মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

বিএনপি কি একদলীয় শাসনের পথে? সংসদে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬
A A
বিএনপি কি একদলীয় শাসনের পথে? সংসদে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
Share on FacebookShare on Twitter

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের দায়িত্ব ও কার্যপরিধি নিয়ে প্রশ্ন তুলেছেন এনসিপির সংসদ সদস্য আখতার হোসেন। তার অভিযোগ, বিরোধী দলের নির্বাচিত আসনগুলোতে বিএনপির সংরক্ষিত নারী এমপিদের দায়িত্ব দেওয়ার মাধ্যমে একদলীয় শাসনের পরিবেশ তৈরি করা হচ্ছে কি না, তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

সোমবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দিতে গিয়ে আখতার হোসেন বলেন, রংপুরের পীরগঞ্জ ও মিঠাপুকুর সফর শেষে বিএনপির সংরক্ষিত নারী আসনের এমপি জীবা আমিনা খান নিজেই ওই এলাকাকে তার ‘অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত’ এলাকা হিসেবে উল্লেখ করেছেন। স্থানীয় পর্যায়ে এমন ধারণাও ছড়ানো হচ্ছে যে, নির্বাচিত সংসদ সদস্য নয়, সংরক্ষিত নারী এমপিই সংশ্লিষ্ট এলাকার কার্যক্রম পরিচালনা করবেন।

তিনি আরও বলেন, সরকারের পক্ষ থেকে আগে জানানো হয়েছিল সংরক্ষিত নারী এমপিদের কাউকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়নি। কিন্তু সংসদে ভিন্ন বক্তব্য আসায় বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। অতিরিক্ত দায়িত্বের সাংবিধানিক ভিত্তি কী এবং কেন শুধু বিরোধী দলের নির্বাচনী এলাকাগুলোকে এভাবে অন্তর্ভুক্ত করা হচ্ছে—এ বিষয়ে সরকারের ব্যাখ্যা দাবি করেন তিনি।

এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধান অনুযায়ী সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের জন্য কোনো নির্দিষ্ট ভৌগোলিক নির্বাচনী এলাকা নেই। তারা বাংলাদেশের যেকোনো স্থানে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করতে পারেন এবং সরকারি বরাদ্দও দেশের যেকোনো এলাকায় ব্যবহার করার সুযোগ রয়েছে।

মন্ত্রী আরও বলেন, সাধারণ আসনের এমপিরা নির্দিষ্ট নির্বাচনী এলাকা থেকে নির্বাচিত হলেও সংরক্ষিত নারী আসনের সদস্যদের কার্যপরিধি পুরো বাংলাদেশ। তাই তারা প্রয়োজন অনুযায়ী দেশের যে কোনো অঞ্চলে উন্নয়নমূলক কার্যক্রমে অংশ নিতে পারেন।

সংসদে এ বিষয়ে আলোচনা হলেও সরকার সংরক্ষিত নারী আসনের এমপিদের দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো নতুন নীতির ঘোষণা দেয়নি।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

সরকারি সার পাচার মামলায় বিএনপি নেতা কারাগারে

জুলাই ১৪, ২০২৬
বাংলাদেশ

রামমন্দির ইস্যুতে আলোচিত সেই ‘হরিদাস’ নাম বদলে হয়ে যান ‘তাওহীদ’

জুলাই ১৩, ২০২৬
বাংলাদেশ

ছাত্রশিবির থেকে বিদায়ের পর সাদিক কায়েমের আবেগঘন স্ট্যাটাস

জুলাই ১৩, ২০২৬

সপ্তাহের সেরা

  • উপবৃত্তি বিতরণে চরম বৈষম্য: ৩২ শিক্ষার্থীর সবাই হিন্দু, বঞ্চিত মুসলিমরা

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানি গণমাধ্যমে ১৩ বিদেশি নেতার ছবি প্রকাশ

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রধানমন্ত্রীর নির্দেশে জামায়াত আমিরের সঙ্গে উন্নয়ন বৈঠক

    0 shares
    Share 0 Tweet 0
  • ফিলিস্তিন না হলে বিকল্প ইহুদি রাষ্ট্র হতো আর্জেন্টিনা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

সরকারি সার পাচার মামলায় বিএনপি নেতা কারাগারে

জুলাই ১৪, ২০২৬

‘ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দিবি, মাসে দিবি ১০ লাখ’

জুলাই ১৩, ২০২৬

সংসদ ভবনের ছাদ দিয়েও পানি পড়ে, নামাজ পড়তে হয় বালতি পেতে

জুলাই ১৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version