শনিবার, জুলাই ১৮, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম খেলা

যে ভবিষ্যদ্বাণী সত্যি হলে কপাল পুড়তে পারে আর্জেন্টিনার

জুলাই ১৮, ২০২৬
A A
যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি
Share on FacebookShare on Twitter

২০২২ কাতার বিশ্বকাপের আগে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন হিসেবে সঠিকভাবে পূর্বাভাস দিয়ে আলোচনায় এসেছিল জনপ্রিয় ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠান ইএ স্পোর্টস। ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালকে সামনে রেখে প্রকাশিত তাদের নতুন সিমুলেশনও ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। তবে এবার সেই পূর্বাভাস আর্জেন্টিনা সমর্থকদের জন্য সুখবর বয়ে আনছে না।

ইএ স্পোর্টসের সিমুলেশন অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপের শিরোপা জিতবে স্পেন। তাদের পূর্বাভাস বলছে, ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়নের মুকুট পরবে ‘লা রোহা’।

এবারের আসরে প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে স্পেন। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে পরাজিত করে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেয় আর্জেন্টিনা। ফলে নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে দুই ফুটবল পরাশক্তির লড়াই ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে।

আরওপড়ুন

ম্যাচের আয় ফিলিস্তিনিদের সহায়তায় দিয়ে মানবতার ইতিহাস গড়ল নরওয়ে

হেঁটেও যেভাবে সবচেয়ে সফল ‘ওয়াকিং ফুটবলের অবিসংবাদিত রাজা’ মেসি

ইএ স্পোর্টসের এই পূর্বাভাসকে গুরুত্ব দেওয়ার পেছনে রয়েছে তাদের অতীত সাফল্য। গত চারটি বিশ্বকাপে প্রতিষ্ঠানটির পূর্বাভাস বাস্তবতার সঙ্গে মিলেছে। ২০১০ সালে স্পেন, ২০১৪ সালে জার্মানি, ২০১৮ সালে ফ্রান্স এবং ২০২২ সালে আর্জেন্টিনাকে আগেভাগেই সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে বেছে নিয়েছিল তারা। শেষ পর্যন্ত প্রতিবারই সেই পূর্বাভাস সত্যে পরিণত হয়।

তবে প্রতিষ্ঠানটির সব পূর্বাভাসই যে শতভাগ নির্ভুল ছিল, তা নয়। ২০০৬ বিশ্বকাপের আগে ইএ স্পোর্টস চেক প্রজাতন্ত্রকে সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে দেখিয়েছিল। কিন্তু সেই আসরে দলটি গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। এরপর অবশ্য টানা চারটি বিশ্বকাপে তাদের পূর্বাভাস সঠিক প্রমাণিত হয়েছে।

সে কারণেই ২০২৬ বিশ্বকাপের ফাইনালকে ঘিরে স্পেনকে শিরোপার দাবিদার হিসেবে ইএ স্পোর্টসের এই পূর্বাভাস নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে পরিসংখ্যান, অ্যালগরিদম ও কম্পিউটার সিমুলেশন যাই বলুক না কেন, বিশ্বকাপের ট্রফি কার হাতে উঠবে, তার চূড়ান্ত উত্তর মিলবে মাঠের লড়াইয়েই।

আগামীকাল রোববার (১৯ জুলাই) বাংলাদেশ সময় রাত ১টায় নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন।

সম্পর্কিত খবর

ম্যাচের আয় ফিলিস্তিনিদের সহায়তায় দিয়ে মানবতার ইতিহাস গড়ল নরওয়ে
খেলা

ম্যাচের আয় ফিলিস্তিনিদের সহায়তায় দিয়ে মানবতার ইতিহাস গড়ল নরওয়ে

জুলাই ১৭, ২০২৬
হেঁটেও যেভাবে সবচেয়ে সফল ‘ওয়াকিং ফুটবলের অবিসংবাদিত রাজা’ মেসি
খেলা

হেঁটেও যেভাবে সবচেয়ে সফল ‘ওয়াকিং ফুটবলের অবিসংবাদিত রাজা’ মেসি

জুলাই ১৬, ২০২৬
ইংল্যান্ডের বিপক্ষে পছন্দের রেফারি পেয়েছেন মেসি!
খেলা

ইংল্যান্ডের বিপক্ষে পছন্দের রেফারি পেয়েছেন মেসি!

জুলাই ১৫, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পাকিস্তান ভেঙে বাংলাদেশ সৃষ্টিতে ইন্দিরা গান্ধীর ভূমিকা নিয়ে সংসদে প্রিয়াঙ্কার অকপট স্বীকারোক্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানি গণমাধ্যমে ১৩ বিদেশি নেতার ছবি প্রকাশ

    0 shares
    Share 0 Tweet 0
  • নবম পে স্কেল সরকারি চাকরিজীবীরা ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত

    0 shares
    Share 0 Tweet 0
  • ৭ দলকে জামায়াতের সঙ্গ ছাড়াতে চায় হেফাজত, রাজী নয় কয়েকটি দল

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস: শিক্ষার্থীদের রাজপথে নামায় নতুন মোড় নেয় আন্দোলন

বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস: শিক্ষার্থীদের রাজপথে নামায় নতুন মোড় নেয় আন্দোলন

জুলাই ১৮, ২০২৬
ছাত্রলীগের দুই সাবেক নেতা এখন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক, ব্যাখ্যায় বললেন ‘কৌশলের কারণে ছিলাম’

ছাত্রলীগের দুই সাবেক নেতা এখন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক, ব্যাখ্যায় বললেন ‘কৌশলের কারণে ছিলাম’

জুলাই ১৮, ২০২৬
দুর্যোগ মোকাবিলায় ইসলামের শিক্ষা

দুর্যোগ মোকাবিলায় ইসলামের শিক্ষা

জুলাই ১৮, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০