শনিবার, আগস্ট ২৯, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

এনসিপির সমাবেশে হামলায় প্রশাসন জড়িত, অভিযোগ জামায়াতের

জুলাই ৭, ২০২৬
A A
এনসিপির সমাবেশে হামলায় প্রশাসন জড়িত, অভিযোগ জামায়াতের
Share on FacebookShare on Twitter

সাভারের তারাপুর ঈদগাহ মাঠ এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাপরবর্তী সমাবেশে ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনাকে অত্যন্ত নিন্দনীয়, উদ্বেগজনক ও ন্যক্কারজনক আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির অভিযোগ, এই বর্বরোচিত হামলার ঘটনার পেছনে স্থানীয় প্রশাসনের স্পষ্ট ব্যর্থতা এবং পরোক্ষ যোগসাজশ রয়েছে। সোমবার (৭ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এই অভিযোগ করেন।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, এনসিপির শান্তিপূর্ণ সমাবেশে কাপুরুষোচিত হামলায় দলটির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন এবং ৪ জন গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং ভুক্তভোগী পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, একটি রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে এই ধরনের প্রকাশ্য হামলা দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিরই বহিঃপ্রকাশ। সমাবেশের শুরুতে আকস্মিকভাবে বিদ্যুৎ চলে যাওয়া এবং পরবর্তী সময়ে মঞ্চের ঠিক সামনে ককটেল বিস্ফোরণ ঘটানোর বিষয়টি কোনো সাধারণ ঘটনা নয়, বরং এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র।

আরওপড়ুন

বৈষম্যের চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে বিএনপি: ডা. তাহের

‘স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে তুচ্ছ-তাচ্ছিল্য করেন, আমরা তার ছাত্র হওয়ার জন্য আসিনি’

তিনি প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, বিরোধীদলীয় চিফ হুইপের উপস্থিতিতে আয়োজিত একটি গুরুত্বপূর্ণ সমাবেশে পর্যাপ্ত নিরাপত্তা দিতে না পারা স্থানীয় প্রশাসনের স্পষ্ট ব্যর্থতা। কাকতালীয়ভাবে ঠিক সমাবেশের শুরুতেই বিদ্যুৎ চলে যাওয়ার ঘটনা প্রমাণ করে এই ঘটনার সঙ্গে প্রশাসনের একশ্রেণীর কর্মকর্তা জড়িত। দেশবাসী মনে করে, প্রশাসনের পরোক্ষ যোগসাজশ ও প্রশ্রয়েই সন্ত্রাসীরা এই ঘটনা ঘটানোর দুঃসাহস দেখিয়েছে।

মিয়া গোলাম পরওয়ার আরও উল্লেখ করেন, একটি সুস্থ, গণতান্ত্রিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রধান শর্তই হলো ভিন্নমতের প্রতি শ্রদ্ধা এবং সব রাজনৈতিক দলের জন্য শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা। রাজনীতিতে সহিংসতা, বোমাবাজি ও খুনের পরিকল্পনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অতীতে যারা ককটেল ও বোমাবাজির রাজনীতিকে প্রশ্রয় দিয়েছে, তাদের পরিণতি কতটা ভয়াবহ হয়েছে তা সবার মনে রাখা উচিত।

বিবৃতির শেষে জামায়াতের এই শীর্ষ নেতা সরকারের কাছে জোর দাবি জানিয়ে বলেন, কোনো রকম রাজনৈতিক পক্ষপাতিত্ব না করে এই হামলার ঘটনার একটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে। বিদ্যুৎ চলে যাওয়ার রহস্য এবং এই হামলার নেপথ্যের মূল কুশীলবদের অনতিবিলম্বে খুঁজে বের করতে হবে। একই সঙ্গে প্রশাসনের সহায়তায় হামলা হয়েছে বলে যে অভিযোগ উঠেছে, তা খতিয়ে দেখে প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

সম্পর্কিত খবর

বৈষম্যের চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে বিএনপি: ডা. তাহের
জামায়াত

বৈষম্যের চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে বিএনপি: ডা. তাহের

আগস্ট ২৮, ২০২৬
‘স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে তুচ্ছ-তাচ্ছিল্য করেন, আমরা তার ছাত্র হওয়ার জন্য আসিনি’
জামায়াত

‘স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে তুচ্ছ-তাচ্ছিল্য করেন, আমরা তার ছাত্র হওয়ার জন্য আসিনি’

আগস্ট ২৭, ২০২৬
মক্কা চুক্তিতে যোগ দেওয়া বাংলাদেশের নিজস্ব বিষয়, কারো শ্বাসকষ্টে ভোগার প্রয়োজন নেই
জামায়াত

মক্কা চুক্তিতে যোগ দেওয়া বাংলাদেশের নিজস্ব বিষয়, কারো শ্বাসকষ্টে ভোগার প্রয়োজন নেই

আগস্ট ২৭, ২০২৬

সপ্তাহের সেরা

  • রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে সূরা ফাতহের ১০ নম্বর আয়াত পড়া হল , অর্থ কী

    রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে সূরা ফাতহের ১০ নম্বর আয়াত পড়া হল , অর্থ কী

    0 shares
    Share 0 Tweet 0
  • আওয়ামী লীগ পুনর্গঠন: নেতৃত্বে আসছেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • শতাধিক যুদ্ধবিমানের চেয়ে একটি পারমাণবিক বোমা অনেক বেশি কার্যকর: ইরান

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • হত্যাকাণ্ডে নতুন মোড়: বিডিআর বিদ্রোহের গোপন তথ্য পাওয়ায় সাগর-রুনি হত্যা!

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মুফতি আলী হাসান উসামার উদ্যোগে যাত্রা শুরু করলো জিম ও কমব্যাট সেন্টার ‘ব্রাভো-১১’

মুফতি আলী হাসান উসামার উদ্যোগে যাত্রা শুরু করলো জিম ও কমব্যাট সেন্টার ‘ব্রাভো-১১’

আগস্ট ২৯, ২০২৬
ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট, অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট, অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু

আগস্ট ২৯, ২০২৬
এআই প্রযুক্তির অনিয়ন্ত্রিত অগ্রগতি নিয়ে সতর্কবার্তা: জৈব-সন্ত্রাসের ঝুঁকি ৫০ গুণ বাড়ার আশঙ্কা

এআই প্রযুক্তির অনিয়ন্ত্রিত অগ্রগতি নিয়ে সতর্কবার্তা: জৈব-সন্ত্রাসের ঝুঁকি ৫০ গুণ বাড়ার আশঙ্কা

আগস্ট ২৯, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০