মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

হাসিনার চলে যাওয়া আমাদের কাছে অলৌকিক মনে হচ্ছিল: মির্জা ফখরুল

আগস্ট ৩, ২০২৬
A A
হাসিনার চলে যাওয়া আমাদের কাছে অলৌকিক মনে হচ্ছিল: মির্জা ফখরুল
Share on FacebookShare on Twitter

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিনটিকে নিজের রাজনৈতিক জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে বর্ণনা করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, শেখ হাসিনার দেশত্যাগের খবর শোনার পর সেই মুহূর্তটিকে তাঁদের কাছে একদম ‘অলৌকিক’ মনে হয়েছিল।

এক সাক্ষাৎকারে ৫ আগস্টের স্মৃতিচারণ করে মির্জা ফখরুল বলেন, সেদিন সকালে তিনি বাসায় ছিলেন এবং আন্দোলনরত ছাত্রদের সঙ্গে বিএনপির যোগাযোগ চলছিল। বেলা ১২টার দিকে সেনাপ্রধান তাঁকে ফোন করে জানান যে প্রধানমন্ত্রী পদত্যাগ করতে চান এবং সে বিষয়ে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনার জন্য রাজনৈতিক দলগুলোর নেতাদের ডেকেছেন। পরবর্তীতে সেনাবাহিনীর পাঠানো গাড়িতে করে তিনি সেনাসদরে পৌঁছান।

সেনাসদরে যাওয়ার আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে লন্ডনে যোগাযোগ করে দলের অবস্থান নির্ধারণ করেন মির্জা ফখরুল। সেনাসদরের বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। সেখানে নতুন সরকারের রূপরেখা নিয়ে আলোচনার একপর্যায়ে জাতীয় সরকারের প্রস্তাব উঠলেও বিএনপি অন্তর্বর্তী সরকারের পক্ষে জোরালো অবস্থান নেয়। ওই বৈঠকের মাঝেই সেনাপ্রধান তাঁদের নিশ্চিত করেন যে শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেছেন।

আরওপড়ুন

জুলাই শহীদদের নিয়ে বিতর্কিত ফ্রেমিং: সমালোচনার মুখে ঢাকা ট্রিবিউন

বিদ্যুতের খুঁটি বসানোর নামে কলাপাড়ায় যুবদল নেতার বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ

মির্জা ফখরুল জানান, ১৭ বছর ধরে রাজপথে লড়াই করার পর সেই খবর শোনার মুহূর্তের উত্তেজনা ভাষায় বর্ণনা করার মতো ছিল না। সেনাসদরের বৈঠক শেষে বঙ্গভবনে যাওয়ার পথে রাজপথে বিপুল মানুষের উচ্ছ্বাস ও আনন্দের দৃশ্য তিনি প্রত্যক্ষ করেন। রাস্তায় সাধারণ মানুষের প্রচণ্ড ভিড় থাকায় সেনাসদর থেকে বঙ্গভবন পৌঁছাতে তাঁদের প্রায় তিন ঘণ্টা সময় লেগে যায়।

বঙ্গভবনে পৌঁছানোর পর আলোচনায় মির্জা ফখরুল প্রথমেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবিলম্বে মুক্তির দাবি জানান, যা সেনা প্রধানসহ উপস্থিত সকলে সমর্থন করেন। বঙ্গভবনের ওই বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, তিন বাহিনীর প্রধান, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ড. আসিফ নজরুলসহ অন্য বৈষম্যবিরোধী আন্দোলনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

জুলাই শহীদদের নিয়ে বিতর্কিত ফ্রেমিং: সমালোচনার মুখে ঢাকা ট্রিবিউন
বাংলাদেশ

জুলাই শহীদদের নিয়ে বিতর্কিত ফ্রেমিং: সমালোচনার মুখে ঢাকা ট্রিবিউন

আগস্ট ১৮, ২০২৬
বিদ্যুতের খুঁটি বসানোর নামে কলাপাড়ায় যুবদল নেতার বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ
বাংলাদেশ

বিদ্যুতের খুঁটি বসানোর নামে কলাপাড়ায় যুবদল নেতার বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
দেশে ফিরলেন লিবিয়ায় বন্দি থাকা ১৭৪ বাংলাদেশি
বাংলাদেশ

দেশে ফিরলেন লিবিয়ায় বন্দি থাকা ১৭৪ বাংলাদেশি

আগস্ট ১৮, ২০২৬

সপ্তাহের সেরা

  • কিশোরগঞ্জ জেলা প্রশাসক বিএনপি নেতা ভিপি সোহেলের ঘনিষ্ঠ ছাত্রদল নেত্রীর ভিডিও ভাইরাল

    কিশোরগঞ্জ জেলা প্রশাসক বিএনপি নেতা ভিপি সোহেলের ঘনিষ্ঠ ছাত্রদল নেত্রীর ভিডিও ভাইরাল

    0 shares
    Share 0 Tweet 0
  • চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্টের ছুটি নিয়ে যা সিদ্ধান্ত

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামী ব্যাংক কর্মকর্তার বাসায় গভীর রাতে ‘ডিবি’ পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা

    0 shares
    Share 0 Tweet 0
  • চট্টগ্রামের ডিসি হতে ২৯ কোটি টাকার চুক্তি! লেনদেনের চুক্তিপত্রের প্রমাণ, প্রশাসনে ব্যাপক তোলপাড়

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

জুলাই শহীদদের নিয়ে বিতর্কিত ফ্রেমিং: সমালোচনার মুখে ঢাকা ট্রিবিউন

জুলাই শহীদদের নিয়ে বিতর্কিত ফ্রেমিং: সমালোচনার মুখে ঢাকা ট্রিবিউন

আগস্ট ১৮, ২০২৬
একদিন বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান ভারতের অংশ হবে, ধৈর্য ধরুন: রামদেব

একদিন বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান ভারতের অংশ হবে, ধৈর্য ধরুন: রামদেব

আগস্ট ১৮, ২০২৬
‘ভূতের’ ভয়ে হোস্টেল ছাড়লেন ৬০০ শিক্ষার্থী

‘ভূতের’ ভয়ে হোস্টেল ছাড়লেন ৬০০ শিক্ষার্থী

আগস্ট ১৮, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০