Saturday, October 17, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home বাংলাদেশ

দক্ষ ও কর্মক্ষম জনশক্তি তৈরি করতে হবে : প্রধান উপদেষ্টা

August 20, 2025
A A
গভীর সংস্কার না করলে আবারও স্বৈরাচার আসতে পারে: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের টেকসই আর্থসামাজিক উন্নয়ন ও অগ্রগতির জন্য দক্ষ ও কর্মক্ষম জনশক্তি গড়ে তোলা অপরিহার্য। দক্ষ জনশক্তি ছাড়া কোনো দেশ, জাতি বা সমাজ এগিয়ে যেতে পারে না।

তিনি আরও বলেন, অসংক্রামক রোগের চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে বহু পরিবার দরিদ্র হয়ে পড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় খাদ্যাভ্যাস ও জীবনধারার পরিবর্তনের মাধ্যমে এসব রোগ প্রতিরোধ সম্ভব।

বুধবার অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বিত পদক্ষেপ গ্রহণ এবং আন্তঃমন্ত্রণালয় সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য উপদেষ্টা অধ্যাপক ডা. নুরজাহান বেগম। স্বাগত বক্তব্য রাখেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা, সচিব এবং উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ৩৪টি মন্ত্রণালয় ও বিভাগের সচিব স্বাক্ষরিত অসংক্রামক রোগ প্রতিরোধে যৌথ ঘোষণাপত্র প্রধান উপদেষ্টার হাতে হস্তান্তর করেন।

প্রধান উপদেষ্টা বলেন, বর্তমানে দেশের প্রায় ৭১ শতাংশ মানুষ অসংক্রামক রোগে মৃত্যুবরণ করছে এবং প্রায় ৭০ শতাংশ মানুষ নিজেদের পকেটের টাকায় চিকিৎসা নিচ্ছে, যা দারিদ্র্য বাড়াচ্ছে। তিনি স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়ে বলেন, “আমরা স্বাস্থ্যবান্ধব কর্মসূচি ও নীতি গ্রহণ করবো। এর জন্য সবার সহযোগিতা প্রয়োজন, সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

তিনি আরও উল্লেখ করেন, গত বছর ৫ আগস্টের পর থেকে দেশের স্বাস্থ্য খাত উন্নয়নে সরকার নানা পদক্ষেপ নিয়েছে, যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সক্রিয়ভাবে সহযোগিতা করছে।

সভাপতির বক্তব্যে স্বাস্থ্য উপদেষ্টা অধ্যাপক ডা. নুরজাহান বেগম বলেন, হার্টের রোগ, ক্যান্সার, লিভার ও কিডনি রোগে আক্রান্ত হয়ে অসংখ্য মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে। নিরাপদ সমাজ ও পরিবেশ নিশ্চিত করা সব মন্ত্রণালয়ের যৌথ দায়িত্ব। তিনি বলেন, “সমন্বিত নীতি ছাড়া এ মহামারি মোকাবিলা সম্ভব নয়। সরকার একা তা করতে পারবে না, এজন্য নাগরিক সমাজ ও প্রতিটি পরিবারকে দায়িত্ব নিতে হবে।”

Related Posts

অন্যান্য

‘বাংলাদেশপন্থী’ রাজনীতির সূতিকাগার ছিল বঙ্গভঙ্গ: জেডিপি

October 16, 2026
জামায়াত

কোরআনের আলোয় সমাজ গঠনে নেতৃত্ব দিতে হবে হাফেজদের: জামায়াত আমির

October 16, 2026
অন্যান্য

হেফাজতের নেতৃত্বে সাত ইসলামি দলের ঐক্য, রাজনৈতিক কৌশল নিয়ে মতভেদ

October 16, 2026

সপ্তাহের সেরা

  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিনকে শোকজ

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘র’ সংশ্লিষ্টতায় গ্রেফতার সাবেক দুই সেনা কর্মকর্তা, সেনাপ্রধানের সম্পৃক্ততা নিয়ে উঠছে প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ইউপি নির্বাচনের আগে সরকারি দলের এমপিদের কোটি কোটি টাকার বিশেষ বরাদ্দ

October 17, 2026

‘বাংলাদেশপন্থী’ রাজনীতির সূতিকাগার ছিল বঙ্গভঙ্গ: জেডিপি

October 16, 2026

মোদির আত্মবিশ্বাসী ভাবমূর্তিতে চিড় ধরাচ্ছে তরুণদের বিক্ষোভ

October 16, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version