Sunday, October 25, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home বাংলাদেশ

বনানীতে ডাকাতির প্রস্তুতি, র‍্যাবের ডগ স্কোয়াড সদস্যসহ গ্রেপ্তার ৫

September 3, 2026
A A
বনানীতে ডাকাতির প্রস্তুতি, র‍্যাবের ডগ স্কোয়াড সদস্যসহ গ্রেপ্তার ৫

রাজধানীর বনানী এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় এক র‍্যাব সদস্যসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি গুলশান বিভাগের একটি দল বনানীর এ ব্লকের ৪ নম্বর রোডের ‘খায়ের প্যালেসে’র সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি ওয়াকিটকি এবং পুলিশের মনোগ্রামযুক্ত এক জোড়া হাতকড়া উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম জানান, সকাল পৌনে ১০টার দিকে অভিযান চালিয়ে মো. মাসুদ রানা (২৯), মো. রাজিব হাওলাদার (৩০), হাফিজুল মাতব্বর (২৪), মোহাম্মদ শাকিল হোসেন (২৪) ও মো. বাদলকে (৪২) গ্রেপ্তার করা হয়। ডিবি সূত্রে জানা গেছে, গ্রেপ্তার মাসুদ রানা র‍্যাবের একজন সৈনিক এবং বর্তমানে তিনি র‍্যাব সদর দপ্তরের ডগ স্কোয়াডে কর্মরত রয়েছেন।

এই বিষয়ে র‍্যাবের মিডিয়া উইংয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, মাসুদ রানার গ্রেপ্তারের বিষয়ে র‍্যাব অবগত রয়েছে। ঘটনাটি সকালে ঘটায় র‍্যাবের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অন্যদিকে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত রোববার সন্ধ্যায় গেন্ডারিয়ায় গুলিবর্ষণে তিনজন আহতের ঘটনায় ৪ সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে ডিবি। ডিবি প্রধান জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে বুধবার ধোলাইপাড়-দয়াগঞ্জ সড়কের একটি নির্মাণাধীন ভবন থেকে ফরিদ ব্যাপারী (২৩), মো. সবুজ (২২), শাহাদাত হোসেন আলিফ (১৮) ও রিফাত হোসেনকে (১৯) গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, দুটি চাকু ও ১৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, গত রোববার সন্ধ্যায় গেন্ডারিয়ার স্বামীবাগের মুন্সীটেক জামে মসজিদের কাছের এক গলিতে স্থানীয় বিএনপি কর্মী মনির হোসেনের ব্যক্তিগত কার্যালয়ের সামনে একদল যুবক এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে স্থানীয় এক দোকানদারসহ অন্তত তিনজন গুলিবিদ্ধ হন এবং আশপাশের দোকানপাট ভাঙচুর করা হয়। ডিবি প্রধান জানান, রাজনৈতিক পরিচয়, ব্যবসায়িক বিরোধ বা মাদক সংক্রান্ত কারণে এই হামলা ঘটে থাকতে পারে এবং এ বিষয়ে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।

Related Posts

বাংলাদেশ

কৃষকদের ধাওয়ায় পিছু হটল বিএসএফ, পরে গুলি ছোড়ার অভিযোগ

October 25, 2026
বাংলাদেশ

আইসিটি বইয়ে কেনো দাঁড়িপাল্লা প্রতীক, যা বলল এনসিটিবি

October 24, 2026
বাংলাদেশ

‘কালকের দিন সময় দিলাম, না হলে সবার আগে তোর লাশ পড়ে থাকবে’

October 24, 2026

সপ্তাহের সেরা

  • ২৫ লাখ টাকার বাণিজ্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিবালয়ে রাত কাটানোর নাটক

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘কালকের দিন সময় দিলাম, না হলে সবার আগে তোর লাশ পড়ে থাকবে’

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকরের আগে বাবাকে কী বলেছিলেন সুইটি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

কৃষকদের ধাওয়ায় পিছু হটল বিএসএফ, পরে গুলি ছোড়ার অভিযোগ

October 25, 2026

‘চূড়ান্ত যুদ্ধে’ বিশ্বে একক পরাশক্তি হবে ইরান: আইআরজিসি মুখপাত্র

October 25, 2026

পুলিশের সংকেত অমান্য করে পালানোর চেষ্টা, অস্ত্রসহ গ্রেপ্তার অরিন ও শান্ত

October 25, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version