সোমবার, আগস্ট ১৭, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

যৌতুক না পেয়ে স্ত্রীকে বালিশ চাপা, হত্যায় ব্যর্থ হয়ে শতাধিক কোপ বিএনপি নেতার

আগস্ট ১৭, ২০২৬
A A
যৌতুক না পেয়ে স্ত্রীকে বালিশ চাপা, হত্যায় ব্যর্থ হয়ে শতাধিক কোপ বিএনপি নেতার
Share on FacebookShare on Twitter

গাইবান্ধার পলাশবাড়ীতে যৌতুকের দাবি পূরণ না করায় শ্রাবণী আক্তার (২৩) নামে দুই সন্তানের জননীকে বালিশ চাপা দিয়ে হত্যাচেষ্টা এবং পরবর্তীতে ধারালো বটি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করার নৃশংস অভিযোগ উঠেছে স্থানীয় জাসাস নেতা জমির উদ্দীন সরকার জনির (৩২) বিরুদ্ধে।

নির্দয় এই হামলার শিকার গৃহবধূ শ্রাবণী বর্তমানে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে শতাধিক সেলাই নিয়ে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে অভিযুক্ত স্বামী জনি ঘটনার পর থেকেই আত্মগোপনে রয়েছেন।

স্বজনদের সূত্র অনুযায়ী, গত ৯ আগস্ট রাতে পলাশবাড়ী পৌরসভার গৃধারীপুর গ্রামে তাঁদের নিজ বাসভবনে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। রাতে কথা কাটাকাটির একপর্যায়ে জনি প্রথমে স্ত্রীকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন। তাতে ব্যর্থ হয়ে ঘরে থাকা বটি দিয়ে স্ত্রীর মাথা ও শরীরে এলোপাতাড়ি কোপাতে থাকেন।

শ্রাবণীর বাবা ছামছুল ইসলামের ভাষ্যমতে, চার বছর আগে বিয়ের পর থেকেই যৌতুকের জন্য তাঁর মেয়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন জনি। সংসার টিকিয়ে রাখতে ইতিপূর্বে নগদ টাকা ও স্বর্ণালংকার দেওয়া হলেও সম্প্রতি আবারও যৌতুকের জন্য চাপ দিলে তা দিতে অস্বীকৃতি জানানোয় শ্রাবণীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়।

ঘটনার দিন সকালে আহত শ্রাবণীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে রংপুরে স্থানান্তর করার পরামর্শ দেন। তবে জনি ঘটনাটি ধামাচাপা দিতে কৌশলে সড়ক দুর্ঘটনার মিথ্যা অজুহাত বানিয়ে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান এবং পরে তিন দিন পর শ্বশুরবাড়িতে পাঠিয়ে দেন।

বর্তমানে শ্রাবণীর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছেন পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আমিন অলিভ। তিনি গৃহবধূকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিশেষায়িত চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।

এদিকে ঘটনা জানাজানি হওয়ার পর সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। দলীয় শৃঙ্খলাভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডের সুনির্দিষ্ট অভিযোগে রবিবার জেলা জাসাসের আহ্বায়ক বজলুর করিম রপু ও সদস্যসচিব খান মো. কাওসার ওয়াহিদ সুদান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জাসাসের পলাশবাড়ী উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক জনিকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ারে আলম খান জানিয়েছেন, এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে যৌতুক নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন। অভিযুক্ত আসামি জনিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সম্পর্কিত খবর

এনসিপি

জুলাই শহীদের পরিবর্তে সাংবাদিক মিজানুর রহমানের ছবি প্রকাশ এনসিপির

আগস্ট ১৭, ২০২৬
বাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদের বাধ্যবাধকতা আরোপ করা রাজনৈতিক প্রতারণা

আগস্ট ১৭, ২০২৬
বাংলাদেশ

ঢাবির এফএইচ হলের প্রভোস্ট ‘অবাঞ্ছিত’, হল অফিসে তালা

আগস্ট ১৭, ২০২৬

সপ্তাহের সেরা

  • কিশোরগঞ্জ জেলা প্রশাসক বিএনপি নেতা ভিপি সোহেলের ঘনিষ্ঠ ছাত্রদল নেত্রীর ভিডিও ভাইরাল

    0 shares
    Share 0 Tweet 0
  • বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

    0 shares
    Share 0 Tweet 0
  • চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্টের ছুটি নিয়ে যা সিদ্ধান্ত

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • চট্টগ্রামের ডিসি হতে ২৯ কোটি টাকার চুক্তি! লেনদেনের চুক্তিপত্রের প্রমাণ, প্রশাসনে ব্যাপক তোলপাড়

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

নেপালে রানওয়েতে ত্রুটি, ৭ ঘণ্টা পর ঢাকায় ১২৭ যাত্রী

আগস্ট ১৭, ২০২৬

জুলাই শহীদের পরিবর্তে সাংবাদিক মিজানুর রহমানের ছবি প্রকাশ এনসিপির

আগস্ট ১৭, ২০২৬

‘বাংলাদেশে আল কায়েদার সম্প্রসারণ নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর’

আগস্ট ১৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version