মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

ভারতে নিষিদ্ধ হলো গুম ও গণহত্যার সত্য কাহিনীতে নির্মিত ছবি ‘সাতলজ’

জুলাই ১৪, ২০২৬
A A
ভারতে নিষিদ্ধ হলো গুম ও গণহত্যার সত্য কাহিনীতে নির্মিত ছবি ‘সাতলজ’
Share on FacebookShare on Twitter

ভারতে সম্প্রতি নিষিদ্ধ হওয়া এবং ওটিটি প্ল্যাটফর্ম থেকে মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে সরিয়ে নেওয়া বহুল আলোচিত চলচ্চিত্র “সাতলজ” (Satluj) বিশ্বজুড়ে দর্শকদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ভারতের পাঞ্জাবের রক্তাক্ত ইতিহাস, শিখদের ওপর চালানো রাষ্ট্রীয় নিপীড়ন এবং আশির ও নব্বইয়ের দশকের গুম-গণহত্যার নৃশংস প্রেক্ষাপট নিয়ে নির্মিত হয়েছে এই সিনেমাটি।

সিনেমাটির মূল পটভূমি গড়ে উঠেছে ভারতের পাঞ্জাব প্রদেশের স্বাধীন রাষ্ট্র ‘খালিস্তান’ আন্দোলনের ব্যাকড্রপ এবং ১৯৮৪ সালের কুখ্যাত ‘অপারেশন ব্লু স্টার’ পরবর্তী শিখ-বিরোধী দাঙ্গাকে কেন্দ্র করে। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী হত্যাকাণ্ডের পর পাঞ্জাব পুলিশকে একপ্রকার অলিখিত ফ্রি-হ্যান্ড দেওয়া হয়, যার ফলে তারা সেখানে এক বিশাল ‘কিলিং স্কোয়াড’ বা গুম সাম্রাজ্য গড়ে তোলে।

পাঞ্জাব পুলিশের এই অবাধ ক্ষমতার অপব্যবহারের ফলে হাজার হাজার নিরীহ শিখকে দিনে-দুপুরে গুম করে হত্যা করা হয়। এই গণহত্যার নির্মম সাক্ষী হয়ে আছে ‘সাতলজ’ নদী, যেখানে শত শত মানুষের মরদেহ পেট ফেঁড়ে বা পাথর বেঁধে ভাসিয়ে দেওয়া হতো, যাতে লাশ ভেসে না ওঠে। পরবর্তীতে নদী থেকে প্রমাণ লোপাট করতে বেওয়ারিশ লাশ হিসেবে শ্মশানে নিয়ে হাজার হাজার মানুষকে পুড়িয়ে ফেলার এক নারকীয় উৎসব শুরু হয়।

আরওপড়ুন

ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদকে ‘গৃহবন্দি’ করল আইআরজিসি

পাকিস্তান ভেঙে বাংলাদেশ সৃষ্টিতে ইন্দিরা গান্ধীর ভূমিকা নিয়ে সংসদে প্রিয়াঙ্কার অকপট স্বীকারোক্তি

এই ভয়াবহ সত্য ও রাষ্ট্রীয় জেনোসাইডের বিরুদ্ধে একক লড়াইয়ে নামেন যশবন্ত সিং খালরা নামের এক সাধারণ ব্যাংকার। তিনি বিভিন্ন শ্মশানের রেজিস্ট্রি খাতা ঘেঁটে প্রায় ২৫ হাজার মানুষকে বেওয়ারিশ হিসেবে পুড়িয়ে ফেলার অকাট্য প্রমাণ সংগ্রহ করেন এবং এই গুমের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলে আন্দোলন গড়ে তোলেন। ফলশ্রুতিতে ভারতের রাষ্ট্রীয় গোয়েন্দা ও পুলিশ বাহিনীর আক্রোশের শিকার হয়ে যশবন্ত সিং খালরাকেও গুম হতে হয় এবং পরে থানার ভেতর নির্মম নির্যাতনের পর হত্যা করে তাঁর লাশও সাতলজ নদীতে ভাসিয়ে দেওয়া হয়।

চলচ্চিত্রটিতে যশবন্ত সিং খালরার প্রধান চরিত্রে অনবদ্য ও হাড়হিম করা অভিনয় করেছেন পাঞ্জাবের বর্তমান সময়ের অন্যতম মিউজিক্যাল সুপারস্টার ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। এই ঐতিহাসিক ও সংবেদনশীল চরিত্রে অভিনয়ের জন্য দিলজিৎ কোনো পারিশ্রমিক নেননি। প্রায় ৩৫ কোটি রুপি ব্যয়ে নির্মিত এই চলচ্চিত্রটি মুক্তির ক্ষেত্রে ভারতীয় সেন্সর বোর্ড ১২০টি কাটের দাবি জানালে নির্মাতারা ওটিটিতে এটি মুক্তি দেন, যা ভারত সরকার দ্রুতই নিষিদ্ধ ও ব্লক করে দেয়।

দর্শক ও চলচ্চিত্র সমালোচকদের মতে, “সাতলজ” কেবল একটি সিনেমা নয়, এটি একটি রাষ্ট্রের লুকিয়ে রাখা পরম সত্য ও নৃশংস ইতিহাসের জীবন্ত দলিল। সিনেমাটির প্রতিটি চরিত্রের বাস্তবসম্মত অভিনয় এবং বুক ফাটানো কিছু দৃশ্য দর্শকদের কাঁদিয়ে ছাড়ছে। চলচ্চিত্রটি বর্তমানে ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং বিশ্বজুড়ে মানবাধিকার কর্মী ও সাধারণ মানুষের কাছে এটি গুম ও রাষ্ট্রীয় জুলুমের বিরুদ্ধে এক শক্তিশালী প্রতিবাদের প্রতীক হয়ে উঠেছে।

সম্পর্কিত খবর

ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদকে ‘গৃহবন্দি’ করল আইআরজিসি
আন্তর্জাতিক

ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদকে ‘গৃহবন্দি’ করল আইআরজিসি

জুলাই ১৪, ২০২৬
পাকিস্তান ভেঙে বাংলাদেশ সৃষ্টিতে ইন্দিরা গান্ধীর ভূমিকা নিয়ে সংসদে প্রিয়াঙ্কার অকপট স্বীকারোক্তি
প্রধান সংবাদ

পাকিস্তান ভেঙে বাংলাদেশ সৃষ্টিতে ইন্দিরা গান্ধীর ভূমিকা নিয়ে সংসদে প্রিয়াঙ্কার অকপট স্বীকারোক্তি

জুলাই ১৪, ২০২৬
আরব আমিরাতের ট্যাঙ্কারে ইরানের মিসাইল হামলায় মৃত্যু ভারতীয় নাবিকের
আন্তর্জাতিক

আরব আমিরাতের ট্যাঙ্কারে ইরানের মিসাইল হামলায় মৃত্যু ভারতীয় নাবিকের

জুলাই ১৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • উপবৃত্তি বিতরণে চরম বৈষম্য: ৩২ শিক্ষার্থীর সবাই হিন্দু, বঞ্চিত মুসলিমরা

    উপবৃত্তি বিতরণে চরম বৈষম্য: ৩২ শিক্ষার্থীর সবাই হিন্দু, বঞ্চিত মুসলিমরা

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানি গণমাধ্যমে ১৩ বিদেশি নেতার ছবি প্রকাশ

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রধানমন্ত্রীর নির্দেশে জামায়াত আমিরের সঙ্গে উন্নয়ন বৈঠক

    0 shares
    Share 0 Tweet 0
  • ফিলিস্তিন না হলে বিকল্প ইহুদি রাষ্ট্র হতো আর্জেন্টিনা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

১০ ঘণ্টা পর আন্দোলন স্থগিত, রাতেই নতুন কর্মসূচি ঘোষণা

১০ ঘণ্টা পর আন্দোলন স্থগিত, রাতেই নতুন কর্মসূচি ঘোষণা

জুলাই ১৪, ২০২৬
শেখ হাসিনা দেশে ফিরলেই রায় কার্যকর: স্বরাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনা দেশে ফিরলেই রায় কার্যকর: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ১৪, ২০২৬
ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা

ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা

জুলাই ১৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০