Sunday, November 1, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home বাংলাদেশ

তাহসিফের সঙ্গে থাকা সেই তরুণী গ্রেফতার, ৭ দিনের রিমান্ড চাইবে পুলিশ

November 1, 2026
A A
রেস্টুরেন্টে তাহসিফ-দীপের সঙ্গে থাকা সেই নারী কে, কী ঘটেছিল টঙ্গীর বস্তিতে

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির রহস্যজনক মৃত্যুর ঘটনায় দিশা (১৯) নামের এক তরুণীকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ওই তরুণী নিহত তাহসিফের কথিত বান্ধবী। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে তুলে সাত দিনের রিমান্ডের আবেদন করা হবে।

রোববার (১ নভেম্বর ২০২৬) বেলা ২টার দিকে গ্রেপ্তারের বিষওয়টি নিশ্চিত করেছেন নৌ পুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন।

তিনি জানান, উত্তরার বারের সিসিটিভি ফুটেজে দেখা যাওয়া সেই তরুণীকে অবশেষে গ্রেপ্তার করা হয়েছে। তাহসিফের মৃত্যুর রহস্য উদ্ঘাটনে ও ঘটনার পেছনের সত্যতা জানতে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হচ্ছে।

উল্লেখ্য, ঘটনার দিন অর্থাৎ গত ২৭ অক্টোবর রাত ১০টা ১৭ মিনিটে উত্তরার ১১ নম্বর সেক্টরের ‘নেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড বারে’ তাহসিফ, তাঁর বন্ধু দীপ এবং এই তরুণীকে একসঙ্গে প্রবেশ করতে দেখা যায়।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, তাহসিফ ও ওই তরুণী প্রথমে একটি মোটরসাইকেলে রেস্টুরেন্টের সামনে পৌঁছান এবং এর কিছু পরে আরেকটি মোটরসাইকেলে পৌঁছান দীপ। এরপর তিনজনে একসঙ্গে লিফটে উঠে বারে যান এবং দীর্ঘ ১ ঘণ্টা ৩৪ মিনিট অবস্থান শেষে রাত ১১টা ৫১ মিনিটে সেখান থেকে বের হয়ে যান।

রেস্টুরেন্ট থেকে বের হওয়ার পর এই তিনজন কোথায় গিয়েছিলেন এবং কখন কীভাবে তারা পৃথক হয়েছিলেন, সেই গুরুত্বপূর্ণ সূত্রটিই হন্যে হয়ে খুঁজছে তদন্তকারী দল।

নৌ পুলিশ সূত্রে জানা গেছে, তাহসিফের মৃত্যুর ঘটনায় পরিবারের দেওয়া অভিযোগের ভিত্তিতে তাঁর বন্ধু দীপকে গ্রেপ্তার করে চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক তদন্তে দীপের দেওয়া নানা বক্তব্যে গুরুতর অসংগতি পাওয়ার পর সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তির সহায়তায় শেষ পর্যন্ত মূল অভিযুক্ত তরুণী দিশাকে চিহ্নিত ও গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তারা জানান, রিমান্ডে থাকা দীপের বক্তব্য, সিসিটিভি ফুটেজ, মোবাইল ট্র্যাক এবং গ্রেপ্তারকৃত তরুণী দিশাকে মুখোমুখি জিজ্ঞাসাবাদের মাধ্যমে মৃত্যুর আগের রাতের আসল ঘটনা উদঘাটন করার চেষ্টা চালানো হচ্ছে। তাহসিফকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে নাকি পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, তা শিগগিরই স্পষ্ট হবে বলে আশা করছে পুলিশ।

Related Posts

বাংলাদেশ

‘ভাববেন না বিএনপি ভাইসা আসছে, এটা জামায়াত-আ.লীগ না’

November 1, 2026
জামায়াত

রাশেদ খানের লাইভ অনুষ্ঠানে “আমার দেশ” ছেঁড়া সংবাদপত্রের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ

November 1, 2026
বাংলাদেশ

রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কর্মকাণ্ড ও পিলখানা হত্যাকাণ্ডের অভিযোগে অবসরপ্রাপ্ত মেজর গ্রেপ্তার

November 1, 2026

সপ্তাহের সেরা

  • ​ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের প্রাক্কালে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে শিক্ষকের ধর্ষণে ছাত্রী অন্তঃসত্ত্বা, জোরপূর্বক গর্ভপাতের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনার পতনের আগে ইউনূসকে দায়িত্ব নেওয়ার আহ্বান করেন কে, জানালেন শফিকুল আলম

    0 shares
    Share 0 Tweet 0
  • চাঁদাবাজির অভিযোগে মোহাম্মদপুর থানার ওয়ার্ড বিএনপির সভাপতি গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

তাহসিফের সঙ্গে থাকা সেই তরুণী গ্রেফতার, ৭ দিনের রিমান্ড চাইবে পুলিশ

November 1, 2026

ভিত্তিহীন ও কাল্পনিক তথ্যের ভিত্তিতে বক্তব্য দিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

November 1, 2026

‘ভাববেন না বিএনপি ভাইসা আসছে, এটা জামায়াত-আ.লীগ না’

November 1, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version