শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

সরকারি শিশু পরিবারে কিশোরী অন্তঃসত্ত্বা, বরখাস্ত ৫ কর্মকর্তা-কর্মচারী

জুলাই ১৩, ২০২৬
A A
সরকারি শিশু পরিবারে কিশোরী অন্তঃসত্ত্বা, বরখাস্ত ৫ কর্মকর্তা-কর্মচারী
Share on FacebookShare on Twitter

ফরিদপুরে জেলা সমাজসেবা অধিদপ্তরের অধীন সরকারি শিশু পরিবারে (বালিকা) ষষ্ঠ শ্রেণির এক কিশোরী (১৪) অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় আলোড়ন সৃষ্টি হয়েছে। বর্তমানে ওই কিশোরী ২৭ সপ্তাহের অধিক সময় ধরে গর্ভবতী বলে জানা গেছে। এই চাঞ্চল্যকর ঘটনায় ফরিদপুর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ধর্ষণ মামলায় গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. ওয়াহিদ শেখ (৫৪)। তিনি সরকারি শিশু পরিবার সংলগ্ন এলাকার একটি দর্জির দোকানের মালিক এবং সদর উপজেলার আদমপুর গ্রামের মৃত আব্দুল আজিজ শেখের ছেলে। মামলার পর গত ৮ জুলাই পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

এদিকে আশ্রয়কেন্দ্রে থাকা একটি শিশুর সুরক্ষায় চরম গাফিলতির অভিযোগে সরকারি শিশু পরিবারের পাঁচ কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সমাজসেবা অধিদপ্তরের উপ-সচিব ও পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দায়িত্বে অবহেলার কারণে গত ৮ জুলাই এই পাঁচজনকে বরখাস্ত করা হয়।

সাময়িক বরখাস্ত হওয়া ব্যক্তিরা হলেন—সহকারী তত্ত্বাবধায়ক মো. হাবিবুর রহমান, কম্পিউটার অপারেটর আবীর দাস, মেট্রন-কাম-নার্স মনি আক্তার, আয়া শামসুন্নাহার আক্তার ও তানিয়া তাজরীণ।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরীটি শহরের টেপাখোলা এলাকার একটি স্কুলে পড়াশোনা করে। শিশু পরিবার থেকে স্কুলে যাতায়াতের পথে গত ৫ জানুয়ারি বিকেলে দর্জি ওয়াহিদ শেখ তাকে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রথমবার ধর্ষণ করে। এরপর ভয়ভীতি দেখিয়ে ওই ব্যক্তি তাকে একাধিকবার ধর্ষণ করেছে বলে এজাহারে উল্লেখ রয়েছে।

সম্প্রতি শিশুটি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে গত ৬ জুলাই তাকে চিকিৎসকের কাছে নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। পরীক্ষার পর চিকিৎসক জানান, কিশোরীটি ২৭ সপ্তাহ দুই দিনের অন্তঃসত্ত্বা। বিষয়টি নিশ্চিত হওয়ার পর ফরিদপুর সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক ও শিশু নিবাসের তত্ত্বাবধায়ক মোহাম্মদ আরিফ হোসেন বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।

আরওপড়ুন

১৯০৫ সালের বঙ্গভঙ্গ: পূর্ব বাংলার মুসলিম জাগরণ বনাম কলকাতার জমিদারদের স্বার্থরক্ষা

জুলাই-আগস্টের সব ফোনালাপ জনসমক্ষে প্রকাশের দাবি রাজনৈতিক বিশ্লেষকদের

জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ এহিয়াতুজ্জামান জানান, আদালতের বিশেষ নির্দেশনায় মেয়েটিকে বর্তমানে সমাজসেবা বিভাগের অধীনস্থ ‘নারী ও শিশু কিশোরী মহিলা হেফজতিদের আবাসন কেন্দ্র’-এ নিরাপদ হেফাজতে রাখা হয়েছে এবং তার শারীরিক অবস্থার ওপর নজর রাখা হচ্ছে।

ফরিদপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুল হাসান জানান, ঘটনার বিবরণ দিয়ে মামলা দায়েরের পরপরই পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত ওয়াহিদ শেখকে গ্রেপ্তার করে আদালতে হাজির করে। পরে আদালতের নির্দেশে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত খবর

১৯০৫ সালের বঙ্গভঙ্গ: পূর্ব বাংলার মুসলিম জাগরণ বনাম কলকাতার জমিদারদের স্বার্থরক্ষা
ফিচার

১৯০৫ সালের বঙ্গভঙ্গ: পূর্ব বাংলার মুসলিম জাগরণ বনাম কলকাতার জমিদারদের স্বার্থরক্ষা

জুলাই ১৭, ২০২৬
জুলাই-আগস্টের সব ফোনালাপ জনসমক্ষে প্রকাশের দাবি রাজনৈতিক বিশ্লেষকদের
আওয়ামী লীগ

জুলাই-আগস্টের সব ফোনালাপ জনসমক্ষে প্রকাশের দাবি রাজনৈতিক বিশ্লেষকদের

জুলাই ১৭, ২০২৬
রাষ্ট্রের কাছে শুধুই ‘রেমিট্যান্স মেশিন’, জীবিত অবস্থায় অবহেলা আর মৃত্যুর পর কার্গো গেট
ফিচার

রাষ্ট্রের কাছে শুধুই ‘রেমিট্যান্স মেশিন’, জীবিত অবস্থায় অবহেলা আর মৃত্যুর পর কার্গো গেট

জুলাই ১৭, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • উপবৃত্তি বিতরণে চরম বৈষম্য: ৩২ শিক্ষার্থীর সবাই হিন্দু, বঞ্চিত মুসলিমরা

    0 shares
    Share 0 Tweet 0
  • পাকিস্তান ভেঙে বাংলাদেশ সৃষ্টিতে ইন্দিরা গান্ধীর ভূমিকা নিয়ে সংসদে প্রিয়াঙ্কার অকপট স্বীকারোক্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানি গণমাধ্যমে ১৩ বিদেশি নেতার ছবি প্রকাশ

    0 shares
    Share 0 Tweet 0
  • নবম পে স্কেল সরকারি চাকরিজীবীরা ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

বন্যায় প্রাণহানি বেড়ে ৫৮, সবচেয়ে বেশি ক্ষতি কক্সবাজার ও চট্টগ্রামে

জুলাই ১৭, ২০২৬
১৯০৫ সালের বঙ্গভঙ্গ: পূর্ব বাংলার মুসলিম জাগরণ বনাম কলকাতার জমিদারদের স্বার্থরক্ষা

১৯০৫ সালের বঙ্গভঙ্গ: পূর্ব বাংলার মুসলিম জাগরণ বনাম কলকাতার জমিদারদের স্বার্থরক্ষা

জুলাই ১৭, ২০২৬
অপরাধীদের নাম জানা আছে, শান্তিতে মৃত্যুর আশা অপূর্ণই থাকবে: মোজতবা খামেনি

অপরাধীদের নাম জানা আছে, শান্তিতে মৃত্যুর আশা অপূর্ণই থাকবে: মোজতবা খামেনি

জুলাই ১৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০