সোমবার, আগস্ট ১৭, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

ছয় মাসে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে সরকার: বিরোধী দল

আগস্ট ১৭, ২০২৬
A A
ছয় মাসে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে সরকার: বিরোধী দল
Share on FacebookShare on Twitter

বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম ছয় মাসের কর্মকাণ্ডে বড় ধরনের ব্যর্থতা রয়েছে বলে অভিযোগ করেছে বিরোধী দলগুলোর নেতারা। তাদের দাবি, গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন না করা, সর্বত্র দলীয়করণ, চাঁদাবাজি, আইনশৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকার প্রত্যাশা পূরণ করতে পারেনি।

তবে সরকারের কিছু উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন বিরোধী দলের কয়েকজন নেতা। বিশেষ করে প্রধানমন্ত্রীর মিতব্যয়িতা, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচির প্রশংসাও এসেছে তাদের বক্তব্যে। একই সঙ্গে চলমান সংকট মোকাবিলায় বিরোধী দলগুলোর পরামর্শ গ্রহণ এবং জাতীয় ঐক্যের ভিত্তিতে দেশ পরিচালনার আহ্বান জানানো হয়েছে।

গণভোটের রায় অস্বীকারের অভিযোগ
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা হলো গণভোটের রায়কে অস্বীকার করা। তাঁর দাবি, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট চাইলেও ক্ষমতায় এসে সেই অবস্থান থেকে সরে গেছেন।

তিনি অভিযোগ করেন, সরকারের ছয় মাসে বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণ, সিন্ডিকেট ও দুর্নীতির বিস্তার ঘটেছে। নিয়োগ, ঠিকাদারি ও বিভিন্ন ধরনের কার্ড বিতরণে দলীয় লোকজনকে প্রাধান্য দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।
গোলাম পরওয়ারের মতে, দেশে বিনিয়োগ ও রপ্তানিতে স্থবিরতা রয়েছে। জ্বালানি ও বিদ্যুৎ সংকটের পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও নিয়ন্ত্রণে আসেনি। তিনি চলমান সংকট মোকাবিলায় বিরোধী দলের পরামর্শ গ্রহণ এবং সংসদের বিশেষ অধিবেশন ডাকার আহ্বান জানান।

আইনশৃঙ্খলা ও দলীয়করণ নিয়ে প্রশ্ন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ড. আতিকুর রহমান মুজাহিদ বলেন, ছয় মাসের কর্মকাণ্ড পর্যালোচনা করলে সরকারের মধ্যে সমন্বয়হীনতা ও ব্যর্থতা স্পষ্ট হয়ে ওঠে।

তাঁর অভিযোগ, জ্বালানি ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে প্রত্যাশিত উন্নতি হয়নি। মাদক নিয়ন্ত্রণেও কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণ করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

তবে সরকারের এই অবস্থান থেকে সরে এসে জাতীয় ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমন্বয়, বিরোধী দলের মতামতের প্রতি সম্মান এবং সহযোগিতামূলক রাজনৈতিক পরিবেশ তৈরির আহ্বান জানান তিনি।

গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে অসন্তোষ
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সরকারের ছয় মাসের কার্যক্রমে সফলতা খুঁজে পাওয়া কঠিন। তবে রাষ্ট্রীয়ভাবে গুমের ঘটনা না ঘটাকে ইতিবাচক দিক হিসেবে উল্লেখ করেন তিনি।

তাঁর অভিযোগ, গ্যাস ও বিদ্যুৎ সংকট ভয়াবহ আকার ধারণ করেছে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিও নিয়ন্ত্রণ করা যায়নি। তৃণমূল পর্যায়ে বিএনপির নেতাকর্মীদের চাঁদাবাজি বেড়েছে বলেও দাবি করেন তিনি।

বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ব্যাপক দলীয়করণের অভিযোগ তুলে তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন করা হলে অনেক সমস্যার সমাধানের পথ তৈরি হবে।

‘সরকার অযোগ্যদের দিয়ে দেশ চালাচ্ছে’
জামায়াতের মহিলা বিভাগের প্রধান নূরুন্নিসা সিদ্দীকা এমপি বলেন, সরকারের ছয় মাসের কর্মকাণ্ডে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি। তাঁর অভিযোগ, সর্বত্র দলীয়করণ, চাঁদাবাজি ও দুর্নীতির বিস্তার ঘটছে।

গ্যাস-বিদ্যুৎ সংকট এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণেও সরকার ব্যর্থ হয়েছে দাবি করে তিনি বলেন, সরকার যোগ্য ব্যক্তিদের দিয়ে দেশ পরিচালনা করলে পরিস্থিতির উন্নতি সম্ভব।

‘শুরুতেই প্রতারণা করেছে সরকার’
জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) চেয়ারম্যান ব্যারিস্টার তাসমিয়া প্রধান এমপি বলেন, সংস্কার পরিষদের শপথ না নেওয়ার মধ্য দিয়ে সরকার শুরুতেই ভুল বার্তা দিয়েছে।

তিনি বলেন, নির্বাচনের আগে সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হলেও ক্ষমতায় এসে বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণের প্রবণতা দেখা যাচ্ছে। মানুষের প্রত্যাশিত পরিবর্তন এখনো দৃশ্যমান হয়নি।

তাঁর মতে, জুলাই সনদ বাস্তবায়ন করলে জনগণের আস্থা ফিরবে এবং পর্যায়ক্রমে অন্যান্য সমস্যারও সমাধান সম্ভব হবে।

সরকারের গতি ও অগ্রগতি হতাশাজনক
আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, ছয় মাস একটি নির্বাচিত সরকারের কার্যক্রম মূল্যায়নের জন্য কম সময় নয়। তবে এই সময়ের মধ্যেই সরকারের পূর্ণাঙ্গ সফলতা বা ব্যর্থতার চূড়ান্ত হিসাব করাও ঠিক হবে না।

অর্থনীতি, আইনশৃঙ্খলা, দ্রব্যমূল্য, সুশাসন, উৎপাদন, ব্যবসা-বাণিজ্য ও গণতান্ত্রিক চর্চার মতো সূচকে কাঙ্ক্ষিত উন্নতি হয়নি বলে মন্তব্য করেন তিনি।

বিশেষ করে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে হতাশা প্রকাশ করে মঞ্জু বলেন, জীবনযাত্রার ব্যয় বেড়েছে, কিন্তু মানুষের জীবনমান সে অনুযায়ী উন্নত হয়নি। বিদ্যুৎ ও গ্যাস সংকটে শিল্পকারখানা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং নতুন কর্মসংস্থান তৈরির বদলে বেকারত্ব বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

তবে সরকারের কিছু ইতিবাচক উদ্যোগের কথাও উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রীর মিতব্যয়িতা, সময়ানুবর্তিতা, জৌলুস পরিহার, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন এবং ধর্মীয় পুরোহিতদের ভাতা চালুর মতো উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখেন তিনি।

সব মিলিয়ে সরকারের গতি ও অগ্রগতি হতাশাজনক বলে মন্তব্য করেন মঞ্জু।
‘জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে সরকার’
বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও জনগণের প্রত্যাশার ওপর ভর করে ক্ষমতায় আসার পর বিএনপি সরকার অল্প সময়ের মধ্যেই সেই চেতনা থেকে সরে গেছে।

তিনি বলেন, রাষ্ট্র সংস্কারের গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের রায়ের প্রতি অবিচার করছে। একই সঙ্গে বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকটে শিল্প উৎপাদন ব্যাহত হচ্ছে, কারখানা বন্ধ হচ্ছে এবং বেকারত্ব বাড়ছে।
দ্রব্যমূল্যের লাগামহীন বৃদ্ধি, আইনশৃঙ্খলার অবনতি, রাজনৈতিক বিভাজন ও প্রতিহিংসার রাজনীতিও মানুষের মধ্যে হতাশা বাড়াচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

ডা. ইরান সরকারের প্রতি গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা এবং রাজনৈতিক বিভাজন কমানোর আহ্বান জানান।
সামনে বড় চ্যালেঞ্জ

বিরোধী দলগুলোর মূল্যায়নে, বিএনপি সরকারের প্রথম ছয় মাসে কিছু ইতিবাচক উদ্যোগ থাকলেও জনগণের প্রত্যাশা পূরণে বড় ধরনের ঘাটতি রয়েছে। বিশেষ করে দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা, গ্যাস-বিদ্যুৎ সংকট, দলীয়করণ ও রাষ্ট্র সংস্কার—এই পাঁচটি বিষয় সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

সরকারের সামনে এখন সবচেয়ে বড় পরীক্ষা হবে এসব সংকট মোকাবিলায় দৃশ্যমান অগ্রগতি দেখানো এবং জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও জনগণের প্রত্যাশা অনুযায়ী সুশাসন নিশ্চিত করা।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদের বাধ্যবাধকতা আরোপ করা রাজনৈতিক প্রতারণা

আগস্ট ১৭, ২০২৬
বাংলাদেশ

ঢাবির এফএইচ হলের প্রভোস্ট ‘অবাঞ্ছিত’, হল অফিসে তালা

আগস্ট ১৭, ২০২৬
প্রধান সংবাদ

৬ মাসে সরকারের অগ্রগতি হতাশাজনক: এবি পার্টি

আগস্ট ১৭, ২০২৬

সপ্তাহের সেরা

  • কিশোরগঞ্জ জেলা প্রশাসক বিএনপি নেতা ভিপি সোহেলের ঘনিষ্ঠ ছাত্রদল নেত্রীর ভিডিও ভাইরাল

    0 shares
    Share 0 Tweet 0
  • বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

    0 shares
    Share 0 Tweet 0
  • চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্টের ছুটি নিয়ে যা সিদ্ধান্ত

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • চট্টগ্রামের ডিসি হতে ২৯ কোটি টাকার চুক্তি! লেনদেনের চুক্তিপত্রের প্রমাণ, প্রশাসনে ব্যাপক তোলপাড়

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

‘বাংলাদেশে আল কায়েদার সম্প্রসারণ নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর’

আগস্ট ১৭, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদের বাধ্যবাধকতা আরোপ করা রাজনৈতিক প্রতারণা

আগস্ট ১৭, ২০২৬

সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ বাড়ানোর সুপারিশ

আগস্ট ১৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version