সোমবার, আগস্ট ৩১, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি অন্যান্য

ভারতীয় আগ্রাসন বন্ধ ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি ইসলামী আন্দোলনের

জুলাই ১১, ২০২৬
A A
ভারতীয় আগ্রাসন বন্ধ ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি ইসলামী আন্দোলনের
Share on FacebookShare on Twitter

শুধুমাত্র ফ্যাসিবাদ তাড়ানোর জন্য দেশে জুলাই অভ্যুত্থান হয়নি, বরং দেশ বিক্রির ষড়যন্ত্রকারীদের উৎখাতেই এই অভ্যুত্থান সংঘটিত হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। তিনি বলেন, জনগণ শান্তিতে বসবাস করার এবং দেশরক্ষার তাগিদে জীবন ও রক্ত দিয়েছে এবং পঙ্গুত্ব বরণ করেছে।

শুক্রবার বাদ জুমা ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এই গণমিছিল পূর্ব সমাবেশের আয়োজন করে।

মুফতি ফয়জুল করীম অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়ে বলেন, জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে দেশের ৭০ শতাংশ মানুষ ভোট দিয়েছে। এমনকি নির্বাচনের আগে বিএনপিও প্রতিশ্রুতি দিয়েছিল যে, তারা ক্ষমতায় গেলে এই জুলাই সনদ বাস্তবায়ন করবে।

সমাবেশে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকার সমালোচনা করে বলেন, যারা দেশকে দখল, ভাগ ও গ্রাস করতে চায়, তাদের বক্তব্যকে স্বরাষ্ট্রমন্ত্রী ‘স্লিপ অব টাং’ বলে পাশ কাটিয়ে যাচ্ছেন। দেশে নতুন করে জঙ্গি নাটক তৈরি করা হচ্ছে এবং এটিকে ইসলামপন্থি, আলেম-ওলামা ও মাদরাসাকে ধ্বংস করার অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। তিনি স্পষ্ট করে বলেন, জঙ্গি কর্মকাণ্ড বাংলাদেশের সংস্কৃতি নয়, এটি ভারতের সংস্কৃতি এবং এই জঙ্গি জঙ্গি খেলা বন্ধ করতে হবে।

ভারতের পশ্চিমবঙ্গ পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, শুভেন্দু অধিকারী আসার পর পশ্চিমবঙ্গকে নরকে পরিণত করা হয়েছে। সেখানে মুসলমানদের বাড়ি-ঘর, দোকানপাট, মসজিদ-মাদরাসা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে এবং মুসলিম নারীরা নির্যাতন ও হত্যার শিকার হচ্ছেন। জোরপূর্বক মুসলমানদের ‘শ্রীরাম’ বলতে বাধ্য করা এবং মেয়েদের সিঁদুর পরানো হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। ভারতের যেকোনো ষড়যন্ত্রের মোকাবিলায় তিনি দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান।

আরওপড়ুন

আজ আলোচিত শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায়

পারিবারিক বিরোধ মেটানোর কথা বলে হোটেলে নারীকে ডেকে ধর্ষণচেষ্টার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

ধর্মকে হাতিয়ার করে কোনো ধরনের সহিংসতা কাম্য নয় উল্লেখ করে তিনি বলেন, আমরা বাংলাদেশকে ভালোবাসি, তাই প্রয়োজনে জীবন ও রক্ত দিয়ে হলেও এই দেশকে রক্ষা করব।

ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমানসহ কেন্দ্রীয় ও মহানগরের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সমাবেশ শেষে প্রচণ্ড বৈরী আবহাওয়া উপেক্ষা করে হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে একটি বিশাল গণমিছিল বের হয়, যা পল্টন মোড় ও বিজয়নগর হয়ে পুরানা পল্টন মোড়ে সংক্ষিপ্ত বক্তব্য ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

সম্পর্কিত খবর

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে সব রাজনৈতিক দলের আবেদন
বাংলাদেশ

আজ আলোচিত শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায়

আগস্ট ৩১, ২০২৬
পারিবারিক বিরোধ মেটানোর কথা বলে হোটেলে নারীকে ডেকে ধর্ষণচেষ্টার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
বাংলাদেশ

পারিবারিক বিরোধ মেটানোর কথা বলে হোটেলে নারীকে ডেকে ধর্ষণচেষ্টার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

আগস্ট ৩১, ২০২৬
লোডশেডিং নিয়ে পোস্ট শেয়ার করায় তরুণকে মারধর ও মুক্তিপণ আদায় ছাত্রদল নেতার
বাংলাদেশ

লোডশেডিং নিয়ে পোস্ট শেয়ার করায় তরুণকে মারধর ও মুক্তিপণ আদায় ছাত্রদল নেতার

আগস্ট ৩১, ২০২৬

সপ্তাহের সেরা

  • আওয়ামী লীগ পুনর্গঠন: নেতৃত্বে আসছেন যারা

    আওয়ামী লীগ পুনর্গঠন: নেতৃত্বে আসছেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • হত্যাকাণ্ডে নতুন মোড়: বিডিআর বিদ্রোহের গোপন তথ্য পাওয়ায় সাগর-রুনি হত্যা!

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘এমপিগিরি দেখাব’­—চটে গিয়ে জামায়াতের এমপিকে বিএনপির সংরক্ষিত এমপি বিলকিস

    0 shares
    Share 0 Tweet 0
  • জুলাই থেকে কার্যকর ধরা হবে নতুন পে স্কেল, চাকরিজীবীরা যেভাবে বকেয়া পাবেন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯০৩

নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯০৩

আগস্ট ৩১, ২০২৬
শিশু আছিয়া হত্যা-ধর্ষণ মামলার আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল

শিশু আছিয়া হত্যা-ধর্ষণ মামলার আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল

আগস্ট ৩১, ২০২৬
তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে সব রাজনৈতিক দলের আবেদন

আজ আলোচিত শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায়

আগস্ট ৩১, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০