Friday, October 30, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home রাজনীতি আওয়ামী লীগ

তারেক রহমানের হাত থেকে ১৭ বছর নির্যাতন করা আ. লীগ নেতার স্বর্ণপদক গ্রহণ

নোয়াখালী বিএনপিতে তীব্র অসন্তোষ

August 17, 2026
A A
তারেক রহমানের হাত থেকে ১৭ বছর নির্যাতন করা আ. লীগ নেতার স্বর্ণপদক গ্রহণ

নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে স্বর্ণপদক গ্রহণ করেছেন। পদক পাওয়ার এই ঘটনা জানাজানি হওয়ার পর নোয়াখালী অঞ্চলের স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের অভিযোগ, আওয়ামী লীগ নেতা আলাউদ্দিনের বিরুদ্ধে বিগত ১৭ বছর ধরে বিএনপির অসংখ্য নেতাকর্মীর ওপর সরাসরি নির্যাতন, মামলা-হামলা এবং নানাভাবে ভয়ভীতি প্রদর্শনের গুরুতর অভিযোগ রয়েছে। এমন একজন চিহ্নিত নেতার হাত থেকে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে পুরস্কার গ্রহণ করাকে মানতে পারছেন না মাঠপর্যায়ের কর্মীরা।

এই ঘটনা কেন্দ্র করে তৃণমূলের রাজনীতিতে চরম হতাশা ছড়িয়ে পড়েছে। ক্ষুব্ধ নেতাকর্মীরা প্রশ্ন তুলছেন, যারা বছরের পর বছর বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের ওপর নিপীড়ন চালিয়েছে, তারা কি তবে এতদিন দলের ভেতর ‘গুপ্ত’ হিসেবে অনুপ্রবেশ করেছিল? পদকপ্রাপ্তির ঘটনাটি তাদের সেই সন্দেহই জোরালো করছে।

অন্যদিকে, বিগত দেড় দশকেরও বেশি সময় ধরে বিএনপির রাজনীতির সাথে যুক্ত থেকে চরম নির্যাতন, কারাবরণ ও বঞ্চনার শিকার হওয়া ত্যাগী নেতাকর্মীরা চরম অবহেলায় দিন কাটাচ্ছেন। সরকারের বা দলের উচ্চপর্যায়ের নেতাদের ছায়াতেও তারা পৌঁছাতে পারছেন না।

তৃণমূলের অনেক ত্যাগী কর্মী এখনও কোনো মূল্যায়ণ পাননি। রাজপথের লড়াই-সংগ্রামে অবদান রাখা সত্ত্বেও অর্থনৈতিক সংকটে পড়ে অনেকে এলাকায় ক্ষুদ্র পরিসরে বিভিন্ন কাজ করে বা দিন এনে দিন খেয়ে জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন। একদিকে অত্যাচারী নেতাদের এমন সম্মাননা লাভ এবং অন্যদিকে ত্যাগীদের অবমূল্যায়ন—রাজনৈতিক অঙ্গনে এক বিষাদময় বৈষম্যের চিত্র ফুটিয়ে তুলেছে।

Related Posts

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে জাল ভোট দেওয়ার অভিযোগে বাংলাদেশির বিরুদ্ধে মামলা

October 30, 2026
প্রধান সংবাদ

বিএনপি সরকারের কড়া ভারতবিরোধিতার নাটক বনাম বাস্তবে মেগা প্রকল্পে গোপন সমঝোতা

October 30, 2026
প্রধান সংবাদ

ব্যাপক জালিয়াতি ও কারচুপির অভিযোগের উপনির্বাচনে জয়ী মির্জা ফখরুলের ভাই ফয়সাল আমীন

October 29, 2026

সপ্তাহের সেরা

  • ​ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের প্রাক্কালে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘কালকের দিন সময় দিলাম, না হলে সবার আগে তোর লাশ পড়ে থাকবে’

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে শিক্ষকের ধর্ষণে ছাত্রী অন্তঃসত্ত্বা, জোরপূর্বক গর্ভপাতের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনার পতনের আগে ইউনূসকে দায়িত্ব নেওয়ার আহ্বান করেন কে, জানালেন শফিকুল আলম

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

জয়ের ব্যাপারে সুনিশ্চিত দাবি করে জামানত হারালেন ইসলামী আন্দোলনেরর প্রার্থী

October 30, 2026

যুক্তরাষ্ট্রে জাল ভোট দেওয়ার অভিযোগে বাংলাদেশির বিরুদ্ধে মামলা

October 30, 2026

বিএনপি সরকারের কড়া ভারতবিরোধিতার নাটক বনাম বাস্তবে মেগা প্রকল্পে গোপন সমঝোতা

October 30, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version