মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি বিএনপি

‘চাঁদা না পেয়ে’ যুবদল নেতাকে পেটালেন ছাত্রদলের ৩ নেতা

জুলাই ১৮, ২০২৬
A A
‘চাঁদা না পেয়ে’ যুবদল নেতাকে পেটালেন ছাত্রদলের ৩ নেতা
Share on FacebookShare on Twitter

রাজশাহীর বাগমারায় ডিশ ব্যবসাকে কেন্দ্র করে যুবদলের এক নেতাকে পিটিয়ে জখম এবং তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুরের অভিযোগ উঠেছে ছাত্রদলের তিন নেতার বিরুদ্ধে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার গোয়ালকান্দি বাজারে এই ঘটনা ঘটে। বর্তমানে আহত নেতা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত আসাদুল ইসলাম (৩৮) গোয়ালকান্দি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি এবং উপজেলা কমিটির সদস্য। তিনি দীর্ঘদিন ধরে ক্যাবল টিভি ও ইন্টারনেট (ডিশ) ব্যবসার সঙ্গে যুক্ত। অন্যদিকে অভিযুক্ত তিন ছাত্রদল নেতা হলেন—নর্থ বেঙ্গল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি পারভেজ রানা, হামিরকুৎসা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সুমন এবং গোয়ালকান্দি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহীন আলম।

আসাদুল ইসলামের অভিযোগ, ঘটনার রাতে তিনি নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে বসে ছিলেন। এ সময় পারভেজ রানার নেতৃত্বে চার-পাঁচজন ছাত্রদল নেতা সেখানে গিয়ে ডিশ ব্যবসা নিয়ে বাগ্‌বিতণ্ডায় জড়ান। একপর্যায়ে তাঁরা লাঠি ও রড দিয়ে আসাদুলকে মারধর করেন এবং দোকানে ভাঙচুর চালান। আসাদুলের দাবি, তাঁর কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল এবং তা দিতে রাজি না হওয়াতেই এই হামলা। হামলার সময় এক তরুণ মুঠোফোনে ফেসবুক লাইভ করলে স্থানীয়রা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন।

আরওপড়ুন

চাকসুর মেয়াদ গুনে গুনে ২৮ দিন এরপর পিটিয়ে বের করব: চবি হল ভিপিকে ছাত্রদল নেতার হুমকি

স্টেশনে এসে ‘ফোন ধরিস না কেন’ বলেই ট্রেনকর্মীদের থাপড়াতে থাকেন যুবদল নেতা

পরদিন সকালে ফেসবুক পোস্টে আসাদুল দাবি করেন, পারভেজ রানার চাঁদাবাজি ও মাদক-সংশ্লিষ্টতার প্রতিবাদ করায় তাঁর ওপর এই পরিকল্পিত হামলা চালানো হয়েছে। তবে অভিযুক্ত ছাত্রদল নেতা পারভেজ রানা এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তাঁর দাবি, ২০২৪ সালের ৫ আগস্টের পর আসাদুল ইসলাম ‘ফাহিমা’ নামের এক নারীর ডিশ ব্যবসা অবৈধভাবে দখল করে নেন।

পারভেজ রানার ভাষ্যমতে, বৃহস্পতিবার রাতে ওই নারী বিষয়টি মীমাংসার জন্য আসাদুলের দোকানে যান এবং তাঁদের সঙ্গে নেন। সেখানে আলোচনা চলার একপর্যায়ে আসাদুল ওই নারীর ওপর চড়াও হয়ে তাঁকে হেনস্তা করেন। তখন সেখানে কেবল ধাক্কাধাক্কির ঘটনা ঘটে এবং তাঁরা ফাহিমাকে উদ্ধার করেন। আসাদুল নিজের ছেলেকে দিয়ে ফেসবুক লাইভে মিথ্যা ঘটনা প্রচার করেছেন বলেও তিনি দাবি করেন।

এই বিষয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহব্বত হোসেন জানান, ফেসবুকের মাধ্যমে ঘটনাটি জানার পর তিনি এলাকায় খোঁজ নিয়েছেন। বিষয়টি নিয়ে জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আলোচনা করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, ঘটনাটি শুনলেও এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাননি। অভিযোগ বা মামলা হলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত খবর

চাকসুর মেয়াদ গুনে গুনে ২৮ দিন এরপর পিটিয়ে বের করব: চবি হল ভিপিকে ছাত্রদল নেতার হুমকি
বিএনপি

চাকসুর মেয়াদ গুনে গুনে ২৮ দিন এরপর পিটিয়ে বের করব: চবি হল ভিপিকে ছাত্রদল নেতার হুমকি

সেপ্টেম্বর ১৫, ২০২৬
স্টেশনে এসে ‘ফোন ধরিস না কেন’ বলেই ট্রেনকর্মীদের থাপড়াতে থাকেন যুবদল নেতা
বাংলাদেশ

স্টেশনে এসে ‘ফোন ধরিস না কেন’ বলেই ট্রেনকর্মীদের থাপড়াতে থাকেন যুবদল নেতা

সেপ্টেম্বর ১৪, ২০২৬
মামির সঙ্গে পরকীয়ার অভিযোগে বিএনপি নেতা আটক, গণধোলাই ক্ষুব্ধ জনতার
বিএনপি

মামির সঙ্গে পরকীয়ার অভিযোগে বিএনপি নেতা আটক, গণধোলাই ক্ষুব্ধ জনতার

সেপ্টেম্বর ১৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    0 shares
    Share 0 Tweet 0
  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

চাকসুর মেয়াদ গুনে গুনে ২৮ দিন এরপর পিটিয়ে বের করব: চবি হল ভিপিকে ছাত্রদল নেতার হুমকি

চাকসুর মেয়াদ গুনে গুনে ২৮ দিন এরপর পিটিয়ে বের করব: চবি হল ভিপিকে ছাত্রদল নেতার হুমকি

সেপ্টেম্বর ১৫, ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে আগুন: আতঙ্কে সিঁড়িতে পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেলে আগুন: আতঙ্কে সিঁড়িতে পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু

সেপ্টেম্বর ১৫, ২০২৬
টিকে থাকতে হলে মুসলমানদের অবশ্যই এআই বুঝতে হবে: আনোয়ার ইব্রাহিম

টিকে থাকতে হলে মুসলমানদের অবশ্যই এআই বুঝতে হবে: আনোয়ার ইব্রাহিম

সেপ্টেম্বর ১৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০