মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি আওয়ামী লীগ

ফ্যাসিস্ট হাসিনার সঙ্গে কাদের ও হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

জুলাই আন্দোলনকারীদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ

আগস্ট ১১, ২০২৬
A A
ফ্যাসিস্ট হাসিনার সঙ্গে কাদের ও হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে
Share on FacebookShare on Twitter

জুলাই গণঅভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশনা সংক্রান্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ওবায়দুল কাদের ও হাছান মাহমুদের ফোনালাপের অডিও রেকর্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে প্রসিকিউশনের পক্ষ থেকে এই নতুন কল রেকর্ডটি ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়।

এর আগে, গতকাল সোমবার আন্দোলনকারীদের ওপর হামলার সংবাদ প্রচার বন্ধ করতে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে ওবায়দুল কাদেরের দেওয়া নির্দেশনার কল রেকর্ডও আদালতে জমা দেয় প্রসিকিউশন। গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষ একের পর এক এই তথ্যপ্রমাণ ও অডিও রেকর্ড দাখিল করছে। এই মামলার অন্যতম আসামি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ মোট সাতজন।

গত রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই মামলার যুক্তিতর্ক উপস্থাপনের সময় চাঞ্চল্যকর আরও কিছু তথ্য সামনে আসে। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। মামলার অন্য আসামিরা হলেন—আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মোহাম্মদ আলী আরাফাত, শেখ ফজলে শামস পরশ, মাইনুল হোসেন খান নিখিল, সাদ্দাম হোসেন ও শেখ ওয়ালী আসিফ ইনান।

প্রকাশিত অপর একটি কল রেকর্ড অনুযায়ী, জুলাই বিপ্লবের সময় আন্দোলনকারীদের যোগাযোগ বিচ্ছিন্ন করে দিতে সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ইন্টারনেট স্লো করে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন ওবায়দুল কাদের। গত ৪ আগস্ট এই মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু হওয়ার পর ধারাবাহিক শুনানিতে রাষ্ট্রপক্ষ এই অডিও ও এর অনুলিপি ট্রাইব্যুনালে পেশ করে।

জুনাইদ আহমেদ পলক ও ওবায়দুল কাদেরের সেই ফোনালাপের অনুলিপিটি হুবহু নিচে তুলে ধরা হলো:

জুনাইদ আহমেদ পলক: ভাই, আসসালামু আলাইকুম। ভাই, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম ভাই। পলক বলছি।

ওবায়দুল কাদের: নেটটা একটু স্লো করে দাও।

জুনাইদ আহমেদ পলক: জি।

ওবায়দুল কাদের: ইন্টারনেট।

জুনাইদ আহমেদ পলক: একটু নেত্রীর পারমিশনটা নিয়ে নিই?

ওবায়দুল কাদের: নিয়ে নাও।

জুনাইদ আহমেদ পলক: আচ্ছা, ঠিক আছে। জি, আচ্ছা ঠিক আছে।

ওবায়দুল কাদের: অনেকে আমাকে বলতেছে তো বিষয়গুলো…

জুনাইদ আহমেদ পলক: হ্যাঁ, একটু… ওই যে… মানে… বলা আছে তো যে উনি না বললে… মানে…

ওবায়দুল কাদের: না না, উনাকে জিজ্ঞেস করেই বলবা।

জুনাইদ আহমেদ পলক: আচ্ছা, ঠিক আছে। জি। জি স্যার, জি স্যার। জি, আসসালামু আলাইকুম।

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

মক্কা চুক্তি ইরানের বিরুদ্ধে নয়, উদ্বিগ্ন হওয়ার কারণ নেই: ইরান

আগস্ট ১১, ২০২৬
প্রধান সংবাদ

ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী

আগস্ট ১১, ২০২৬
প্রধান সংবাদ

৫ ব্যাংকের পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ করল সরকার

আগস্ট ১১, ২০২৬

সপ্তাহের সেরা

  • হিন্দু নারীর ঘরে আপত্তিকর অবস্থায় যুবদল নেতা আটক, পুলিশে সোপর্দ

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0
  • সেনাসদস্যকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াত প্রার্থী দেবে কিনা, জানা গেল

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মক্কা চুক্তি ইরানের বিরুদ্ধে নয়, উদ্বিগ্ন হওয়ার কারণ নেই: ইরান

আগস্ট ১১, ২০২৬

ফতুল্লায় বিএনপি নেতার ফেনসিডিল সেবন ও জুয়ার ছবি ভাইরাল

আগস্ট ১১, ২০২৬

ফ্যাসিস্ট হাসিনার সঙ্গে কাদের ও হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

আগস্ট ১১, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version