মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

গুলি করে হত্যার ৩৬ ঘণ্টা পর বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর বিএসএফের

আগস্ট ১১, ২০২৬
A A
গুলি করে হত্যার ৩৬ ঘণ্টা পর বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর বিএসএফের
Share on FacebookShare on Twitter

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হওয়ার ৩৬ ঘণ্টা পর লাশ হস্তান্তর করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলার চাতলাপুর শুল্ক স্টেশন ও ইমিগ্রেশন চেকপোস্ট এলাকায় ভারতীয় পুলিশ আইনি প্রক্রিয়া শেষে কুলাউড়া থানা পুলিশের কাছে মরদেহটি বুঝিয়ে দেয়। নিহত যুবকের নাম তারা মিয়া (১৯), তিনি উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া বস্তির বাসিন্দা আব্দুল মালেকের ছেলে।

লাশ হস্তান্তরের আগে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে কুলাউড়া থানার ওসি শেখ জহিরুল ইসলাম মুন্না, বিজিবির ৪৬ ব্যাটালিয়নের আলীনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার কাজী নাসিম এবং ভারতের পক্ষে ত্রিপুরার ইরানি থানার ইন্সপেক্টর শ্রীকান্ত চক্রবর্তী ও বিএসএফের মাগুরউলী ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসি রোহিত উপস্থিত ছিলেন। পরে বিকেল ৫টার দিকে তারা মিয়ার বড় ভাই রাজু মিয়ার কাছে লাশটি হস্তান্তর করা হয়।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার ভোরে তারা মিয়াসহ কর্মধা ইউনিয়নের আরও কয়েকজন যুবক পৃথিমপাশা ইউনিয়নের আলীনগরের শিকরিয়া সীমান্ত দিয়ে ভারতের মাগুরউলী এলাকায় প্রবেশ করেন। বিজিবির ধারণা, সিগারেট ও বিড়িসহ বিভিন্ন চোরাই পণ্য আনার উদ্দেশ্যে তারা সেখানে গিয়েছিলেন। এ সময় ভারতীয় সীমান্তের ভেতরে বিএসএফের মাগুরউলী ক্যাম্পের একটি টহল দল তাদের গতিরোধ করার চেষ্টা করলে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে বিএসএফ সদস্যরা গুলি চালালে ঘটনাস্থলেই তারা মিয়া নিহত হন এবং তাঁর সঙ্গীরা পালিয়ে বাংলাদেশে এসে আত্মগোপন করেন।

ছেলের মৃত্যুর পর কান্নায় ভেঙে পড়ে তারা মিয়ার মা আজিরুন্নেছা বলেন, তাঁর ছেলে কখনো চোরাকারবারের সঙ্গে জড়িত ছিল না। স্থানীয় সুমনসহ কয়েকজন টাকার লোভ দেখিয়ে তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তিনি বাধা দিলেও ছেলে শোনেনি। পরে বিএসএফ তাঁর ছেলেকে গুলি করে বুক খালি করে দিল। কুলাউড়া থানার ওসি শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, দুই দেশের যাবতীয় আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে মরদেহটি তাঁর পরিবারের কাছে দাফনের জন্য বুঝিয়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে ৪৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, বাংলাদেশি তরুণকে গুলি করে হত্যার ঘটনায় পতাকা বৈঠকে বিএসএফ কর্মকর্তাদের কাছে কঠোর ও আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়েছে। তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় কিছু উঠতি বয়সী যুবক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন। এ ধরনের অনুপ্রবেশ ও চোরাচালান বন্ধ করতে বিজিবির পক্ষ থেকে স্থানীয় সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে এবং সীমান্ত এলাকায় বিজিবির টহল আরও বাড়ানো হবে।

সম্পর্কিত খবর

আওয়ামী লীগ

ফ্যাসিস্ট হাসিনার সঙ্গে কাদের ও হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

আগস্ট ১১, ২০২৬
প্রধান সংবাদ

ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী

আগস্ট ১১, ২০২৬
প্রধান সংবাদ

৫ ব্যাংকের পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ করল সরকার

আগস্ট ১১, ২০২৬

সপ্তাহের সেরা

  • হিন্দু নারীর ঘরে আপত্তিকর অবস্থায় যুবদল নেতা আটক, পুলিশে সোপর্দ

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0
  • সেনাসদস্যকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াত প্রার্থী দেবে কিনা, জানা গেল

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ফ্যাসিস্ট হাসিনার সঙ্গে কাদের ও হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

আগস্ট ১১, ২০২৬

ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী

আগস্ট ১১, ২০২৬

কন্টেইনারে লুকিয়ে ছোট উড়োজাহাজে ওঠেন ট্রাম্প, তাতেই ছাড়েন তুরস্ক

আগস্ট ১১, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version