআন-হাদিসের আয়াত ও রাসুল (স.)-এর বাণী কোনো ঠাট্টা-বিদ্রুপের বিষয় নয়। সরকারের প্রশংসা না করলে বিরোধীদলকে আল্লাহর আজাব বা শাস্তির ভয় দেখানো কোরআনের আয়াতের চরম ভুল ও বিকৃত ব্যাখ্যা। শাহবাগ আন্দোলনের সময় কোরআন অবমাননার একটি উদাহরণ টেনে তিনি স্মরণ করিয়ে দেন যে, পবিত্র বিষয় নিয়ে উপহাসকারীদের অবস্থান হবে জাহান্নামে। ব্যারিস্টার মোমেনের এই আপত্তির পরিপ্রেক্ষিতে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ পবিত্র কোরআনের আয়াতের ভুল ব্যাখ্যা হয়েছে কি না, তা খতিয়ে দেখার আশ্বাস দিয়ে বলেন, কোরআনের ভুল ব্যাখ্যা হয়ে থাকলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।

পরবর্তীতে স্পিকারের বক্তব্যের পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ দাঁড়িয়ে বিতর্কিত বক্তব্য দেওয়া এমপি আলমগীর ফরিদের পক্ষে সাফাই গান। তিনি বলেন, আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ একজন মাওলানা এবং মাদ্রাসা পাস ব্যক্তি, তিনি অন্তত কোনো খারাপ উদ্দেশ্যে বা ইসলামকে অবমাননা করতে এটি বলেননি। স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, প্রসঙ্গক্রমে আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করার কথা বলা হয়েছে এবং ৯২ শতাংশ মুসলিমের এই দেশে কোনো সংসদ সদস্যের বক্তব্য ইসলামের অবমাননা করলে সরকার অবশ্যই নিন্দা জানাবে। তবে কোরআনের আয়াতকে রাজনৈতিকভাবে ভুল ব্যাখ্যা (মিসইন্টারপ্রিট) করা কিংবা এটা নিয়ে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে জলঘোলা করা ঠিক হয়নি বলেও তিনি মন্তব্য করেন।

সম্পর্কিত খবর

সীমান্তে মাইন বিস্ফোরণে আহত যুবকের মৃত্যু
বাংলাদেশ

সীমান্তে মাইন বিস্ফোরণে আহত যুবকের মৃত্যু

জুন ২৫, ২০২৬
দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’: ঢাকা
বাংলাদেশ

দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’: ঢাকা

জুন ২৫, ২০২৬
ইসলামী ব্যাংকে দ্রুতই এমডি নিয়োগ দেওয়া হবে
বাংলাদেশ

ইসলামী ব্যাংকে দ্রুতই এমডি নিয়োগ দেওয়া হবে

জুন ২৫, ২০২৬

সপ্তাহের সেরা

  • সামান্তা শারমীনকে ঘিরে সামাজিক মাধ্যমে বিতর্ক, উঠছে নানা প্রশ্ন

    সামান্তা শারমীনকে ঘিরে সামাজিক মাধ্যমে বিতর্ক, উঠছে নানা প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ফেসবুকে বন্ধুত্ব, উপহার দিতে এসে গুলিস্তান আবাসিক হোটেলে প্রবাসীর মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0
  • ইস্কন আশ্রমে নওমুসলিমদের আটকে রেখে নির্যাতনের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামী ব্যাংকের মালিকানা ফেরত চেয়ে অবস্থান কর্মসূচির ঘোষণা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

সীমান্তে মাইন বিস্ফোরণে আহত যুবকের মৃত্যু

সীমান্তে মাইন বিস্ফোরণে আহত যুবকের মৃত্যু

জুন ২৫, ২০২৬
সমঝোতা স্মারক যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা: গালিবাফ

সমঝোতা স্মারক যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা: গালিবাফ

জুন ২৫, ২০২৬
‘শোকর করতে হবে বরাদ্দের-প্রধানমন্ত্রীর, না হলে কঠিন আজাবের সম্মুখীন করতে হবে’

‘শোকর করতে হবে বরাদ্দের-প্রধানমন্ত্রীর, না হলে কঠিন আজাবের সম্মুখীন করতে হবে’

জুন ২৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০