Saturday, October 17, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home বাংলাদেশ

ইলিয়াস আলীর চূড়ান্ত পরিণতি ঘটে জিয়াউলের হাতে

August 17, 2025
A A
ইলিয়াস আলীর চূড়ান্ত পরিণতি ঘটে জিয়াউলের হাতে

বরখাস্ত সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত র‌্যাবের বিভিন্ন পদে দায়িত্ব পালনকালে নিজের নেতৃত্বাধীন টিমের মাধ্যমে হত্যাকাণ্ডে জড়িত ছিলেন। অপহৃত ব্যক্তিকে হত্যা করতে তিনি ব্যবহার করতেন ‘গলফ করো’ শব্দটি, যা অর্থাৎ “তাকে হত্যা করো”।

বর্তমানে জিয়াউল আহসান কেরানীগঞ্জ বিশেষ কারাগারের ধলেশ্বরী ভবনে ডিভিশনপ্রাপ্ত সেলে বন্দি আছেন। বিশেষ কেন্দ্রীয় কারাগারের জেল সুপার সায়েফ উদ্দিন নয়ন টেলিফোনে জানান, তিনি কারাগারে কোন সুনির্দিষ্ট অপরাধে আছেন তা বলা যাচ্ছে না। তবে জিয়াউল আহসান ১৫টি মামলায় (ধারা ৩০২, ৩০৭, ১০৯, ৩২৬) বন্দি আছেন।

অনুসন্ধানে জানা যায়, জিয়াউল আহসান নৃশংস হত্যাকাণ্ডের বহু কাহিনীর সঙ্গে যুক্ত ছিলেন। পলাতক শেখ হাসিনা এবং তার নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকের নির্দেশেই তিনি অধিকাংশ মানুষকে গুম ও হত্যা করেছেন। হাসিনা ও তারিক সিদ্দিকের প্রতি তিনি ছিলেন একান্ত অনুগত ও বিশ্বস্ত। তাদের নির্দেশে ভিকটিমদের প্রথমে আয়নাঘরে আটকে রাখা হতো, এরপর বিভিন্ন পদ্ধতিতে হত্যা করা হতো এবং লাশ গুম করা হতো।

জিয়াউল আহসান গুম হওয়া ব্যক্তিদের যমটুপি পরিয়ে মাইক্রোবাসে করে পোস্তগোলা, কাঞ্চন বা কাঁচপুর ব্রিজে নিয়ে গিয়ে গুলি করে নদীতে ফেলে দিতেন। কখনো একদিনে একজনকে দিয়ে ১১টি, আরেকজনকে দিয়ে ১৩টি হত্যার রেকর্ডও রয়েছে। কখনো মাইক্রোবাসে ইনজেকশন দিয়ে হত্যা করা হতো। পরে লাশ রেললাইনের ওপর ফেলে ট্রেনের নিচে গাছানো হতো। ২০১১ থেকে ২০১৫ সালের মধ্যে কমলাপুর থেকে টঙ্গি পর্যন্ত পাওয়া অজ্ঞাত পরিচয়ের লাশগুলোর অধিকাংশই তার হাতের সৃষ্টি।

হত্যার পদ্ধতিও ছিল নৃশংস: নির্দিষ্ট নৌকায় যমটুপি পরা ব্যক্তিদের মাঝনদীতে নিয়ে গিয়ে চোখ বাঁধা অবস্থায় গুলি করা হতো, কখনো আগেই হত্যা করা লাশকে সিমেন্টভর্তি বস্তার সঙ্গে বেঁধে নদীতে ফেলা হতো যাতে লাশ পানির তলে তলিয়ে যায়।

বিএনপির প্রভাবশালী নেতা ও সিলেট-২ আসনের সাবেক এমপি এম ইলিয়াস আলীরও শেষ পরিণতি ঘটে জিয়াউলের হাতে। ২০১২ সালের ১৭ এপ্রিল রাতে বনানীর রাস্তা থেকে ইলিয়াস আলী ও তার গাড়িচালক আনসার আলীকে অপহরণ করা হয়। পরে ইলিয়াস আলীকে গুম করে হত্যা করা হয় জিয়াউল আহসানের নেতৃত্বে গঠিত ‘কিলিং স্কোয়াড’-এর মাধ্যমে। হত্যার পর লাশ যমুনা নদীতে ফেলে দেওয়া হয়। এই চাঞ্চল্যকর গুম ও হত্যার নির্দেশনা দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Related Posts

প্রধান সংবাদ

ইউপি নির্বাচনের আগে সরকারি দলের এমপিদের কোটি কোটি টাকার বিশেষ বরাদ্দ

October 17, 2026
অন্যান্য

‘বাংলাদেশপন্থী’ রাজনীতির সূতিকাগার ছিল বঙ্গভঙ্গ: জেডিপি

October 16, 2026
জামায়াত

কোরআনের আলোয় সমাজ গঠনে নেতৃত্ব দিতে হবে হাফেজদের: জামায়াত আমির

October 16, 2026

সপ্তাহের সেরা

  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিনকে শোকজ

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘র’ সংশ্লিষ্টতায় গ্রেফতার সাবেক দুই সেনা কর্মকর্তা, সেনাপ্রধানের সম্পৃক্ততা নিয়ে উঠছে প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ইউপি নির্বাচনের আগে সরকারি দলের এমপিদের কোটি কোটি টাকার বিশেষ বরাদ্দ

October 17, 2026

‘বাংলাদেশপন্থী’ রাজনীতির সূতিকাগার ছিল বঙ্গভঙ্গ: জেডিপি

October 16, 2026

মোদির আত্মবিশ্বাসী ভাবমূর্তিতে চিড় ধরাচ্ছে তরুণদের বিক্ষোভ

October 16, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version