সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি আওয়ামী লীগ

আজীবন হাসিনাকেই ক্ষমতায় দেখার খায়েশ ছিল ব্যবসায়ীদের

জুলাই ২২, ২০২৬
A A
আজীবন হাসিনাকেই ক্ষমতায় দেখার খায়েশ ছিল ব্যবসায়ীদের
Share on FacebookShare on Twitter

২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলন যখন চূড়ান্ত রূপ নেয়, তখন শীর্ষ ব্যবসায়ীদের একটি অংশ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুধু সমর্থনই জানাননি, বরং আন্দোলন দমাতে তাঁর কঠোর পদক্ষেপের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। আন্দোলনকারীদের ‘জঙ্গি’ ও ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে তাঁদের দমনে সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলেন তারা। ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর এসব ব্যবসায়ীর অনেকেই এখন আত্মগোপনে, অনেকে দেশ ছেড়ে পালিয়েছেন, আবার কেউ কেউ গ্রেফতারও হয়েছেন।

২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলন তীব্র হয়ে উঠলে সরকার সারা দেশে ইন্টারনেট বন্ধ, কারফিউ জারি ও সাধারণ ছুটি ঘোষণা করে। এমন পরিস্থিতিতে তৎকালীন প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ ও শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান এবং তৎকালীন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ২২ জুলাই গণভবনে ব্যবসায়ী নেতাদের একটি বৈঠকের আয়োজন করেন। উক্ত বৈঠকে উদ্ভূত সংকট সমাধানের কোনো পথ না দেখিয়ে উল্টো হাসিনাকে কঠোর হস্তে আন্দোলন দমানোর অনুরোধ জানান অংশগ্রহণকারী ব্যবসায়ী নেতারা।

বৈঠকে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আকবর সোবহান আন্দোলনকারীদের সন্ত্রাসী আখ্যা দিয়ে বলেন, “এই সন্ত্রাসী, জঙ্গি বাহিনীকে ধ্বংস করতে হবে। এজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে; তা না হলে আমাদের কেউই আর ব্যবসায়ী হিসেবে থাকতে পারব না।” একই সঙ্গে তিনি হাসিনাকে সমর্থন দিয়ে আন্দোলনকারীদের বিচারের আওতায় আনার জোরালো দাবি জানান।

এফবিসিসিআইয়ের তৎকালীন সভাপতি মাহবুবুল আলম দেশের ব্যবসায়ীদের পক্ষ থেকে শেখ হাসিনার পাশে থাকার অঙ্গীকার করে বলেন, “টেকনাফ থেকে তেঁতুলিয়া তিন কোটি ব্যবসায়ী আপনাকে এই অঙ্গীকারবদ্ধ করতে চাই যে, আপনার সঙ্গে আছি, অতীতেও ছিলাম এখনো আছি, ভবিষ্যতেও থাকব।” বিজিএমইএর তৎকালীন সভাপতি এস এম মান্নান কচি এবং ব্যাংক মালিকদের সংগঠন বিএবি-র তৎকালীন চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারও জীবন দিয়ে হলেও হাসিনার পাশে থাকার ঘোষণা দেন।

এছাড়া দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন, বিকেএমইএর তৎকালীন নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, এপেক্স গ্রুপের প্রধান সৈয়দ নাসিম মঞ্জুর এবং প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী আন্দোলনের নামে হওয়া ধ্বংসযজ্ঞের নিন্দা জানিয়ে শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেছিলেন। এর বাইরেও, এর আগে ২০১৩ ও ২০২৩ সালে ‘শেখ হাসিনার সরকার বারবার দরকার’ স্লোগান দিয়ে ব্যবসায়ী নেতা ও সংসদ সদস্য এ কে আজাদসহ অনেকে প্রকাশ্যে আওয়ামী লীগ সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করেন।

ব্যবসায়ীদের এই সমর্থনের পরপরই আন্দোলনকারীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর দমন-পীড়ন আরও বৃদ্ধি পায়। তবে তীব্র গণঅভ্যুত্থানের মুখে ৫ আগস্ট সরকার পতনের পর ওই বৈঠকে অংশ নেওয়া ২৪ শীর্ষ ব্যবসায়ীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর কার্যালয়ে গণহত্যায় সহযোগিতার অভিযোগ এনেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ট্রাইব্যুনাল সূত্র জানিয়েছে, এসব অভিযোগের ওপর ভিত্তি করে বর্তমানে তদন্ত কাজ শেষ পর্যায়ে রয়েছে।

সম্পর্কিত খবর

প্রধান সংবাদ

৭ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর

সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান সংবাদ

শিশু মৃত্যুতে আদ্ব দীনের ব্যাপারে কঠোর হলেও পদ্মা হাসপাতালে টনক নরেনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের

সেপ্টেম্বর ১৪, ২০২৬
জামায়াত

ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ চায় জামায়াত

সেপ্টেম্বর ১৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • শর্তযুক্ত হেবা শরিয়তবিরোধী ও বাতিল: খতিব মুফতি আব্দুল মালেক

    0 shares
    Share 0 Tweet 0
  • নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

৭ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর

সেপ্টেম্বর ১৪, ২০২৬

সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন দুদকের তলবে হাজির হননি

সেপ্টেম্বর ১৪, ২০২৬

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি রাখা নিয়ে যা বললেন জিএস ফরহাদ

সেপ্টেম্বর ১৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version