সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের কঠোর সতর্কবার্তা দিল হাইকমিশন

সেপ্টেম্বর ৭, ২০২৬
A A
মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের কঠোর সতর্কবার্তা দিল হাইকমিশন
Share on FacebookShare on Twitter

মালয়েশিয়ায় অবস্থানরত অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ইমিগ্রেশন বিভাগের চিরুনি অভিযান অব্যাহত থাকায় সেখানে বসবাসরত অনিয়মিত বা নথিবিহীন বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কবার্তা দিয়েছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন। আটক বা আইনি জটিলতায় পড়ার আগে মালয়েশিয়া সরকারের আইনি সুযোগ কাজে লাগিয়ে দ্রুত ও নিরাপদে দেশে ফেরার আহ্বান জানানো হয়েছে।

রোববার মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) তরিকুল ইসলাম এই আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, অনিয়মিত বিদেশিদের নিরাপদে নিজ দেশে ফেরার সুযোগ দিতে মালয়েশিয়া সরকার ‘মাইগ্র্যান্ট রিপেট্রিয়েশন প্রোগ্রাম ২.০’ (পিআরএম ২.০) চালু করেছে, যার আওতায় আবেদন করে প্রবাসীরা দেশে ফিরতে পারবেন।

এই কর্মসূচির মাধ্যমে দেশে ফিরতে হলে আবেদনকারীর অবশ্যই বৈধ ও মেয়াদযুক্ত বাংলাদেশি পাসপোর্ট থাকতে হবে। যদি পাসপোর্ট না থাকে বা মেয়াদ শেষ হয়ে গিয়ে থাকে, তবে প্রথমেই বাংলাদেশ হাইকমিশন থেকে জরুরি ট্রাভেল পারমিট (টিপি) সংগ্রহ করতে হবে।

পাসপোর্ট বা টিপি নিশ্চিত করার পর বাংলাদেশগামী বিমান টিকিট কাটতে হবে। সরকারি নিয়ম অনুসারে, ইমিগ্রেশন অ্যাপয়েন্টমেন্টের অন্তত ৫ দিন পর এবং সর্বোচ্চ ১৪ দিনের মধ্যে বিমান যাত্রার তারিখ নির্ধারিত থাকতে হবে।

এ ছাড়া, কোনো প্রতিনিধি বা দালালের মাধ্যমে এই আবেদনের সুযোগ নেই। আবেদনকারীকে নিজে ইমিগ্রেশন অফিসে উপস্থিত হয়ে পাসপোর্ট/টিপি, বায়োডাটা পৃষ্ঠার কপি, পুরনো ও নতুন পাসপোর্ট এবং নিশ্চিত টিকিট প্রদর্শন করে আবেদন সম্পন্ন করতে হবে।

হাইকমিশনের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, এই প্রক্রিয়ার জন্য কোনো দালাল, প্রতিনিধি বা মধ্যস্বত্বভোগীকে অর্থ দেওয়ার প্রয়োজন নেই। বিশেষ সুবিধার আশ্বাসে প্রতারিত না হয়ে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা না করে দ্রুত নিজ উদ্যোগে ইমিগ্রেশন অফিস বা হাইকমিশনের সাথে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিদ্রুপাত্মক পোস্ট, চবি শিক্ষক সাময়িক বরখাস্ত

সেপ্টেম্বর ৭, ২০২৬
আন্তর্জাতিক

যুদ্ধের জন্য নাগরিকদের প্রস্তুত রাখছে চীন, উদ্বেগে ভারত

সেপ্টেম্বর ৭, ২০২৬
বাংলাদেশ

বাণিজ্যিক পেয়ারায় ভারী ধাতু, শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি

সেপ্টেম্বর ৭, ২০২৬

সপ্তাহের সেরা

  • দুই নারীকে পিটিয়ে মাথা ফাটালেন মির্জা আব্বাসের ভাগিনা ও ছাত্রদল নেতা আদিত্য

    0 shares
    Share 0 Tweet 0
  • রুশ এস-৪০০-এর চেয়েও শক্তিশালী তুর্কি রাডার মোতায়েনের প্রস্তুতি বাংলাদেশ বিমান বাহিনীর

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ব্যাগে কনডম রাখা নারীসহ ওলামা দলের নেতাকে আটক করল প্রতিবেশীরা

    0 shares
    Share 0 Tweet 0
  • ৯৮ হাজার ভোটে পরাজিত নেতাকে আবারও প্রার্থী করলো, কে এই দেলোয়ার?

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

শেখ হাসিনা কি আদৌ জীবিত? শেখ সেলিমকে নিষিদ্ধ আ. লীগের দায়িত্ব দেওয়ার দাবি

সেপ্টেম্বর ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিদ্রুপাত্মক পোস্ট, চবি শিক্ষক সাময়িক বরখাস্ত

সেপ্টেম্বর ৭, ২০২৬

যুদ্ধের জন্য নাগরিকদের প্রস্তুত রাখছে চীন, উদ্বেগে ভারত

সেপ্টেম্বর ৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version